Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
উগান্ডা, জিম্বাবুয়ের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

রয়টার্স
05 December, 2023, 02:55 pm
Last modified: 05 December, 2023, 03:01 pm

Related News

  • আরও ৩০ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
  • উপসাগরীয় অঞ্চল থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া: কেন বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যান করা হচ্ছে
  • শিক্ষার্থী ভিসার নতুন সাক্ষাৎকার স্থগিত যুক্তরাষ্ট্রের, সোশ্যাল মিডিয়া যাচাই বাড়ানোর চিন্তা ট্রাম্প প্রশাসনের
  • বাংলাদেশের ছয় ছাত্রনেতার ভিসা নিষিদ্ধের 'খবর ভুয়া': ভারত
  • বাংলাদেশিদের জন্য কয়েক ক্যাটাগরির ভিসা নিষেধাজ্ঞা শিথিল করল ওমান

উগান্ডা, জিম্বাবুয়ের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

স্থানীয় সময় সোমবার (৪ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ঘোষণা দেন।
রয়টার্স
05 December, 2023, 02:55 pm
Last modified: 05 December, 2023, 03:01 pm
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন। ছবি: ব্লুমবার্গ

গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ন এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে দমনের অভিযোগে জিম্বাবুয়ের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই কারণে উগান্ডার ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা নীতি আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে দেশটি।

স্থানীয় সময় সোমবার (৪ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ঘোষণা দেন।

এ সময় তিনি উগান্ডায় এলজিবিটি সম্প্রদায় এবং জিম্বাবুয়েতে সুশীল সমাজের মতো গোষ্ঠীগুলোকে প্রান্তিককরণের কথা উল্লেখ করেন। যদিও নিষেধাজ্ঞার আওতায় আসা কোনো কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

গত মে মাসে এলজিবিটিকিউ-বিরোধী আইন প্রণীত হয় উগান্ডায়। আইনে সমকামিতার জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়। গেল জুনে আইনটি পাস হওয়ার পর উগান্ডার কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 

এর আগে, ২০২১ সালের নির্বাচনে কারচুপির অভিযোগেও উগান্ডার কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল স্টেট ডিপার্টমেন্ট।

এদিকে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার অভিযোগে জিম্বাবুয়ের ওপরে নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন ব্লিঙ্কেন।

গেল আগস্টে এক বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়া। নির্বাচন পর্যবেক্ষকদের সমালোচনা ও ভোটে কারচুপি হয়েছে– বিরোধীদের এমন অভিযোগের মধ্যেই পুনরায় ক্ষমতায় আসেন তিনি। এর পরিপ্রেক্ষিতে সেদেশের কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 
 
Related Topics

টপ নিউজ

মার্কিন ভিসানীতি / ভিসা নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • আরও ৩০ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
  • উপসাগরীয় অঞ্চল থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া: কেন বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যান করা হচ্ছে
  • শিক্ষার্থী ভিসার নতুন সাক্ষাৎকার স্থগিত যুক্তরাষ্ট্রের, সোশ্যাল মিডিয়া যাচাই বাড়ানোর চিন্তা ট্রাম্প প্রশাসনের
  • বাংলাদেশের ছয় ছাত্রনেতার ভিসা নিষিদ্ধের 'খবর ভুয়া': ভারত
  • বাংলাদেশিদের জন্য কয়েক ক্যাটাগরির ভিসা নিষেধাজ্ঞা শিথিল করল ওমান

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]