Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ইমরান খানের পরিবর্তে পিটিআইয়ের নতুন প্রধান নির্বাচিত

আন্তর্জাতিক

ইউএনবি
02 December, 2023, 08:55 pm
Last modified: 02 December, 2023, 09:46 pm

Related News

  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের

ইমরান খানের পরিবর্তে পিটিআইয়ের নতুন প্রধান নির্বাচিত

ইউএনবি
02 December, 2023, 08:55 pm
Last modified: 02 December, 2023, 09:46 pm
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নতুন প্রধান নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) ইমরান খানের সুপারিশের ভিত্তিতে দলীয় প্রধান নির্বাচন করা হয়।

১৯৯৬ সালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠার পর থেকেই এর দায়িত্ব পালন করে আসছিলেন ইমরান।

বর্তমানে তিন বছরের কারাদণ্ড ভোগ করা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত বুধবার তার আইনজীবী গহর খানকে দলের শীর্ষ পদে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।

দলের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি নিশ্চিত করেছেন যে, গহর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং দলের অভ্যন্তরীণ নির্বাচনে ইমরান খানের স্থলাভিষিক্ত হয়েছেন।

পিটিআইয়ের নবনির্বাচিত দলীয় প্রধান উত্তরাঞ্চলীয় শহর পেশোয়ারে সমর্থকদের বলেন, তিনি ইমরান খানের অনুগত প্রতিনিধি হিসেবে থাকবেন।

তিনি বলেন, 'ইমরান খানের সাজা বাতিল হলে আমি পদত্যাগ করব।'

গহর খান পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইনজীবী। তার ওয়েবসাইট দেওয়া তথ্যানুসারে তিনি যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন এবং বর্তমানে ইমরান খানের আইনি প্রতিরক্ষা দলের অংশ।

পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ওমর আইয়ুব খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী আত্মীয়ের পরিবর্তে দলের একজন সদস্যকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা পাকিস্তানের রাজনীতিতে প্রচলিত রীতি।

তিনি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, 'তিনি [ইমরান] অত্যন্ত উচ্চ মানদণ্ড স্থাপন করেছেন।'

গত বছর ইমরান খানকে দলীয় প্রধান হিসেবে পুনরায় নির্বাচিত করার পর গত মাসে দলীয় নির্বাচন বাতিল করে পিটিআইকে নেতা নির্বাচনের জন্য ২০ দিনের সময় বেঁধে দিয়েছিল পাকিস্তানের নির্বাচন কমিশন।

দেশটির অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ সাবেক ক্রিকেটার ইমরান খান অবৈধভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে গত আগস্টে দোষী সাব্যস্ত হন এবং তার দলের নির্বাচনে অংশ নিতে পারেননি। তিনি ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন।  সেই তখন থেকেই দুর্নীতির অভিযোগ ও রাষ্ট্রীয় গোপনীয়তা প্রকাশসহ অন্যান্য বিষয়ে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন।

ইমরান খান সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, তাকে ক্ষমতাচ্যুত করার সঙ্গে জড়িত পরবর্তী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানি সামরিক বাহিনী।

Related Topics

টপ নিউজ

ইমরান খান / পিটিআই / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]