Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
শরণার্থীদের থেকে ৮৩০ ডলার জরিমানা নিচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 November, 2023, 12:45 pm
Last modified: 24 November, 2023, 01:01 pm

Related News

  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত

শরণার্থীদের থেকে ৮৩০ ডলার জরিমানা নিচ্ছে পাকিস্তান

পাকিস্তানে আশ্রয় নেওয়া এসব শরণার্থীর বেশিরভাগই আফগানিস্তানের নাগরিক। ২০২১ সালে তালেবান সরকার পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করলে তারা পাকিস্তানে পালিয়ে আসেন।
টিবিএস ডেস্ক
24 November, 2023, 12:45 pm
Last modified: 24 November, 2023, 01:01 pm
ছবি- ইপিএ

অনথিভুক্ত শরণার্থীদের কাছ থেকে ৮৩০ ডলার জরিমানা নিচ্ছে পাকিস্তান। দেশটিতে যারা ভিসা ছাড়া অবস্থান করছেন, দেশত্যাগের সময় তাদের কাছ থেকে এ জরিমানা নেওয়া হচ্ছে। খবর বিবিসির।

এর আগে গত অক্টোবরে পাকিস্তান সরকার দেশটির অনথিভুক্ত ১৭ লাখ শরণার্থীকে ১ নভেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। অন্যথায় তাদের জোর করে বের করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

পাকিস্তানে আশ্রয় নেওয়া এসব শরণার্থীর বেশিরভাগই আফগানিস্তানের নাগরিক। ২০২১ সালে তালেবান সরকার পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করলে তারা পাকিস্তানে পালিয়ে আসেন।

যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরও এ ফি দিতে হবে।

ভিসার মেয়াদ শেষ হওয়ার পর থেকে তারা যতদিন পাকিস্তানে অবস্থান করেছেন, সেই অতিরিক্ত দিনগুলো হিসাব করে তাদের কাছ থেকে ফি নেওয়া হবে।

যারা আফগানিস্তানে ফিরে যাচ্ছেন তারা এ জরিমানার আওতামুক্ত থাকবেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, কাবুলের শাসনভার তালেবানের হাতে যাওয়ার পর পাকিস্তানে আসা অনেক আফগান নাগরিক প্রয়োজনীয় কাগজপত্র পেতে বিলম্বের সম্মুখীন হয়েছে।

পাকিস্তান রিফিউজি কনভেনশনের অংশ নয়। ফলে তারা তাদের সীমান্তে বসবাসকারী আফগানদের কাউকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না।

পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেছেন, ফি দেওয়ার বিষয়টা উদ্বেগজনক কারণ তা এমনসব ব্যক্তিদের ওপর আরোপ করা হচ্ছে যাদেরকে মানবিক কারণে স্থানান্তরিত হতে হয়েছে।

পাকিস্তান বলছে, কারো ভিসার মেয়াদ শেষ হলে অনেক দেশ সেই ব্যক্তির কাছ থেকে অর্থ নেয় কিংবা তাকে দেশ থেকে জোর করে বের করে দেয়।

ওই কূটনীতিক বলছিলেন, পাকিস্তান সরকার তাদের এ নীতিটি পর্যালোচনা করতে পারে এমন কিছু প্রাথমিক ইঙ্গিত ছিল।

তবে, পাকিস্তান কর্তৃপক্ষ বিবিসির সাথে নীতি পর্যালোচনার সম্ভাবনা নিয়ে কোনো আলোচনা করেনি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বিবিসিকে বলেছে, তারা 'ইস্যুটি সমাধান করার' চেষ্টা করছে।

সংস্থাটি বলেছে, 'আমরা পাকিস্তান কর্তৃপক্ষকে শরণার্থীদের সাথে এরূপ না করার জন্য পরামর্শ দিচ্ছি। পাকিস্তান সরকার এবং তার জনগণের আফগান শরণার্থীদের আশ্রয় ও সুরক্ষা প্রদানের একটি প্রশংসনীয় দীর্ঘ ইতিহাস রয়েছে, এটি অব্যাহত রাখা প্রয়োজন।'

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, 'যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের অভিবাসন আইনের মতো পাকিস্তানের আইন অনুযায়ী যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করেছে কিংবা অভিবাসন আইন লঙ্ঘন করেছে সেসব শরণার্থীদের জরিমানা ও শাস্তি দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'পাকিস্তান যে জরিমানা আরোপ করেছে বা করবে তা আমাদের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ।'

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / আফগান শরণার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]