Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
এক মাসের ছুটিতে লিটন, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অধিনায়ক শান্ত

খেলা

টিবিএস রিপোর্ট
18 November, 2023, 04:50 pm
Last modified: 18 November, 2023, 05:06 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

এক মাসের ছুটিতে লিটন, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অধিনায়ক শান্ত

লিটনকে বিসিবি থেকে দ্বিতীয় টেস্ট খেলার কথা বলা হলেও তিনি রাজি হননি, পরে তাকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবারই নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
18 November, 2023, 04:50 pm
Last modified: 18 November, 2023, 05:06 pm

বিশ্বকাপে পাওয়া চোটে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। পরিবারকে সময় দিতে এক মাসের ছুটি চেয়েছেন টেস্ট সহ-অধিনায়ক লিটন কুমার দাস, যা ইতোমধ্যে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে তাই অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। এবারের বিশ্বকাপে দুটি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি, এবার পেলেন টেস্ট অধিনায়কত্বও।  

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে এটা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। লিটনকে বিসিবি থেকে দ্বিতীয় টেস্ট খেলার কথা বলা হলেও তিনি রাজি হননি, পরে তাকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবারই নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করা হবে বলেও জানান জালাল ইউনুস। 

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপ চলাকালীন দুবার দেশে ফেরেন লিটন। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর নিজের প্রথম সন্তান জন্মের সুখবর পান ডানহাতি এই ব্যাটসম্যান। সদ্যজাত সন্তান ও স্ত্রীর পাশে থাকার জন্যই এক মাসের ছুটি নিয়েছেন তিনি।

লিটনের ছুটির ব্যাপারে জালাল ইউনুস বলেন, 'লিটন এক মাসের ছুটি চেয়েছে। টেস্ট দুটিতে খেলবে না। সে নিজের পরিবারকে সময় দিতে চাচ্ছে। এই একটা মাস সে নিবিড়ভাবে পরিবারকে সময় দিতে চায়। আমরা বলেছি, ঠিক আছে। কারণ আমরা যদি বলি, 'তোমার খেলতে হবে'- কোনো ক্রিকেটারকে তো জোর করে খেলানো যাবে না।'

'তবু আমরা বলেছিলাম, 'তুমি প্রথম টেস্টটা খেলো না। দ্বিতীয় ম্যাচটা খেলো।' সে বলেছে, 'আমি সদ্যজাত শিশুর সঙ্গে, স্ত্রীর সঙ্গে থাকার জন্য এক মাস সময় চাই।' সে বারবার বলছিল। তাই আজকেই সিদ্ধান্ত হয়েছে, আমরা তাকে ছুটি দিয়ে দেব।' যোগ করেন তিনি। 

ঘরের মাঠের টেস্ট সিরিজের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। প্রথম ম্যাচ দিয়ে ১৭ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। এই সফরে লিটন থাকবেন কিনা, এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, 'নিউজিল্যান্ড সফর নিয়ে আলাপ করিনি। সেটা তার কাছ থেকে জানতে হবে। এখানে বিষয়টা হলো, কোনো ক্রিকেটার যদি নিজ থেকে বলে, 'খেলব না বা খেলতে চাই না', তাকে আপনি জোর করে জাতীয় দলে খেলাতে পারবেন না।'

জাতীয় দলে খেলার জন্য হৃদয় থেকে পেশারিত্বের টান আসতে হয় জানিয়ে বিসিবির এই পরিচালক আরও বলেন, 'জাতীয় দলে খেলার জন্য এই পেশাদারিত্বটা তার হৃদয় থেকে আসতে হবে যে, 'আমি দলের জন্য খেলব।' যদি কেউ বলে যে, 'আমি খেলব না', তখন আপনি তাকে জোর করে খেলাতে পারবেন না। তো তার সঙ্গে কথা বলে জানতে হবে, নিউজিল্যান্ড সফরে সে খেলতে পারবে কি না।'

আগামী ২১ নভেম্বর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ২৮ নভেম্বর। দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / নাজমুল হাসান শান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]