Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
ফিলিস্তিনিদের বদলে ভারতীয়? ১ লাখ কর্মী নিয়োগ দিতে চায় ইসরায়েল

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
07 November, 2023, 02:05 pm
Last modified: 07 November, 2023, 02:22 pm

Related News

  • তেহরানে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে ইরানি কর্মকর্তাদের সঙ্গে হামাস প্রতিনিধিদলের বৈঠক
  • গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

ফিলিস্তিনিদের বদলে ভারতীয়? ১ লাখ কর্মী নিয়োগ দিতে চায় ইসরায়েল

গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘাতের জেরে ইসরায়েলে অন্তত ৯০,০০০ ফিলিস্তিনি কর্মীর ‘ওয়ার্ক পারমিট’ বাতিল করা হয়। এই শ্রমঘটতি মেটাতে এখন ভারত থেকে নতুন শ্রমিক নিয়োগ দিতে চাইছে ইসরায়েলের নির্মাণ শিল্পখাত সংশ্লিষ্ট সংস্থা।
হিন্দুস্তান টাইমস
07 November, 2023, 02:05 pm
Last modified: 07 November, 2023, 02:22 pm
ছবি: এপি

নির্মাণখাতে প্রায় ৯০ হাজার ফিলিস্তিনি কর্মীর বদলে ১ লাখ ভারতীয় কর্মী নিয়োগের জন্য সরকারের কাছে অনুমোদন চেয়েছে ইসরায়েলের নির্মাণ শিল্প সংস্থা 'ইসরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশন'।

জানা গেছে, গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘাতের জেরে ইসরায়েলে অন্তত ৯০,০০০ ফিলিস্তিনি কর্মীর 'ওয়ার্ক পারমিট' বাতিল করা হয়। এই শ্রমঘটতি মেটাতে এখন ভারত থেকে নতুন শ্রমিক নিয়োগ দিতে চাইছে ইসরায়েলের নির্মাণ শিল্পখাত সংশ্লিষ্ট সংস্থাটি।

ইসরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট হাইম ফিগলিনের উদ্ধৃতি দিয়ে পশ্চিমতীরের ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, "এই মুহূর্তে আমরা ভারতের সঙ্গে আলোচনা করছি। আমরা ইসরায়েল সরকারের অনুমোদনের সিদ্ধান্তের জন্যও অপেক্ষায় রয়েছি। আশা করছি, খাতটিকে পুরোপুরিভাবে চালানো এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমরা ৫০,০০০-১,০০,০০ ভারতীয় কর্মী নিয়োগ দিতে পারব।" 

যদিও এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলে নির্মাণ শিল্প কর্মীদের প্রায় ২৫ শতাংশই ফিলিস্তিনি।

"আমরা বর্তমানে যুদ্ধে রয়েছি এবং এর ফলে ফিলিস্তিনি শ্রমিকরা– যারা এই সেক্টরে আমাদের মানব সম্পদের প্রায় ২৫ শতাংশ– তারা কাজে আসছে না; ইসরায়েলে কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে না তাদের," বলেন ফিগলিন।

এই ফিলিস্তিনি শ্রমিকদের প্রায় ১০ শতাংশ গাজার বাসিন্দা এবং বাকিরা পশ্চিম তীরের।

এর আগে, চলতি বছরের মে মাসে ভারত থেকে কর্মী নিয়োগের জন্য ভারত সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ইসরায়েল। ৯ মে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী  এলি কোহেনের দিল্লি সফরের সময় ৪২,০০০ ভারতীয় কর্মী নিয়োগের বিষয়ে চুক্তি হয় দুই দেশের মধ্যে। বিশেষ করে নির্মাণ ও নার্সিং খাতে নিয়োগের জন্য এ চুক্তি হয়েছে। উল্লেখ্য, ইসরায়েলের এই খাত দুটির বড় অংশজুড়ে ফিলিস্তিনিরা কর্মরত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

গাজা-ইসরায়েল / হামাস / ইসরায়েল-ভারত / ভারত-ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • তেহরানে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে ইরানি কর্মকর্তাদের সঙ্গে হামাস প্রতিনিধিদলের বৈঠক
  • গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]