Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
'মুসলিমদের রক্ত' ঝরলে পশ্চিমারা আর আইনের তোয়াক্কা করে না: এরদোয়ান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 October, 2023, 10:15 am
Last modified: 27 October, 2023, 01:34 pm

Related News

  • ট্রাম্পের কাছে এরদোয়ানকে নিয়ে 'নালিশ' নেতানিয়াহুর, তুরস্কের কাছে অস্ত্র বিক্রি করতে মানা করলেন
  • বেপরোয়া যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজছে বিরক্ত ‘মধ্যম শক্তির’ মিত্র দেশগুলো
  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • ফিলিস্তিনকে 'কয়েক মাসের মধ্যে' রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ
  • হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ ইসরায়েলের, বাড়ি ফিরতে পারছেন না হাজারো ফিলিস্তিনি

'মুসলিমদের রক্ত' ঝরলে পশ্চিমারা আর আইনের তোয়াক্কা করে না: এরদোয়ান

একইসাথে হামাসের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, "হামাস কোন সন্ত্রাসী সংগঠন নয়, তারা মুক্তিকামীদের একটি দল, তারা মুজাহিদ যারা নিজেদের ভূমি ও জনগণকে রক্ষায় লড়ছে।"
টিবিএস ডেস্ক
27 October, 2023, 10:15 am
Last modified: 27 October, 2023, 01:34 pm
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান; ছবি: এপিএ

গাজার ইসরায়েলের ক্রমাগত বোমা হামলার ঘটনায় পশ্চিমা দেশের সরকারগুলোর তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সংঘাতময় উপত্যকাটিতে মুসলিমদের রক্ত ঝরছে বলেই পশ্চিমা দেশগুলো এই ইস্যুতে পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি। খবর বিবিসির। 

ইসরায়েলের হামলার প্রসঙ্গে এরদোয়ান বলেন, "মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র এখন কোথায়? তারা (পশ্চিমা দেশগুলো) এটাকে আর তোয়াক্কা করবে না যদি না এটা তাদের উদ্দেশ্য পূরণ করে। এমনটা কেন? কারণ যে রক্ত ঝরছে তা মুসলিমদের রক্ত।"

গাজার ইসরায়েলের বোমা হামলার বিষয়ে অনেকটা শক্ত অবস্থানই নিয়েছেন এরদোয়ান। যার ধারাবাহিকতায় তিনি পূর্ব নির্ধারিত ইসরায়েল সফল বাতিল করেছেন।

গত বুধবার তুরস্কের পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন, "আমাদের ইসরায়েলে যাওয়ার একটি পরিকল্পনা ছিল, কিন্তু সেটা বাতিল করা হয়েছে। আমরা যাব না।"

একইসাথে গত মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণত পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে করমর্দন করায় এখন অনুশোচনা বোধ করছেন বলে জানিয়েছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা। 

অন্যদিকে পশ্চিম তীর শাসনকৃত ফিলিস্তিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি অবশ্য ইসরায়াইয়ের ক্রমাগত বিমান হামলাকে 'প্রতিশোধের যুদ্ধ' বলে অভিহিত করেছেন। 

নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক আদালতে বক্তব্য প্রদানকালে মালিকি এ মন্তব্য করেন। একইসাথে বর্তমানের ইসরায়েলের হামলাকে পূর্বের তুলনায় ভয়াবহ উল্লেখ করে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। 

গাজায় নির্বিচারে বোমা ফেলার জন্য ইসরায়েলের কড়া ভাষায় নিন্দা করেন এরদোয়ান। হামাসের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, "হামাস কোন সন্ত্রাসী সংগঠন নয়, তারা মুক্তিকামীদের একটি দল, তারা মুজাহিদ যারা নিজেদের ভূমি ও জনগণকে রক্ষায় লড়ছে।"

সম্পর্কোন্নয়নের পথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করে এরদোয়ান বলেন, "আমাদের সৎ উদ্দেশ্য ছিল, কিন্তু (নেতানিয়াহু) তার ফায়দা নিয়েছেন। অথচ আমরা সৎ উদ্দেশ্য নিয়ে এগোলে সম্পর্ক অন্যরকম হতে পারতো। কিন্তু, দূর্ভাগ্যজনক যে তা এখন আর হবে না।"  

দুই দশক ধরে তুরস্ককে নেতৃত্ব দেওয়া এরদোয়ান ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সরব একজন রাষ্ট্রপ্রধান।  গত ১৭ অক্টোবর গাজার একটি হাসপাতালে ইসরায়েল হামলা করে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করার পর থেকেই এরদোয়ান ইসরায়েলের তীব্র সমালোচনা করে আসছেন।  
 
Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / হামাস-ইসরায়েল যুদ্ধ / গাজায় স্থল অভিযান / এরদোয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • ট্রাম্পের কাছে এরদোয়ানকে নিয়ে 'নালিশ' নেতানিয়াহুর, তুরস্কের কাছে অস্ত্র বিক্রি করতে মানা করলেন
  • বেপরোয়া যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজছে বিরক্ত ‘মধ্যম শক্তির’ মিত্র দেশগুলো
  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • ফিলিস্তিনকে 'কয়েক মাসের মধ্যে' রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ
  • হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ ইসরায়েলের, বাড়ি ফিরতে পারছেন না হাজারো ফিলিস্তিনি

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]