Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
হামাসকে পুতিনের সাথে তুলনা করলেন বাইডেন

আন্তর্জাতিক

আল জাজিরা
20 October, 2023, 01:05 pm
Last modified: 20 October, 2023, 01:57 pm

Related News

  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

হামাসকে পুতিনের সাথে তুলনা করলেন বাইডেন

বাইডেন বলেন, “ইসরায়েল এবং ইউক্রেনের সফলতা নিশ্চিত করা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্যই গুরুত্বপূর্ণ। আমরা যদি ইউক্রেনে ক্ষমতা ও নিয়ন্ত্রণের জন্য পুতিনের ক্ষুধা বন্ধ না করি; তবে তিনি নিজেকে শুধু ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না।”
আল জাজিরা
20 October, 2023, 01:05 pm
Last modified: 20 October, 2023, 01:57 pm
ছবি: এএফপি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল (বৃহস্পতিবার) ওয়াশিংটনের ওভাল অফিস থেকে পূর্ব নির্ধারিত এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

বাইডেন ইসরায়েল সফর শেষে সদ্য দেশে ফিরেছেন। তার এরপরেই তিনি এই ভাষণে জাতীয় নিরাপত্তার বিষয়গুলোর সঙ্গে ইসরায়েল ও ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের বিষয়টিও তুলে ধরেছেন।

ভাষণে জো বাইডেন বলেন, "হামাস এবং পুতিন ভিন্ন ভিন্ন হুমকির প্রতিনিধিত্ব করে। তবে তাদের উদ্দেশ্য একই। উভয়ই প্রতিবেশী দেশের গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়।"

গাজা ও ইসরায়েলে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান বাইডেন। তিনি বলেন, "গাজায় হাসপাতালে বিস্ফোরণে যারা মারা গেছে তাদেরসহ ফিলিস্তিনি জীবনের মর্মান্তিক ক্ষতিতে আমি দুঃখিত। তবে এটি (হাসপাতালে হামলা) ইসরায়েলিরা ঘটায়নি।"

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই মস্কোকে কড়া ভাষায় সমালোচনা করে আসছে ওয়াশিংটন। তারই ধারাবাহিকতায় বাইডেন বলেন, "ইউক্রেন যে বিশ্ব মানচিত্রে একটা প্রকৃত রাষ্ট্র, সেটা পুতিন সবসময়ই অস্বীকার করে আসছে।"

মার্কিন নাগরিকদের উদ্দেশ্য করে বাইডেন বলেন, "আমি জানি যে, চলমান সংঘাতগুলো আপনাদের কাছে বেশ দূরের সমস্যা বলে মনে হচ্ছে। তাই আপনাদের এটি জিজ্ঞাসা করা স্বাভাবিক যে, কেন এটি মার্কিনীদের কাছে গুরুত্বপূর্ণ?"

জবাবে বাইডেন বলেন, "ইসরায়েল এবং ইউক্রেনের সফলতা নিশ্চিত করা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্যই গুরুত্বপূর্ণ। আমরা যদি ইউক্রেনে ক্ষমতা ও নিয়ন্ত্রণের জন্য পুতিনের ক্ষুধা বন্ধ না করি; তবে তিনি নিজেকে শুধু ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না।"

বাইডেন জানান, ইসরায়েলের বিমান প্রতিরক্ষায় ব্যবস্থা আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা প্রদানের চেষ্টা করা হবে। তারই ধারাবাহিকতায় তিনি কংগ্রেসের কাছে তেল আবিবের জন্য বাড়তি অর্থায়নের অনুমোদন চাইবেন। 

সূত্রের বরাত দিয়ে জানানো হয়, এই অর্থের পরিমাণ হবে এক হাজার ৪০০ কোটি ডলার। এমনিতেই যুক্তরাষ্ট্র বর্তমানে ইসরায়েলকে বছরে ৩২০ কোটি ডলার সামরিক সহযোগিতা দিচ্ছে। এর সঙ্গে যোগ হতে যাচ্ছে বাড়তি বিপুল অঙ্কের এই সহযোগিতা।

তবে বাইডেন বলেন, "৯/১১ এর পর যুক্তরাষ্ট্র যে ভুল করেছিল, ইসরায়েলেরও সেই একই ভুল করা উচিত নয়।" আমেরিকানরা সেসময় 'ক্রোধে অন্ধ' হয়ে গিয়েছিল বলে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "ফিলিস্তিনিদের মর্যাদার অধিকার এবং আত্মসংকল্পের অধিকারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।"

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / হামাস / পুতিন / বাইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]