Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
অল্প সময়ের নোটিশ, এত মানুষকে সরানো অসম্ভব: জাতিসংঘের কর্মকর্তা

আন্তর্জাতিক

আল জাজিরা
13 October, 2023, 01:30 pm
Last modified: 13 October, 2023, 01:34 pm

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন
  • শনিবারের মধ্যে জিম্মিদের ফেরত না দিলে গাজায় ফের যুদ্ধ শুরু হবে: নেতানিয়াহু

অল্প সময়ের নোটিশ, এত মানুষকে সরানো অসম্ভব: জাতিসংঘের কর্মকর্তা

উত্তর গাজার রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন নেই। ইন্টারনেট বিভ্রাট এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় সবাই এখনও ইসরায়েলি বাহিনীর নির্দেশ জানেনা, বলছেন ফিলিস্তিনিরা।
আল জাজিরা
13 October, 2023, 01:30 pm
Last modified: 13 October, 2023, 01:34 pm
ছবি- এএফপি

উত্তর গাজায় আশ্রয়কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কর্মকর্তা ইমাদ আবু আলা বলেছেন, অল্প সময়ের নোটিশ, কিন্তু সরিয়ে নিতে হবে অনেক বেশি মানুষকে।

"আমরা বেসামরিক নাগরিকদের কথা বলছি। তাহলে এখানে থাকা জাতিসংঘের আশ্রয়কেন্দ্রের কী হবে?" অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন তিনি।

শুক্রবার গাজা শহরের সমস্ত বেসামরিক নাগরিকসহ উত্তর গাজার ১.১ মিলিয়ন মানুষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। শিগগিরই স্থল আক্রমণ শুরু করতে যাচ্ছে তারা।

ইসরায়েলি সামরিক বাহিনী জাতিসংঘকে জানিয়েছে, ওয়াদি গাজার উত্তরে বসবাসকারী প্রত্যেককে ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় স্থানান্তরিত করতে হবে।

জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, "ভয়াবহ মানবিক পরিস্থিতি ছাড়া এ ধরনের স্থানান্তর অসম্ভব।"

এদিকে উত্তর গাজার রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন নেই। ইন্টারনেট বিভ্রাট এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় সবাই এখনও ইসরায়েলি বাহিনীর নির্দেশ জানেনা, বলছেন ফিলিস্তিনিরা।

মূলত জাতিসংঘের সংস্থাসহ উত্তর গাজায় থাকা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কর্মীরা এ নির্দেশ সম্পর্কে জানার পর আতঙ্ক ধীরে ধীরে বাড়তে থাকে। যদিও মানবিক করিডোরের বিষয়ে এখনও কোনোকিছু বলা হচ্ছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, অবরুদ্ধ এ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৫০০ শিশু ও ২৭৬ জন নারীসহ ১,৫৩৭ ফিলিস্তিনি নিহত ও ৬,৬১২ জন আহত হয়েছে।

Related Topics

টপ নিউজ

গাজা-ইসরায়েল / ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন
  • শনিবারের মধ্যে জিম্মিদের ফেরত না দিলে গাজায় ফের যুদ্ধ শুরু হবে: নেতানিয়াহু

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]