Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
জলবায়ু সংকট সমাধানের জন্য গাছ লাগানো 'একদম ফালতু ব্যাপার': বিল গেটস

আন্তর্জাতিক

ইয়াহু নিউজ
23 September, 2023, 03:15 pm
Last modified: 23 September, 2023, 03:14 pm

Related News

  • বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে গিয়ে বিল গেটসকে ব্ল্যাকমেইল করেছিলেন এপস্টিন
  • 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির ঘোষণা আসতে পারে বাজেটে, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • দেশি ও স্থানীয় পরিবেশ উপযোগী বৃক্ষরোপণ কেন বাংলাদেশে এই মুহূর্তে অপরিহার্য?
  • দেশি গাছে বাংলাদেশ সাজাই, বন্যপ্রাণীর আবাস বাঁচাই

জলবায়ু সংকট সমাধানের জন্য গাছ লাগানো 'একদম ফালতু ব্যাপার': বিল গেটস

চলতি বছরের শুরুর দিকে এমআইটি ও অলাভজনক প্রতিষ্ঠান ক্লাইমেট ইনটিরেকটিভের যৌথ এক গবেষণায় দেখা যায়, যদি এক ট্রিলিয়ন গাছও রোপণ করা হয় তবে সেটি ২১০০ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা মাত্র ০.১৫ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত কমাতে পারবে। 
ইয়াহু নিউজ
23 September, 2023, 03:15 pm
Last modified: 23 September, 2023, 03:14 pm
ছবি: গেটি ইমেজেস

ধনকুবের বিল গেটস জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। যেমন, সংকটটি নিয়ে কাজ করা শুধু একটি কোম্পানিকেই তিনি প্রতিবছর প্রায় ১০ মিলিয়ন ডলার অর্থ সাহায্য করে থাকেন। 

তবে এই সহায়তা যেন বৈজ্ঞানিকভাবে কার্যকরী সব প্রযুক্তিতে ব্যয় করা হয়, সেটি নিশ্চিত করেন মাইক্রোসফটের এই সহ-প্রতিষ্ঠাতা। এমনকি বৃক্ষরোপণের মতো কার্যক্রমকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় খুব একটা কার্যকরী বলে মনে করেন না তিনি।  

গতকাল (শুক্রবার) নিউ ইয়র্কে অনুষ্ঠিত 'নিউ ইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড সামিট' এ অংশ নিয়েছিলেন বিল গেটস। সেখানে এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্লাইমওয়ার্কস নামের এক প্রতিষ্ঠান পরিবেশ থেকে সরাসরি কার্বন-ডাই-অক্সাইড শোষণের জন্য প্রযুক্তি তৈরি করে থাকে। আর এই কোম্পানিটির সবচেয়ে বড় ক্লায়েন্ট তিনি। 

একইসাথে ক্লাইমওয়ার্কস বিল গেটসের পক্ষ থেকে নিন্মবিত্ত পরিবারের জন্য সোলার প্যানেল ও বৈদ্যুতিক হিট পাম্পেরও ব্যবস্থা করে থাকে। এরপরেও এমন সব কোম্পানির গৃহীত কিছু উদ্যোগকে জলবায়ু পরিবর্তনে খুব একটা কার্যকরী বলে মনে করেন না তিনি। 

সাক্ষাতকার প্রদানের সময় বিল গেটস বলেন, "বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণরূপে প্রমাণিত নয়, এমন সব অ্যাপ্রোচকে আমি খুব একটা ব্যবহার করি না। যেমন, আমি বৃক্ষরোপণ করি না।"

গেটসের এমন মন্তব্য শুনে নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট করেসপন্ডেন্ট ডেভিড গেলেস বলেন, "অনেকেই তো মনে করে যে, আমরা যদি বেশি বেশি বৃক্ষরোপণ করি, তবে এটি সম্পূর্ণরূপে জলবায়ু সমস্যা সমাধানে কাজ করবে।"

জবাবে বিল গেটস বলেন, "জলবায়ু সংকট সমাধানের জন্য গাছ লাগানো 'একদম ফালতু ব্যাপার'। আমরা কি বিজ্ঞানমনস্ক মানুষ হতে চাই না-কি অজ্ঞ মানুষ হতে চাই?"

অবশ্য বিল গেটসের এমন দাবি একদম উড়িয়ে দেওয়ারও কোনো কারণ নেই। জলবায়ু বিজ্ঞানীরা দেখেন যে, শুধু প্রচুর গাছ লাগানো হলেই সেটি বৈশ্বিক উষ্ণতা থামাতে বড় প্রভাব ফেলতে পারবে না। কারণ ঐ গাছগুলো বড় হতে এবং পার্থক্য তৈরি করার মতো যথেষ্ট কার্বন শোষণ করতে দীর্ঘ সময় লাগে।

চলতি বছরের শুরুর দিকে এমআইটি ও অলাভজনক প্রতিষ্ঠান ক্লাইমেট ইনটিরেকটিভের যৌথ এক গবেষণায় দেখা যায়, যদি এক ট্রিলিয়ন গাছও রোপণ করা হয় তবে সেটি ২১০০ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা মাত্র ০.১৫ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত কমাতে পারবে। 

অন্যদিকে ক্লাইমওয়ার্কসের কার্বন ক্যাপচার প্ল্যান্টের মাধ্যমে ০.৪২ একর জমি ব্যবহার করে বছরে প্রায় ৪ হাজার টন কার্বন-ডাই-অক্সাইড শোষণ সম্ভব। যেটি ঐ একই জমিতে বৃক্ষরোপণের তুলনায় ১ হাজার ভাগ বেশি কার্যকরী।

এমন পরিস্থিতি বিবেচনায় বিল গেটস জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রযুক্তি নির্ভরশীল পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। মাইক্রোসফটের এর সহ-প্রতিষ্ঠাতা নিজের বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে জলবায়ু নিয়ে কাজ করা ইনভেস্টমেন্ট ফার্ম, এনার্জি ভেঞ্চার ও স্টার্টআপে সেই শর্তে বহু অর্থ প্রদান করে থাকেন।

বিল গেটস জলবায়ু সমস্যা মোকাবিলায় সরকারকে সহায়ক নানা পলিসি প্রণয়নে উদ্যোগী হতে আহ্বান জানান। এরমধ্যে ভর্তুকি প্রদান, কার্বন ট্যাক্সের আদায়ের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

বিল গেটস বলেন, "আমি মনে করি, আমাদের জলবায়ু পরিবর্তে অনেক অর্থ ব্যয় করা উচিত। কার্বন ট্যাক্সের পরিমাণও অনেক বাড়ানো উচিত। রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় উদ্ভাবন ছাড়া এই সমস্যা মোকাবিলা করা অসম্ভব।"

বিল গেটস একটা দীর্ঘ সময় মাইক্রোসফটের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। একাধারে ১৩ বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন। বর্তমানে কর্মজীবন থেকে অবসর নিয়ে নিজেকে নিয়োজিত করেছেন মানবসেবায়।

Related Topics

টপ নিউজ

বিল গেটস / বিল গেটস ফাউন্ডেশন / জলবায়ু পরিবর্তন / জলবায়ু পরিবর্তন মোকাবিলা / বৃক্ষরোপণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে গিয়ে বিল গেটসকে ব্ল্যাকমেইল করেছিলেন এপস্টিন
  • 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির ঘোষণা আসতে পারে বাজেটে, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • দেশি ও স্থানীয় পরিবেশ উপযোগী বৃক্ষরোপণ কেন বাংলাদেশে এই মুহূর্তে অপরিহার্য?
  • দেশি গাছে বাংলাদেশ সাজাই, বন্যপ্রাণীর আবাস বাঁচাই

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]