Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
ব্রাজিলে জি২০ সম্মেলনে যোগ দিলে পুতিনকে গ্রেপ্তার করা হবে না: লুলা

আন্তর্জাতিক

আল জাজিরা
10 September, 2023, 04:20 pm
Last modified: 10 September, 2023, 04:48 pm

Related News

  • পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ
  • নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন

ব্রাজিলে জি২০ সম্মেলনে যোগ দিলে পুতিনকে গ্রেপ্তার করা হবে না: লুলা

আল জাজিরা
10 September, 2023, 04:20 pm
Last modified: 10 September, 2023, 04:48 pm
২০১০ সালে রাশিয়ার মস্কোতে লুলা ডা সিলভা (বাঁয়ে) ও ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

আগামী বছর রিও ডি জেনিরোতে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দিলে তাকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা। 

দিল্লিতে জি২০ সম্মেলনের ফাঁকে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে লুলা বলেন, আগামী বছরের সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানানো হবে।

এ সময় লুলা আরও বলেন, আগামী বছর রিওতে অনুষ্ঠেয় সম্মেলনের আগে তিনি নিজেও রাশিয়ায় অনুষ্ঠেয় ব্রিকস জোটের সম্মেলনে যোগ দেবেন।

তিনি বলেন, ',আমার বিশ্বাস, পুতিন সহজেই ব্রাজিলে যেতে পারেন। আমি এতটুকু বলতে পারি যে, আমি যদি ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি, এবং তিনি যদি তখন ব্রাজিলে আসেন, তখন গ্রেপ্তার করার কোনো আশঙ্কাই নেই।'

ইউক্রেনে যুদ্ধাপরাধ করার অভিযোগে গত মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক মাস পরই এই মন্তব্য করলেন লুলা। পুতিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধভাবে ইউক্রেনের শত শত শিশুকে রাশিয়ায় সরিয়ে নিয়েছেন।

তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ইউক্রেনে কোনো যুদ্ধাপরাধ করেনি কিংবা জোর করে ইউক্রেনের কোনো শিশুকেও নিয়ে যায়নি।

এরপর থেকেই অবশ্য পুতিন বারবার আন্তর্জাতিক জমায়েত এড়িয়ে যাচ্ছেন। দিল্লির জি২০ সম্মেলনেও তিনি নিজে না গিয়ে প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে পাঠিয়েছেন।

ব্রাজিল রোম চুক্তিতে স্বাক্ষরকারী দেশ। প্পরে এই চুক্তির ওপর ভিত্তি করেই আইসিসি গঠন করা হয়।

লুলার কার্যালয় অবশ্য এ ব্যাপারে তৎক্ষণাৎ কোনো মন্তব্য করেনি।

আন্তর্জাতিক অপরাধ আদালতের হাতে বিচারিক ক্ষমতা থাকলেও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই। এক্ষেত্রে আইসিসি অভিযুক্ত ব্যক্তিকে বিভিন্ন দেশের সহায়তায় গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর অভিযুক্তকে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে বিচারের জন্য হাজির করা হয়।

এছাড়া যেসব দেশ আইসিসি গঠনের চুক্তিতে (রোম চুক্তি) স্বাক্ষর করেছিল, আদালতটি শুধু ওই দেশেই বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারে। রাশিয়া রোম চুক্তিতে স্বাক্ষর করেনি।

Related Topics

টপ নিউজ

জি-২০ সম্মেলন / জি২০ / পুতিন / লুলা দা সিলভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ
  • নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]