Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
প্রিগোজিনকে নিয়ে মুখ খুললেন পুতিন

আন্তর্জাতিক

আল-জাজিরা
25 August, 2023, 10:35 am
Last modified: 25 August, 2023, 11:21 am

Related News

  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

প্রিগোজিনকে নিয়ে মুখ খুললেন পুতিন

পুতিন বলেন, “প্রিগোজিন একজন প্রতিভাবান ব্যক্তি ছিলেন। তবে জীবনে তিনি গুরুতর কিছু ভুলও করেছিলেন।"
আল-জাজিরা
25 August, 2023, 10:35 am
Last modified: 25 August, 2023, 11:21 am
ছবি: টেলিগ্রাফ

মস্কোর উত্তরে তেভর অঞ্চলে একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে বিমানটিতে থাকা ১০ জনের সকলেই নিহত হয়েছেন। দেশটির অ্যাভিয়েশন কর্তৃপক্ষ রোজাভিয়াসিয়ার তথ্যমতে, ঐ বিমানে থাকা যাত্রী তালিকায় ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের নামও ছিল।

গত বুধবার বিমানটি বিধ্বস্ত হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর গতকাল (বৃহস্পতিবার) টেলিভিশনে দেওয়া ভাষণে প্রিগোজিনকে নিয়ে নিরবতা ভাঙেন পুতিন।

বিমানটি বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুতিন। তবে বিমানের যাত্রী হিসেবে তালিকাভুক্ত ওয়াগনার বস প্রিগোজিন মারা গেছেন কি-না, সেটি নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

বক্তব্যে পুতিন বলেন, "বিমান বিধ্বস্তের ঘটনাটি বেশ হৃদয়বিদারক। প্রাথমিক তথ্যগুলো ইঙ্গিত করে যে, ওয়াগনার সেনারা বিমানটিতে ছিল। আমি মনে করিয়ে দিতে চাই, এই ওয়াগনার সেনারাই ইউক্রেনের নব্য-নাৎসি শাসনের বিরুদ্ধে আমাদের পক্ষে লড়াই করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। আমরা সেগুলো জানি এবং তাদের এ প্রতিদান আমরা কখনও ভুলবো না।"

রাশিয়ার কয়েকটি আউটলেটের মতে, বিধ্বস্ত বিমানটি এমব্রেয়ার লিগ্যাসি ৬০০ মডেলের। বিমানটির টেইল নম্বর ছিল আরএ-০২৭৯৫; যেটি প্রিগোজিন নিজে ব্যবহার করতেন বলে জানা যায়।

পুতিন বলেন, "আমি প্রিগোজিনকে অনেক আগে থেকেই চিনতাম; প্রায় ৯০ এর দশকের শুরু থেকে। জটিলতায় ভরা ভাগ্যের অধিকারী ছিলেন তিনি। তবে জীবনে তিনি গুরুতর কিছু ভুলও করেছিলেন।"

পুতিন আরও বলেন, "প্রিগোজিন একজন প্রতিভাবান ব্যক্তি, একজন প্রতিভাবান ব্যবসায়ী ছিলেন। তিনি কেবল আমাদের দেশেই সফলতার সাথে কাজ করেননি। পাশাপাশি বিদেশেও, বিশেষ করে আফ্রিকাতে তার কাজের পরিধি বিস্তৃত ছিল। সেখানে তিনি তেল, গ্যাস, মূল্যবান ধাতু ও পাথরের ব্যবসায় যুক্ত ছিলেন।"

লন্ডনভিত্তিক থিংক ট্যাংক চ্যাথাম হাউজের কেয়ার গাইলস জানান, প্রিগোজিনের মৃত্যুর সংবাদকে ঘিরে সকলকে 'বিশাল সতর্কতা' অবলম্বন করতে হবে।

কেয়ার গাইলস বলেন, "ঘোষণা করা হয়েছে যে, ইয়েভগেনি প্রিগোজিন নামে একজন যাত্রী বিধ্বস্ত বিমানটিতে ছিলেন। তবে এটাও মনে রাখতে হবে যে, একাধিক ব্যক্তি ভ্রমণের তথ্য লুকাতে নিজেদের নামের পরিবর্তে ইয়েভজেনি প্রিগোজিনের নাম ব্যবহার করে থাকেন।"

পুতিন বলেন, "আমি যতদূর জানি, প্রিগোজিন গতকাল আফ্রিকা থেকে ফিরেছিলেন। তিনি এখানে কয়েকজন কর্মকর্তার সঙ্গে দেখা করেন। ইতিমধ্যে এই ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এটি সম্পূর্ণরূপে ও সফলভাবে সম্পন্ন করা হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেখা যাক, তদন্তে কী উঠে আসে।"

কেয়ার গাইলস মনে করেন, যতক্ষণ না 'নিশ্চিতভাবে' জানা যাবে যে, বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিটিই আসল প্রিগোজিন, ততক্ষণ যেকোনো কিছুই ঘটতে পারে। সেক্ষেত্রে আফ্রিকা থেকে নতুন করে প্রকাশিত একটি ভিডিওতে প্রিগোজিনকে জীবিত দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

পুতিন বলেন, "অদূর ভবিষ্যতে তদন্তকারীরা কী বলে, সেটাই দেখার বিষয়। এখন বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, টেকনিক্যাল যাচাই-বাছাই ও জেনেটিক পরীক্ষা করা হচ্ছে। এতে কিছু সময় লাগবে।"  

রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন কর্মকর্তারা জানান, ওই বিমানে প্রিগোজিন ছাড়াও তার প্রধান সহচর দিমিত্রি ইউতকিন ছিলেন। বিমানটিতে তিনজন ক্রু ও সাতজন যাত্রী ছিল। 

ওয়াগনার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল গ্রে জোনের দাবি, বিধ্বস্ত বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার আগে দুটি বিস্ফোরণের মতো শব্দ শুনতে পান, এরপর ধোঁয়ার দুটি রেখা দেখতে পান। তবে ভূপাতিত করার দাবির পক্ষে চ্যানেলটি কোনো প্রমাণ দেখাতে পারেনি।  

গত জুলাই মাসে বিদ্রোহের পর থেকে নিজেকে অনেকটা আড়ালেই রেখেছিলেন প্রিগোজিন। মাত্র ২৪ ঘণ্টা টিকে থাকা বিদ্রোহে গ্রুপটি দক্ষিণ রাশিয়ার শহর রোস্তভে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। যদিও পরবর্তীতে বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে এসেছিল ওয়াগনার গ্রুপ।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নিয়েছিল ওয়াগনার গ্রুপ। কিন্তু বেশ কিছুদিন ধরেই অস্ত্র সরবরাহে ঘাটতির অভিযোগ তুলে রাশিয়ার সামরিক নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন ওয়াগনার বস প্রিগোজিন। রুশ প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক-প্রধানের সঙ্গেও প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েন তিনি। তারই চূড়ান্ত পরিণতি হিসেবে একসময়ের ঘনিষ্ঠ মিত্র পুতিনের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিয়েছিলেন তিনি।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানায়, প্রিগোজিনের বিমানটি কুজেনকিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয়েছে। সেন্ট পিটার্সবার্গ থেকে উড্ডয়নের আধা ঘণ্টার কম সময়ের মধ্যে এই ঘটনাটি ঘটে।

Related Topics

টপ নিউজ

পুতিন / প্রিগোজিন / ইয়েভগেনি প্রিগোজিন / ওয়াগনার গ্রুপ / ওয়াগনার বিদ্রোহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]