Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
সাত শিশুকে হত্যার দায়ে আমৃত্যু জেলে কাটাতে হবে সিরিয়াল কিলার নার্সকে

আন্তর্জাতিক

বিবিসি
21 August, 2023, 08:20 pm
Last modified: 21 August, 2023, 08:19 pm

Related News

  • ‘এটি ভুল নয়, সরাসরি খুনের উদ্দেশ্যেই গুলি’: বিচারের অপেক্ষায় ৭ মাসের ফিলিস্তিনি শিশুটির পরিবার
  • পশ্চিম তীরে ৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর
  • শিশু রামিসাকে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়েছিল: পুলিশ
  • মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • কান্না করায় ৩ মাসের শিশুকে মুখ চেপে হত্যার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

সাত শিশুকে হত্যার দায়ে আমৃত্যু জেলে কাটাতে হবে সিরিয়াল কিলার নার্সকে

আজীবন কাটাতে হবে জেলে। সুযোগ পাবেন না প্যারোলের। সাজার মেয়াদও কমানো যাবে না।
বিবিসি
21 August, 2023, 08:20 pm
Last modified: 21 August, 2023, 08:19 pm
লুসি লেটবি। ছবি: সংগৃহীত

সাত শিশুকে হত্যা এবং আরও ছয় শিশুকে হত্যাচেষ্টার অপরাধে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে সিরিয়াল কিলার যুক্তরাজ্যের নার্স লুসি লেটবি। এ সময় লুসিকে সাজা কমিয়ে মুক্তি দেওয়া যাবে না মর্মেও আদেশ দেন বিচারক। এছাড়া তিনি প্যারোলের কোনো সুযোগও পাবেন না।

রায় দেওয়ার সময় ম্যানচেস্টার ক্রাউন কোর্টের বিচারক জেমস গস বলেছেন, 'নিষ্ঠুরতার সঙ্গে, ঠান্ডা মাথায় বিদ্বেষের বশবর্তী হয়ে শিশু হত্যা করা হয়েছে।'

তবে রায় ঘোষণার সময় কাঠগড়ায় দাঁড়াতে অস্বীকার করেন লুসি। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী রিশি সুনাক নিশ্চিত করেছেন, রায় দেওয়ার সময় অভিযুক্তদের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করার জন্য আইনে পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার।

রায় ঘোষণার পর আদালত কক্ষে নিস্তব্ধতা নেমে আসে। 

রায় পড়ার সময় লুসির উদ্দেশে বিচারক বলেন, 'আমি আপনাকে আজীবনের জন্য কারাদণ্ড দিচ্ছি। আপনার অপরাধের গভীরতা বিবেচনায় আমি আরও নির্দেশ দিচ্ছি যে, জীবদ্দশায় আপনার মুক্তির জন্য কোনো আবেদনও যেন গৃহীত না হয়। সে কারণে আদালতের আদেশ হচ্ছে, প্রত্যেকটি অপরাধের জন্যই আপনার শাস্তি আজীবন কারাদণ্ড এবং বাকি জীবন আপনি জেলেই থাকবেন।'

এর আগে যুক্তরাজ্যে মাত্র তিনজন নারীকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে—মাইরা হিন্ডলে, রোজমেরি ওয়েস্ট ও জোয়ানা ডেনেহি।

এর আগে নবজাতক পরিচর্যা ইউনিটে দায়িত্বে থাকা অবস্থায় সাত শিশুকে হত্যা করার অপরাধে দোষী সাব্যস্ত হন একজন ব্রিটিশ নার্স। একইসঙ্গে নবজাতক ইউনিটে আরও ছয় শিশুকে হত্যাচেষ্টার অভিযোগেও তিনি দোষী সাব্যস্ত হন।

২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে কাউন্টেস অভ চেস্টার হসপিটাল-এ কর্মরত অবস্থায় লুসি ওই শিশুদের হত্যা ও হত্যাচেষ্টা করেন লুসি।

কয়েকটি শিশুর শরীরে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন ও বাতাস ঢুকিয়ে এবং বাকিদের জোর করে দুধ খাইয়ে হত্যা করেন লুসি। কয়েকটি শিশুর ওপর একাধিকবার আক্রমণ করে তিনি তাদের মৃত্যু নিশ্চিত করেছেন।

বিচারকাজে প্রসিকিউটর বলেন, 'বাতাস, দুধ, তরল খাবারের মতো নিরীহ জিনিস কিংবা ইনসুলিনের মতো ওষুধও তার হাতে পড়ে মারণাস্ত্র হয়ে ওঠে।'

লুসিকে গ্রেপ্তার করার পর তার বাড়ি তল্লাশি করার সময় পুলিশ তার লেখা চিরকুট পায়। তাতে লুসি লিখেছেন: 'আমি ওদের খুন করেছি, কারণ ওদের যত্ন নেওয়ার মতো যথেষ্ট ভালোমানুষ আমি না। আমি ভীষণ খারাপ মানুষ।' 

তিনি আরও লিখেছেন: 'আমি শয়তান আমিই এ কাজ করেছি' (আই অ্যাম ইভিল, আই ডিড দিস)। 

লুসি যাদের হত্যার চেষ্টা করেছেন, তাদের কেউ কেউ যমজ ছিল। একটি মেয়েশিশুকে তিনি চারবারের চেষ্টায় হত্যা করেন। 

২০১৬ সালে কাউন্টেস অভ চেস্টার হসপিটালে নবজাতক মৃত্যুর হার অপ্রত্যাশিত রকমের বেশি হলে সন্দেহের উদ্রেক হয়। এর জেরে শুরু হয় তদন্ত। ২০২০ সালে লুসির বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয়।

Related Topics

টপ নিউজ

শিশু হত্যা / নার্সের শিশুহত্যা / শিশুহত্যা / লুসি লেটবি / সিরিয়াল কিলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ছবি: সংগৃহীত
    নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

Related News

  • ‘এটি ভুল নয়, সরাসরি খুনের উদ্দেশ্যেই গুলি’: বিচারের অপেক্ষায় ৭ মাসের ফিলিস্তিনি শিশুটির পরিবার
  • পশ্চিম তীরে ৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর
  • শিশু রামিসাকে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়েছিল: পুলিশ
  • মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • কান্না করায় ৩ মাসের শিশুকে মুখ চেপে হত্যার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

4
গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

6
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]