Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
দাম বাড়াতে আবারও তেলের উৎপাদন কমানোর ঘোষণা রাশিয়া, সৌদি আরবের

আন্তর্জাতিক

সিএনএন
04 July, 2023, 11:00 am
Last modified: 04 July, 2023, 11:02 am

Related News

  • চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • হরমুজের পশ্চিমে রাস তানুরায় সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
  • কাতার, সৌদি আরবের কাছে বিক্রি হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি সামরিক সরঞ্জাম: নথিতে চাঞ্চল্যকর তথ্য
  • হরমুজ পাড়ি দিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ

দাম বাড়াতে আবারও তেলের উৎপাদন কমানোর ঘোষণা রাশিয়া, সৌদি আরবের

সোমবার (৩ জুলাই) বিশ্বের বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব জানিয়েছে, তারা স্বেচ্ছায় প্রতিদিন এক মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের মেয়াদ বাড়াচ্ছে। অন্তত আগস্টের শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সিএনএন
04 July, 2023, 11:00 am
Last modified: 04 July, 2023, 11:02 am
ছবি: সিএনএন থেকে সংগৃহীত।

বৈশ্বিক মন্দা পরিস্থিতে আবারও তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিল সৌদি আরব এবং রাশিয়া। 

সোমবার (৩ জুলাই) বিশ্বের বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব জানিয়েছে, তারা স্বেচ্ছায় প্রতিদিন এক মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের মেয়াদ বাড়াচ্ছে। অন্তত আগস্টের শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শনিবার (১ জুলাই) থেকে কার্যকর হওয়া উৎপাদন হ্রাসের এই সিদ্ধান্তটি প্রাথমিকভাবে শুধু জুলাই মাসের জন্য পরিকল্পনা করা হয়েছিল। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতি ও সৌদি আরবের বাজেট ঘাটতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্তটির মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। 

এদিকে, একইদিনে রাশিয়াও তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, তার দেশ আগস্টের জন্য স্বেচ্ছায় দৈনিক তেল রপ্তানির পরিমাণ ৫,০০,০০০ (পাঁচ লাখ) ব্যারেল হ্রাস করবে। 

ঘোষণার পর গ্লোবাল অয়েল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৬ ডলার হয়েছে। অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই ০.৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭১ ডলার হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুসারে, সৌদি আরবের বাজেট ভারসাম্য বজায় রাখতে ব্যারেল প্রতি অপরিশধিত তেল ৮১ ডলারে বিক্রি করা প্রয়োজন। ২০২২ সালে উদ্বৃত্ত বাজেটের পর দেশটি আবারও বাজেট ঘাটতিতে ফিরে গেছে।

সোমবার সৌদির জ্বালানি মন্ত্রণালয়ের একটি অফিসিয়াল সূত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, স্বেচ্ছায় উৎপাদন কমানোর সিদ্ধান্তটি তেলের বাজারের স্থিতিশীলতা ও ভারসাম্যকে সমর্থন করার লক্ষ্যে ওপেক প্লাস দেশগুলোর করা সতর্কতামূলক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে নেওয়া হয়েছে।

জুনের বৈঠকে সৌদি আরব আরও বলেছিল, আগামী বছরের শেষ পর্যন্ত দেশটি দৈনিক তেলের উৎপাদন পাঁচ লাখ ব্যারেল কমিয়ে দেবে। ওই হিসেবে সোমবারের ঘোষণার পর, এখন সৌদি আরবের মোট তেলের উৎপাদন দৈনিক ৯ মিলিয়ন ব্যারেলে নেমে আসবে বলে অনুমান করা হচ্ছে।
 
Related Topics

টপ নিউজ

জ্বালানি তেল / অপরিশোধিত জ্বালানি তেল / সৌদি আরব / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • হরমুজের পশ্চিমে রাস তানুরায় সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
  • কাতার, সৌদি আরবের কাছে বিক্রি হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি সামরিক সরঞ্জাম: নথিতে চাঞ্চল্যকর তথ্য
  • হরমুজ পাড়ি দিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]