Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
হাইড পার্কে কুকুর ছেড়ে দিয়ে আবারও নিয়ম ভাঙলেন ঋষি সুনাক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 March, 2023, 03:15 pm
Last modified: 15 March, 2023, 03:26 pm

Related News

  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা: অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা, জড়িতদের শনাক্তে অভিযানে পুলিশ
  • নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, গ্রেপ্তার ৩
  • কে এই অ্যান্ডি বার্নহ্যাম, যিনি হতে পারেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী?

হাইড পার্কে কুকুর ছেড়ে দিয়ে আবারও নিয়ম ভাঙলেন ঋষি সুনাক

এক বছর বয়সী ল্যাব্রাডর প্রজাতির কুকুর নোভাকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলেন ঋষি সুনাক। কিন্তু কুকুরটির গলায় কলার থাকলেও কোনো দড়ি বা বেল্টজাতীয় কিছু বাঁধা ছিল না।
টিবিএস ডেস্ক
15 March, 2023, 03:15 pm
Last modified: 15 March, 2023, 03:26 pm
নিজের পোষা কুকুর নোভাকে পাশে নিয়ে ঋষি সুনাক। ছবি: টুইটার থেকে সংগৃহীত

আবারও নিয়ম ভেঙে চর্চায় এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মধ্য লন্ডনের হাইড পার্কে নিজের পোষা কুকুরটিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ঋষি সুনাক, সঙ্গে ছিল তাঁর পরিবারও। কিন্তু সেখানেই উদ্যানের একটি নিয়মভঙ্গ করেছেন তিনি, খবর মেট্রো'র। 

এক বছর বয়সী ল্যাব্রাডর প্রজাতির কুকুর নোভাকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলেন ঋষি সুনাক। কিন্তু কুকুরটির গলায় কলার থাকলেও কোনো দড়ি বা বেল্টজাতীয় কিছু বাঁধা ছিল না। তাই এদিক-সেদিক দৌড়ে বেড়াচ্ছিল কুকুরটি। কিন্তু ঋষি সুনাক যেখানে ছিলেন, তার ঠিক পাশেই নিয়ম লেখা ছিল যে- পার্কে পোষা প্রাণী নিয়ে এলে তার গলায় 'লিশ' বাঁধা থাকা বাধ্যতামূলক। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী সে নিয়ম ভঙ্গ করেছেন।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কুকুরটিকে এভাবে ঘুরতে দেখে তারা এক নারীকে উদ্যানের নিয়মাবলী জানান এবং কুকুরটির গলায় এরপর 'লিশ' বাঁধা হয়।

হাইড পার্কে ঘুরতে আসা টিকটকার লুসি ম্যাকডোনাল্ড কনো দেখতে পান যে, ঋষি সুনাকের ফক্স রেড ল্যাব্রাডরটি সার্পেন্টাইন লেকের পাশে ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। কুকুরটির গলায় 'লিশ' পরানোর আগেই তিনি এর একটি ভিডিও নিয়ে নেন এবং টিকটকে তা পোস্ট করেন। ভিডিওতে দেওয়া ক্যাপশনের পাশাপাশি তিনি আলাদা ক্যাপশনে আরও লেখেন- 'ঋষি সুনাক, দয়া করে আমার বিরুদ্ধে মানহানি মামলা দেবেন না। ধন্যবাদ।'

ভিডিওটি টিকটকে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনেকের কটাক্ষের শিকার হয়েছেন ঋষি সুনাক। এর আগেও গাড়িতে সিট বেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ১০০ পাউন্ড জরিমানা করেছিল ল্যাঙ্কাশায়ার পুলিশ। এবার পুনরায় নিয়ম ভাঙায় কেউ কেউ ট্রলও করেছেন ঋষি সুনাককে নিয়ে। 

Related Topics

টপ নিউজ

ঋষি সুনাক / ব্রিটিশ প্রধানমন্ত্রী / নিয়মভঙ্গ / পার্ক / কুকুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা: অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা, জড়িতদের শনাক্তে অভিযানে পুলিশ
  • নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, গ্রেপ্তার ৩
  • কে এই অ্যান্ডি বার্নহ্যাম, যিনি হতে পারেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী?

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]