Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
বদলে যাচ্ছে নারী দলের কোচিং স্টাফ!

খেলা

টিবিএস রিপোর্ট
27 April, 2020, 04:45 pm
Last modified: 27 April, 2020, 04:52 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • ফুটবল বিশ্বকাপ ঘিরে মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হচ্ছে ‘বাধ্যতামূলক বকশিশ’
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের

বদলে যাচ্ছে নারী দলের কোচিং স্টাফ!

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল ভালো কিছু করো দেখাবে- এমনই প্রত্যাশা ছিল সবার। কিন্তু প্রত্যাশার ধারে কাছেও ছিল না বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স।
টিবিএস রিপোর্ট
27 April, 2020, 04:45 pm
Last modified: 27 April, 2020, 04:52 pm

প্রত্যাশার বেলুন ফুলে, ফেঁপে উঠেছিল। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল ভালো কিছু করো দেখাবে- এমনই প্রত্যাশা ছিল সবার। সালমা, জাহানারারাও প্রত্যয়ী ছিলেন। কিন্তু প্রত্যাশার ধারে কাছেও পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ দল। সবগুলো ম্যাচ হেরে দেশে ফিরে আসে সালমা খাতুনের দল।  

এই বাজে পারফরম্যান্সের প্রভাবে বদলে যেতে পারে নারী ক্রিকেট দলের কোচিং স্টাফ। আর সেই সম্ভাবনাই বেশি। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল নারী দলের কোচিং স্টাফদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছিল, বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে চুক্তি নবায়নের বিষয়টি ভাবা হবে। 

কোচিং স্টাফদের চুক্তির ব্যাপারে ঠিকই ভাবছে বিসিবি, তবে সেটা নেতিবাচকভাবে। বিশ্বকাপে নারী দলের পারফরম্যান্সের কারণে কোচিং স্টাফদের ওপর নাখোশ বিসিবি। নতুন কোচিং স্টাফ নিয়োগ দেওয়ার চিন্তা করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। করোনাভাইরাসের প্রকোপ কমে গেলে নতুন কোচিং স্টাফ নিয়োগ দেবে বিসিবি।

বিসিবির উইমেন উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, 'বিশ্বকাপের ব্যর্থতাই একমাত্র কারণ নয়। তাদের সাথে আমাদের চুক্তিই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তারা যেহেতু দলকে সফলতা এনে দিতে পারেননি, এ কারণে আমরা কোচিং স্টাফ পরিবর্তন করতে চাচ্ছি। করোনা পরিস্থিতির উন্নতি হলে নতুন কোচিং স্টাফ নিয়োগের কার্যক্রম শুরু হবে।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ২০২১ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে চায় বিসিবি। এই বিশ্বকাপে খেলতে বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কায় বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু করনোভাইরাসের কারণে কোনো প্রস্তুতিই নিতে পারছেন না সালমা, জাহানারা, রুমানারা।

একই অবস্থা পুরুষ দলেরও। সব ক্রিকেটারই ঘরবন্দি হয়ে আছেন। তবে প্রাণঘাতী এই ভাইরাসের কারণে ছেলেদের চেয়ে মেয়েদের ক্রিকেটে বেশি ক্ষতি হয়েছে বলে মনে করেন উইমেন উইংয়ের চেয়ারম্যান। শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, 'ছেলেদের চেয়ে মেয়েদের ক্রিকেটে বেশি ক্ষতি হয়েছে। বাছাই পর্বের জন্য এ সময় আমাদের প্রস্তুতি নেওয়ার কথা। কিন্তু কিছুই করা হচ্ছে না।'

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে চারটি ম্যাচেই হার মানে বাংলাদেশের মেয়েরা। দুই শক্তিশালী প্রতিপক্ষ ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমন লড়াই করতে পারেনি সালমাবাহিনী। তবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশের মেয়েদের।

Related Topics

নারী ক্রিকেট দল / বিশ্বকাপ / কোচিং স্টাফ / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • ফুটবল বিশ্বকাপ ঘিরে মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হচ্ছে ‘বাধ্যতামূলক বকশিশ’
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]