Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের

খেলা

আল জাজিরা ও দ্য গার্ডিয়ান
23 April, 2026, 10:10 am
Last modified: 23 April, 2026, 10:42 am

Related News

  • দুইবার পিছিয়ে গিয়েও নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ইরানের ড্র
  • ভিসার চড়া খরচে মাঠে থাকতে পারেননি মা, স্পেনকে রুখে দিয়েও কাঁদলেন কেপ ভার্দের গোলরক্ষক
  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের

বিশ্বকাপের সূচি অনুযায়ী ইরানের তিনটি গ্রুপ পর্বের ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আল জাজিরা ও দ্য গার্ডিয়ান
23 April, 2026, 10:10 am
Last modified: 23 April, 2026, 10:42 am
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স

২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব দিয়েছেন মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাম্পোলি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে এই অনুরোধ করার বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে উত্থাপন করেছেন।

ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, এই পরিকল্পনা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার সম্পর্ক নতুন করে জোড়া দেওয়ার একটি প্রচেষ্টা। ইরান যুদ্ধ নিয়ে পোপ লিও চতুর্দশকে ট্রাম্পের আক্রমণের জেরে এই দুই নেতার মধ্যে তিক্ততা তৈরি হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে এফটি এই তথ্য জানিয়েছে।

তবে এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস, ফিফা, ইতালীয় ফুটবল ফেডারেশন (এফআইজিসি) এবং ইরানের ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সঙ্গে যোগাযোগ করা হলেও বার্তা সংস্থা রয়টার্সের অনুরোধে তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

জাম্পোলি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, 'আমি ইতালিতে জন্মগ্রহণ করেছি এবং যুক্তরাষ্ট্রে আয়োজিত এই টুর্নামেন্টে ইতালিকে খেলতে দেখা আমার কাছে একটি স্বপ্নের মতো। চারবারের বিশ্বকাপ জয়ী দল হিসেবে ইতালির এই টুর্নামেন্টে অংশ নেওয়ার মতো যথেষ্ট যোগ্যতা রয়েছে।'

এর আগে ইরান নিশ্চিত করেছিল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে আয়োজিত ২০২৬ বিশ্বকাপে তাদের জাতীয় ফুটবল দল অংশগ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত। ফিফা সভাপতি ইনফান্তিনোও গত সপ্তাহে জানিয়েছিলেন, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় এই আসরে ইরানের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মার্চ মাসে এক মন্তব্যে বলেছিলেন, ইরানি দলকে টুর্নামেন্টে স্বাগত জানালেও 'নিরাপত্তা ও জীবনের ঝুঁকির' কথা বিবেচনা করে তাদের সেখানে থাকা কতটা সমীচীন হবে তা নিয়ে তিনি সন্দিহান। যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং মিশরের বিপক্ষে ইরানের তিনটি গ্রুপ পর্বের ম্যাচ যুক্তরাষ্ট্রের সিয়াটল এবং লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এফটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান গত বুধবার এক বিবৃতিতে জানিয়েছে যে তারা বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত এবং এতে অংশ নেওয়ার পরিকল্পনা করছে। তবে রয়টার্স এই খবরের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

ইরান নিরাপত্তার খাতিরে তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানালে ফিফা তা প্রত্যাখ্যান করে।

উল্লেখ্য, মার্চে বিশ্বকাপের বাছাইপর্বের প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে ৪-১ গোলে পেনাল্টি শুটআউটে হেরে বড় ধাক্কা খায় ইতালি। এর ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ হারায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ / ২০২৬ ফুটবল বিশ্বকাপ / ইরান ফুটবল দল / ইতালি ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • দুইবার পিছিয়ে গিয়েও নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ইরানের ড্র
  • ভিসার চড়া খরচে মাঠে থাকতে পারেননি মা, স্পেনকে রুখে দিয়েও কাঁদলেন কেপ ভার্দের গোলরক্ষক
  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]