Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
ধ্বংসস্তূপের নিচে ১০৪ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার পেলেন!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 February, 2023, 10:50 pm
Last modified: 11 February, 2023, 04:51 pm

Related News

  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর বাবা-ছেলে জীবিত উদ্ধার
  • ভেনেজুয়েলার ভূমিকম্প: ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার ১৮ দিনের শিশু
  • ইসরায়েলের হামলায় বেঁচে যাওয়া, জীবিত উদ্ধার… ফের ইরানের যুদ্ধনীতির কেন্দ্রীয় ভূমিকায় কে এই শামখানি

ধ্বংসস্তূপের নিচে ১০৪ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার পেলেন!

জেনিপ ধ্বংসস্তূপের গভীরে আটক থাকার সময় জার্মান উদ্ধারকারীরা তার সঙ্গে নিয়মিত কথা চালিয়ে যান। এ সময় একটি পাইপে করে তাকে নিয়মিতভাবে পানি পান করানো হয়। এক পর্যায়ে বোনের সঙ্গে কথা বলার জন্য জুবাইদাকে মইয়ের সাহায্যে জেনিপের অবস্থানের কাছাকাছি নামান উদ্ধারকারী দলটি।
টিবিএস ডেস্ক
10 February, 2023, 10:50 pm
Last modified: 11 February, 2023, 04:51 pm
উদ্ধারের পর স্ট্রেচারে শুইয়ে ধ্বংসস্তূপ থেকে সরিয়ে নেওয়া হয় জেনিপ কাহরামানকে। ছবি: রয়টার্স/পিরোশকা ফন দে ঊ

ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০৪ ঘণ্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার করা হয়েছে তুরস্কের এক নারীকে। খবর রয়টার্স-এর।

শুক্রবার দেশটির কিরিখান শহরে (১০ ফেব্রুয়ারি) তাকে উদ্ধার করা হয়। ৪০ বছর বয়সী ওই নারীর নাম জেনিপ কাহরামান।

এ ঘটনায় অভিভূত হয়ে উদ্ধারদলের নেতা স্টিভেন বায়ার বলেন, 'আমি এখন মিরাকলে বিশ্বাস করি।'

স্ট্রেচারে করে তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়। এ সময় তার হাত বুকের ওপর আড়াআড়ি করে রাখা ছিল। হঠাৎ বাইরের আলো চোখে পড়া থেকে বিরত রাখতে তার চোখে একটি কালো চশমা পরানো হয়।

তাকে উদ্ধার করা জার্মান ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ (আইএসএআর)-এর এক কর্মীকে আনন্দে আলিঙ্গন করেন জেনিপের বোন জুবাইদা।

উদ্ধারের পর ঘটনাস্থলে উপস্থিত মানুষেরা হাততালি দেন ও উচ্ছ্বাস প্রকাশ করেন। উদ্ধারকারী দলের আরেক সদস্য টামারা রেইথার বলেন, 'ওই নারী টিকে ছিলেন। তিনি হাল ছেড়ে দেননি।'

এর আগে এ সপ্তাহে জেনিপ কাহরামানের পরিবার রয়টার্সকে জানায়, সোমবার ভূমিকম্পের পর উদ্ধারকারীদের আসার জন্য তারা দুই দিন অপেক্ষা করেছিলেন।

জেনিপ ধ্বংসস্তূপের গভীরে আটক থাকার সময় জার্মান উদ্ধারকারীরা তার সঙ্গে নিয়মিত কথা চালিয়ে যান। এ সময় একটি পাইপে করে তাকে নিয়মিতভাবে পানি পান করানো হয়।

এক পর্যায়ে বোনের সঙ্গে কথা বলার জন্য জুবাইদাকে মইয়ের সাহায্যে জেনিপের অবস্থানের কাছাকাছি নামান উদ্ধারকারী দলটি।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ ভূমিকম্পে দক্ষিণ তুর্কি ও উত্তরপশ্চিম সিরিয়ায় এখন পর্যন্ত ২১,০০০-এর বেশি মানুষ মারা গেছেন।

Related Topics

টপ নিউজ

তুরস্ক-সিরিয়া ভূমিকম্প / তুরস্কের ভূমিকম্প / জীবিত উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর বাবা-ছেলে জীবিত উদ্ধার
  • ভেনেজুয়েলার ভূমিকম্প: ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার ১৮ দিনের শিশু
  • ইসরায়েলের হামলায় বেঁচে যাওয়া, জীবিত উদ্ধার… ফের ইরানের যুদ্ধনীতির কেন্দ্রীয় ভূমিকায় কে এই শামখানি

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]