Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ফোনকলে বরিসকে মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন পুতিন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 January, 2023, 08:10 pm
Last modified: 30 January, 2023, 08:16 pm

Related News

  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • চীন-রাশিয়া সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’: পুতিন; সম্পর্ক ‘নতুন গতিতে এগোচ্ছে’: শি

ফোনকলে বরিসকে মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন পুতিন

ডকুমেন্টারিতে বরিস জানান, ইউক্রেনে রাশিয়ার হামলার পূর্বে প্রধানমন্ত্রী বরিস জনসনকে মিসাইল ছোড়ার হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন!
টিবিএস ডেস্ক
30 January, 2023, 08:10 pm
Last modified: 30 January, 2023, 08:16 pm

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত ডকুমেন্টারিতে বিস্ফোরক এক তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ডকুমেন্টারিতে বরিস জানান, ইউক্রেনে রাশিয়ার হামলার পূর্বে প্রধানমন্ত্রী বরিস জনসনকে মিসাইল ছোড়ার হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন!

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। টানা ১১ মাসব্যাপী সে যুদ্ধ এখনো চলমান। আর এ আক্রমণের ঠিক আগমুহূর্তে তৎকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ফোন দেন পুতিন। বিশ্বের দুই পরাশক্তির সরকার প্রধানের এ কথোপকথনে আগে ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সম্ভাবনায় দীর্ঘদিন ধরেই নিজের বিরক্তি প্রকাশ করছিলেন পুতিন।   

তবে ফোনকলে আলাপচারিতার সময় অদূর ভবিষ্যতে ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না বলে পুতিনকে আশ্বস্ত করতে চেয়েছিলেন বরিস। একইসাথে এ প্রতিশ্রুতির মাধ্যমে ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপ গ্রহণ না করার চেষ্টা করেছিলেন বলেও জানান তিনি।

বরিস জনসনের দাবি, ফোনালাপে পুতিনকে ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের ঘটনা 'পুরোপুরি বিপর্যয়' ডেকে আনবে বলে তিনি সাবধান করেছিলেন। তবে বরিসের এ কথায় মোটেও কর্ণপাত করেননি পুতিন। বরং কথপকথনের এক পর্যায়ে উল্টো পুতিন বলেন, "বরিস, আমি তোমাকে আঘাত করতে চাই না। কিন্তু একটি ক্ষেপণাস্ত্র দিয়ে এটা করতে মাত্র এক মিনিট লাগবে!" 

অবশ্য পুতিন এ আক্রমণাত্মক বক্তব্য বাস্তবায়ন করার নিয়তেই দিয়েছেন কি-না সেটা নিয়ে নিজের সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রধানমন্ত্রী। এ বিষয়ে বরিস ডকুমেন্টারিতে বলেন, "পুতিন যে শিথিল কণ্ঠে, ছাড়া ছাড়া ভাবে কথা বলছিলেন তাতে আমার মনে হয়েছিল তিনি শুধু আমার সাথে সমঝোতা করার প্রচেষ্টা হিসেবে এ কৌশল অবলম্বন করছিলেন।"

যদিও পুতিনের এ হুমকিকে পরবর্তীতে ততটা পাত্তা দেননি বরিস। কেননা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকাকালীন এবং প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা ছাড়ার পরও তিনি বেশ কয়েকবার ইউক্রেন সফর করেছেন। এছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় তাকে ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে।

সূত্র: এনডিটিভি
 
Related Topics

টপ নিউজ

পুতিন / বরিস জনসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • চীন-রাশিয়া সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’: পুতিন; সম্পর্ক ‘নতুন গতিতে এগোচ্ছে’: শি

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]