Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
সাতক্ষীরায় প্রতিদিন নষ্ট হচ্ছে ৫০ হাজার লিটার দুধ

বাংলাদেশ

ইউএনবি
17 April, 2020, 09:30 am
Last modified: 17 April, 2020, 11:44 am

Related News

  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • সীমান্ত আইন না মেনে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, হতে দেবে না বিজিবি
  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো

সাতক্ষীরায় প্রতিদিন নষ্ট হচ্ছে ৫০ হাজার লিটার দুধ

এখানকার খামারগুলো থেকে মিল্কভিটা প্রতিদিন ৮ হাজার লিটার এবং আকিজ ৬০০ লিটার দুধ সংগ্রহ করত। বাকি দুধ সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকার মিষ্টির দোকান ও কারখানায় সরবরাহ করতেন খামারিরা। কিন্তু করোনাভাইরাসের কারণে হঠাৎ করে মিষ্টির দোকান ও অন্যান্য কারখানা বন্ধ হয়ে যাওয়ায় দুগ্ধ খামারিরা পড়েছেন চরম বিপাকে।
ইউএনবি
17 April, 2020, 09:30 am
Last modified: 17 April, 2020, 11:44 am
খামারগুলোতে প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় ৫০ হাজার লিটার দুধ। ছবি: ইউএনবি

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে চরম অনিশ্চিয়তায় পড়েছেন সাতক্ষীরার তালা উপজেলার দুগ্ধ খামারিরা। ক্রেতা না পাওয়ায় প্রতিদিন সেখানে নষ্ট হচ্ছে প্রায় ৫০ হাজার লিটার দুধ।

উপজেলার জিয়ালা নলতা গ্রাম দুধপল্লী হিসেবে বহু আগে থেকেই পরিচিত থাকলেও বর্তমানে আয় না থাকায় গোখাদ্য কিনতেও হিমশিম খাচ্ছেন সেখানকার খামারিরা। এ গ্রামে প্রায় চার শতাধিক দুগ্ধ খামার রয়েছে। তাদের দেখাদেখি আঠারই গ্রামসহ আশপাশে আরও অর্ধ শতাধিক দুগ্ধ খামার গড়ে উঠেছে। এসব খামার থেকে প্রতিদিন গড়ে ৫০ হাজার লিটার দুধ উৎপাদন হয়।

সংশ্লিষ্টরা জানান, এখানকার খামারগুলো থেকে মিল্কভিটা প্রতিদিন ৮ হাজার লিটার এবং আকিজ ৬০০ লিটার দুধ সংগ্রহ করত। বাকি দুধ সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকার মিষ্টির দোকান ও কারখানায় সরবরাহ করতেন খামারিরা। কিন্তু করোনাভাইরাসের কারণে হঠাৎ করে মিষ্টির দোকান ও অন্যান্য কারখানা বন্ধ হয়ে যাওয়ায় দুগ্ধ খামারিরা পড়েছেন চরম বিপাকে।

তালা উপজেলার দুগ্ধ উৎপাদন সমিতির সভাপতি দিবস চন্দ্র ঘোষ জানান, এভাবে প্রতিদিন হাজার হাজার লিটার দুধ বিক্রয়ের অভাবে নষ্ট হয়ে গেলে বেশিরভাগ খামারিকেই পথে বসতে হবে।

চলমান এ মহামারিতে দেশের সরকার প্রধান বিভিন্ন খাতেই আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণা অনুযায়ী এখন সরকারি আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন দুগ্ধ খামারিরা।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, খামারিদের সমস্যার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী শিশু খাদ্যের জন্য এ জেলায় যে বরাদ্দ দিয়েছেন সেই বরাদ্দের মাধ্যমে দুধ ক্রয়ের একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। মিল্কভিটার মাধ্যমে এ দুধ নেওয়া হবে।

তিনি আরও জানান, মিল্কভিটার চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে- শিশু খাদ্যের জন্য যে দুধ প্রয়োজন তা যেন সাতক্ষীরা জেলা থেকে নেওয়া হয়। এছাড়া দুধ যাতে নষ্ট না হয় সে জন্য মিষ্টির দোকানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ক্রেতা এবং বিক্রেতা উভয়ই সামাজিক দূরত্ব বজায় রেখে দুধ ক্রয়-বিক্রয় করবেন বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / দুগ্ধ খামার / করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • সীমান্ত আইন না মেনে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, হতে দেবে না বিজিবি
  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]