Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
ইরানের আকাশসীমায় প্রায় একশো স্টারলিংক স্যাটেলাইট সক্রিয় করেছেন ইলন মাস্ক 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 December, 2022, 04:30 pm
Last modified: 27 December, 2022, 04:36 pm

Related News

  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • কাতারে থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে: পেজেশকিয়ান
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • এবার গবেষণাগারে মানব নিউরন দিয়ে ‘কৃত্রিম মস্তিষ্ক’ তৈরি করল ইরান
  • হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা ‘উত্তেজনাকে উসকে’ দেবে: ইরান  

ইরানের আকাশসীমায় প্রায় একশো স্টারলিংক স্যাটেলাইট সক্রিয় করেছেন ইলন মাস্ক 

ইন্টারনেট বন্ধ করে ইরান সরকারের হিজাব বিরোধী আন্দোলন দমনের বিষয়টি বিশ্বব্যাপী সমালোচিত হয়। এ পরিস্থিতি দেখে ইলন মাস্ক ঘোষণা দেন, আন্দোলনকারীদের ইন্টারনেট স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে দ্রুতই দেশটিতে স্টারলিংক স্যাটেলাইট স্থাপন করবেন তিনি।
টিবিএস ডেস্ক
27 December, 2022, 04:30 pm
Last modified: 27 December, 2022, 04:36 pm
ছবি: সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বরেই ইরানে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দিয়েছিলেন বিশ্বের শীর্ষ ধনী ও স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ইরানের আকাশসীমায় স্টারলিঙ্কের স্যাটেলাইট স্থাপনের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। সর্বশেষ গত সোমবার এক টুইট বার্তায় মাস্ক জানিয়েছেন, ইরানের আকাশসীমাকে কেন্দ্র করে বর্তমানে প্রায় ১০০টি স্টারলিঙ্ক স্যাটেলাইট সক্রিয় রয়েছে যা খুব শীঘ্রই সক্রিয় হতে যাচ্ছে, খবর রয়টার্সের।

বিক্ষোভ দমন করতে ইরান সরকার ইন্টারনেটের ওপর প্রায়ই নানা বিধিনিষেধ আরোপ করে থাকে। যার ফলে ইরানে সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীরা নিজেদের কার্যক্রম ঠিকঠাক পরিচালনা করতে পারে না। ফলে একদিকে অবাধ তথ্য প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, অন্যদিকে আন্দোলনের গতি স্তিমিত হয়ে যায়। এছাড়া, সরকার সহজেই আন্দোলন দমন করে বিক্ষোভকারীদের ওপর চালাতে পারে নিপীড়ন ও নির্যাতন।

চলতি বছরের সেপ্টেম্বরে হিজাব না পরায় ইরানের নীতি পুলিশের হাতে ২২ বছর বয়সী মাহশা আমিনির মৃত্যুর ঘটনায় পুরো দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তখন ইরান সরকার একই কৌশল অবলম্বন করে দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়; যার ফলে হিজাব বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের মধ্য যোগাযোগ ও সংগঠিত হওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে যায়।

ইন্টারনেট বন্ধ করে ইরান সরকারের হিজাব বিরোধী আন্দোলন দমনের বিষয়টি তখন বিশ্বব্যাপী সমালোচিত হয়। এ পরিস্থিতি দেখে ইলন মাস্ক টুইটারে ঘোষণা দেন, আন্দোলনকারীদের ইন্টারনেট স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে দ্রুতই দেশটিতে স্টারলিংক স্যাটেলাইট স্থাপন করবেন তিনি। বিলিয়নিয়ার মাস্কের প্রতিশ্রুতির মাত্র তিন মাসের ব্যবধানে ইরানে এতগুলো স্যাটেলাইট স্থাপন স্টারলিংকের বিশাল সক্ষমতারই বহিঃপ্রকাশ।

ইরানের আকাশসীমায় স্টারলিঙ্কের স্যাটেলাইট সক্রিয়ের ঘটনা ইরান সরকারের জন্য বিশাল এক ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। কেননা মাস্কের এ স্যাটেলাইটের মাধ্যমে ইরানিরা বাধাহীনভাবে ইন্টারনেট ব্যবহার শুরু করলে দেশটির ইন্টারনেট ব্যবস্থার ওপর সরকার অনেকটাই নিয়ন্ত্রণ হারাবে। এছাড়াও স্টারলিংকের স্যাটেলাইটগুলো সরকারী সকল বিধিনিষেধ এড়িয়ে দ্রুতগতির ইন্টারনেট সরবারাহের পাশাপাশি দেশটিতে নিষিদ্ধ সব সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকসেস পেতে সহায়তা করবে।

স্পেসএক্সের একটি শাখা হচ্ছে স্টারলিংক যা অরবিট্যাল স্যাটেলাইট নিয়ে কাজ করে। এ প্রতিষ্ঠানটি প্রাইভেট স্যাটেলাইটের একটি বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে সম্পূর্ণ পৃথিবীতে উন্নত থেকে অনুন্নত সকল স্থানেই ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে। বর্তমানে স্টারলিঙ্ক প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার নির্দিষ্ট কিছু স্থানে সেবা প্রদান করছে। তবে ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছে এক লাখের অধিক স্যাটেলাইট টার্মিনাল পৌঁছে দিয়েছে, যা সময়ের সাথে সাথে কভারেজ ম্যাপ আরও বৃদ্ধি করবে।

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / স্যাটেলাইট / সক্রিয় / স্টারলিংক / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • কাতারে থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে: পেজেশকিয়ান
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • এবার গবেষণাগারে মানব নিউরন দিয়ে ‘কৃত্রিম মস্তিষ্ক’ তৈরি করল ইরান
  • হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা ‘উত্তেজনাকে উসকে’ দেবে: ইরান  

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]