Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
প্যাট্রিয়ট ‘যথেষ্টই পুরোনো’, রাশিয়ার লক্ষ্য অর্জনে কোনো বাধা হয়ে দাঁড়াবে না: দাবি পুতিনের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 December, 2022, 10:25 pm
Last modified: 24 December, 2022, 08:32 pm

Related News

  • একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান

প্যাট্রিয়ট ‘যথেষ্টই পুরোনো’, রাশিয়ার লক্ষ্য অর্জনে কোনো বাধা হয়ে দাঁড়াবে না: দাবি পুতিনের

একইসঙ্গে পুতিন এও জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চায় এবং তার জন্য শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানেরই প্রয়োজন হবে।
টিবিএস ডেস্ক
23 December, 2022, 10:25 pm
Last modified: 24 December, 2022, 08:32 pm
বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট মিসাইলসহ নতুন করে মোট ১.৮৫ বিলিয়ন ডলারের সাহায্যের কথা ঘোষণা দিয়েছে। ছবি: ম্যান্ডেল এন./এএফপি

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেন প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পেলেও তা চলমান যুদ্ধ বন্ধ করতে বা রাশিয়ার লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়াবে না বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর সিএনবিসি'র।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবেকে প্যাট্রিয়টকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। তবে প্রেসিডেন্ট পুতিন এগুলোকে 'নিতান্ত পুরোনো' হিসেবেই বর্ণনা করেছেন।

সংবাদ ব্রিফিংয়ে পুতিন বলেন, এ ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার কোনো না কোনো উপায় মস্কো ঠিক বের করে ফেলবে।

একইসঙ্গে পুতিন এও জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চায় এবং তার জন্য শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানেরই প্রয়োজন হবে।

'আমাদের লক্ষ্য এ যুদ্ধের ফ্লাইহুইলকে ঘোরাতে থাকা নয়। বরং আমরা চাই যুদ্ধ শেষ করতে,' পুতিন বলেন।

পুতিনের এসব মন্তব্যে সন্দেহ প্রকাশ করেছে মার্কিন কর্তৃপক্ষ। হোয়াইট হাউজের মুখপাত্র জন কার্বি বলেছেন, যুদ্ধ বন্ধ করতে 'আলোচনা করার ইচ্ছার ব্যাপারে একেবারে শূন্য ইঙ্গিত দিয়েছেন পুতিন'।

রাশিয়া বারবার জানিয়েছে, দেশটি আলোচনার জন্য উন্মুক্ত। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার এ দাবিকে মস্কোর সময় বাড়ানোর চাল হিসেবে মনে করছে।

গত বুধবার যুক্তরাষ্ট্র ভ্রমণ শেষে দেশে ফিরে এসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

'আমরা ওয়াশিংটন থেকে ভালো ফলাফল নিয়ে ফিরছি। এমন কিছু যেটা সত্যিকার অর্থে সাহায্য করবে,' টেলিগ্রামে লেখেন জেলেনস্কি।

জেলেনস্কি তার ভ্রমণ শুরু করার পর বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট মিসাইলসহ নতুন করে মোট ১.৮৫ বিলিয়ন ডলারের সাহায্যের কথা ঘোষণা দিয়েছে।

তবে একই সঙ্গে তৈরি হয়েছে কিছু প্রশ্নেরও—কীভাবে মার্কিন সামরিক সাহায্যের ধারা বদলাবে, মার্কিন কংগ্রেস কতদিন এভাবে ইউক্রেনকে সমর্থন করে যাবে, এবং এ যুদ্ধ কীভাবে শেষ হবে।

মার্কিন কর্তৃপক্ষ বলেছে, কেবল এক ব্যাটারি প্যাট্রিয়টের পক্ষে যুদ্ধের গতিপ্রকৃতি বদলে দেওয়া সম্ভব নয়।

প্রসঙ্গত, ট্রাকে বসানো উৎক্ষেপণ ব্যবস্থা ও আটটি লঞ্চারের মাধ্যমে একটি প্যাট্রিয়ট ব্যাটারি তৈরি হয়। এসব লঞ্চারে মিসাইলের ধরনের ওপর ভিত্তি করে চার থেকে ১৬টি মিসাইল থাকতে পারে।

Related Topics

টপ নিউজ

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র / পুতিন / রাশিয়া ইউক্রেন যুদ্ধ / মিসাইল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]