Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
সাগর পাড়ে ধুঁকছে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
15 December, 2022, 02:15 pm
Last modified: 15 December, 2022, 05:47 pm

Related News

  • ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরলো তামিমের বরিশাল
  • হতশ্রী ব্যাটিংয়ে বড় হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ৫৫ রানে ৮ উইকেট হারিয়ে ভারতকে ছোট লক্ষ্য দিলো বাংলাদেশ
  • সাদমান-শান্তর পর লিটন-সাকিবও ফিরলেন, মহা বিপদে বাংলাদেশ
  • লিড নিলো বাংলাদেশ

সাগর পাড়ে ধুঁকছে বাংলাদেশ

দ্বিতীয় দিন বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে দলের স্কোরকার্ড সমৃদ্ধ করেছেন ভারতের শেষ দিকের ব্যাটসম্যানরা। এবার প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দিশেহারা সাকিব আল হাসানের দল। 
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
15 December, 2022, 02:15 pm
Last modified: 15 December, 2022, 05:47 pm

৫ রানেই নেই দুই উইকেট, চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই দিশেহারা হয়ে ওঠে বাংলাদেশ। অভিষিক্ত ওপেনার জাকির হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করা লিটন কুমার দাসকে সাবলীল দেখাচ্ছিল। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে যাচ্ছিলেন তিনি। কিন্তু লড়াইটা দীর্ঘ হয়নি তার। কিছুক্ষণ পরই ফিরে যান লিটন, এরপর থামেন জাকিরও। 

চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান ম্যাচে শুরুর মতো আবারও দিকহারা হয়ে পড়েছে বাংলাদেশ। ১৯ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৯ রান। দুই অভিজ্ঞ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করছে ঘরের মাঠের দলটি। অধিনায়ক সাকিব ২ ও মুশফিক ৯ রানে ব্যাটিং করছেন। 

৩০ বলে ৫টি চারে ২৪ রান করা লিটন দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছেন। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের একটি ডেলিভারি ডিফেন্স করলেও বল ব্যাটে লেগে ড্রপ দিয়ে গিয়ে স্টাম্প ভেঙে দেয়। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা জাকির ৪৫ বলে ২০ রান করে সিরাজেরই শিকারে পরিণত হন। বাংলাদেশের যাওয়ার ৪ উইকেটের ৩টিই নিয়েছেন তিনি, বাকি উইকেটটি পেয়েছেন আরেক পেসার উমেশ যাদব।  

ব্যাটিংয়ে নেমেই দিশেহারা বাংলাদেশ

সমানে সমান অবস্থা থাকার পরও চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ছিল বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার আক্ষেপ। দ্বিতীয় দিন বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে দলের স্কোরকার্ড সমৃদ্ধ করেছেন ভারতের শেষ দিকের ব্যাটসম্যানরা। এবার প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দিশেহারা সাকিব আল হাসানের দল। 

ভারতের করা ৪০৪ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ৫ রানের মধ্যেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ফিরে যান নিজের ছায়া হয়ে থাকা নাজমুল হোসেন শান্ত ও চট্টগ্রামের ঘরের মাঠের ছেলে ইয়াসির আলী রাব্বি। শুরুতেই দিক হারিয়ে ফেলা দলকে ঠিক পথে ফেরানোর চেষ্টা করছেন অভিষিক্ত জাকির হাসান ও লিটন কুমার দাস। 

এ দুজনের ব্যাটে ১০ ওভারে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৭ রান। জাকির ৯ ও লিটন ২৪ রানে অপরাজিত আছেন। অনেকটা ওয়ানডে মেজাজে খেলছেন লিটন, এই রান তুলতে তার খরচা ২৬ রান।  এর আগে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের অফ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাওয়া লেংথ বলে উইকেটের পেছনে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটসম্যান। 

হতাশা বাড়ে দুই ওভার পরই। চতুর্থ ওভারে উপড়ে যায় প্রথমবারের মতো তিন নম্বরে নামা ইয়াসিরের স্টাম্প। এবার শিকারির ভূমিকায় ভারতের অভিজ্ঞ পেসার উমেশ যাদব। ডানহাতি এই পেসারের ১৩৯ কিলোমিটারের শর্ট লেংথ ডেলিভারিতে ব্যাটে চালিয়ে ইনসাইড এজ হন ইয়াসির, ভেঙে যায় স্টাম্প। ১৭ বলে ৪ রান করে থামেন তিনি। 

এর আগে আজ দেড় সেশনের মতো ব্যাটিং করা ভারত শেষের চার উইকেট থেকে পায় ১২৬ রান। টেস্ট ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি করা অশ্বিন খেলেন ৫৮ রানের ইনিংস। ৪০ রান করেন কুলদীপ। এ ছাড়া উমেশ ১৫ রানের অপরাজিত থাকেন। বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ ৪টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান দুই পেসার খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ / জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম / ব্যাটিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরলো তামিমের বরিশাল
  • হতশ্রী ব্যাটিংয়ে বড় হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ৫৫ রানে ৮ উইকেট হারিয়ে ভারতকে ছোট লক্ষ্য দিলো বাংলাদেশ
  • সাদমান-শান্তর পর লিটন-সাকিবও ফিরলেন, মহা বিপদে বাংলাদেশ
  • লিড নিলো বাংলাদেশ

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]