Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
আর্সেলরমিত্তাল কারখানায় হামলা চালিয়ে হিমার্স রকেট ও উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 December, 2022, 08:20 pm
Last modified: 08 December, 2022, 08:27 pm

Related News

  • ইউক্রেনকে ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট দিল ফ্রান্স
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • ২০২৬ সালে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ গ্যাস কিনেছে ইইউ, তারপর দিয়েছে নিষেধাজ্ঞা
  • রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশি কর্মীর মধ্যে ৪ জনের মৃত্যু, বাকিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা
  • ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্সেলরমিত্তাল কারখানায় হামলা চালিয়ে হিমার্স রকেট ও উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার

মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি হালকা রকেট উৎক্ষেপণ ব্যবস্থা হিমার্স শীতকালে পূর্ব ইউরোপে কার্যকরীভাবে ব্যবহারের অনুপযুক্ত; সামরিক বিশেষজ্ঞদের এ মতামতের পর হিমার্সের বিরুদ্ধে এমন সাফল্যের দাবি করল রাশিয়া।
টিবিএস ডেস্ক
08 December, 2022, 08:20 pm
Last modified: 08 December, 2022, 08:27 pm
হিমার্স। ফাইল ছবি: সংগৃহীত

রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের মধ্য ও পূর্বাঞ্চলে কয়েক ডজন হিমার্স রকেট ও দুটি মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ খবর জানিয়েছে দ্য ইউরেশিয়ান টাইমস।

মন্ত্রণালয়টির মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কানশেঙ্কভ গতকাল (৭ ডিসেম্বর) জানিয়েছেন, দেশটির বাহিনী ইউক্রেনের ক্রিভয় রগ শহরের আর্সেলরমিত্তাল ধাতু কারখানায় নিখুঁত হামলার মাধ্যমে ৭০টি হিমার্স রকেট ও দুটি এমএলআরএস ধ্বংস করেছে।

এ হামলায় আরও চারটি এমএলআরএস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও জানান তিনি।

তবে রাশিয়ান মন্ত্রণালয়ের এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যদিও গত ৫ ডিসেম্বর দেশটির একটি মিসাইল ক্রিভয় রগের আর্সেলরমিত্তাল প্ল্যান্টে আঘাত হেনেছিল। ইউক্রেনের দাবি অনুযায়ী ওই হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন।

কোনাশেঙ্কভ আরও জানিয়েছেন, দনেৎস্ক অঞ্চলে গোলাবারুদের সংরক্ষণাগারসহ আরেকটি হিমার্স এমএলআরএস ধ্বংস হয়েছে।

শীত রাশিয়ার পক্ষে

মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি হালকা রকেট উৎক্ষেপণ ব্যবস্থা হিমার্স শীতকালে পূর্ব ইউরোপে কার্যকরীভাবে ব্যবহারের অনুপযুক্ত; সামরিক বিশেষজ্ঞদের এ মতামতের পর হিমার্সের বিরুদ্ধে এমন সাফল্যের দাবি করল রাশিয়া।

গত গ্রীষ্মে হিমার্স হাতে পায় ইউক্রেন। এরপর যুদ্ধক্ষেত্রে সাফল্যের সঙ্গে হিমার্স ব্যবহার করতে শুরু করে দেশটি। তবে সম্প্রতি রাশিয়ার সেনাবাহিনীর একজন কর্মকর্তা দেশটির সংবাদসংস্থা আরআইএ নভোস্তির কাছে দাবি করেছেন, শীত শুরু হওয়ার পর থেকে হিমার্স-এর ব্যবহার অনেক কমিয়ে দিয়েছে ইউক্রেন।

ভারতীয় বিমানবাহিনীর ভেটেরান ও সামরিক বিশ্লেষক বীজেন্দর কে. ঠাকুর এর আগে দ্য ইউরেশিয়ান টাইমস-কে বলেছিলেন, ইউক্রেন বাহিনী শীত শুরু হওয়ার পর থেকেই পত্রহীন বৃক্ষের কারণে শত্রুর চোখের আড়ালে অবস্থান করতে না পারা, বরফ ও কাদার মধ্যে চলতে সমস্যা, বিশেষ জ্বালানি ও লুব্রিকেন্টের অভাব ইত্যাদি সমস্যায় ভুগতে শুরু করেছে।

মার্কিন হিমার্স এমএলআরএস খুব দ্রুত হামলা চালিয়ে গাছপালা ও জঙ্গলের আড়ালে হারিয়ে যেতে পারে। ফলে আকাশ থেকে রাশিয়ান বিমান বা অন্য কোনো নজরদারি ডিভাইসের পক্ষে এগুলোকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু বর্তমানে শীতের কারণে ইউক্রেনে সবুজের বালাই নেই। ফলে এখন হিমার্স-এর হামলার পর গা-ঢাকা দেওয়ার সুযোগও কমে গেছে।

হিমার্সকে শতভাগ প্রতিহত করার দাবি রাশিয়ার?

হিমার্স এমএলআরএস ও রকেট ধ্বংসের পাশাপাশি রাশিয়ার বিমানবাহিনী ইউক্রেনের ওলকা ও উরাগান এমএলআরএস উৎক্ষেপণ ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত রকেট ধ্বংস করেছে বলেও দাবি উঠেছে।

রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী নতুন সফটওয়্যার হাতে পেয়েছে। এ সফটওয়্যার ব্যবহার করে তারা 'কোনো অসুবিধা ছাড়াই' ইউক্রেনের নিক্ষিপ্ত হিমার্স রকেট ভূপাতিত করতে পারে বলে জাপোরিঝিয়া এলাকার রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ইউনিটের এক কমান্ডার স্থানীয় গণমাধ্যমগুলোকে জানিয়েছেন।

তিনি তার মন্তব্যে হিমার্সকে রাশিয়ান বাহিনীর জন্য বর্তমানে একটি 'সাধারণ লক্ষ্যবস্তু' হিসেবে বর্ণনা করেছেন।

রাশিয়ান বিশেষজ্ঞরা বলছেন, নতুন এ সফটওয়্যারটি দিয়ে রাশিয়া হিমার্সের যাত্রাপথ প্রায় শতভাগ নির্ভুলভাবে গণনা করতে পারে। ফলে রাশিয়া এখন আগের চেয়ে সফলভাবে হিমার্স রকেট ভূপাতিত করতে পারছে।

তবে রাশিয়ান থিংক ট্যাংক এমজিআইএমও সেন্টার ফর মিলিটারি-পলিটিক্যাল স্টাডিজ-এর পরিচালক অ্যালেক্সি পডবেরেজকিন স্পুটনিক রেডিওতে বলেছেন, নীতিগতভাবে, নতুন সফটওয়্যার ব্যবহারের আগেও রাশিয়া ইউক্রেনের ৭৫-৮০ শতাংশ হিমার্স মিসাইল ভূপাতিত করতে পেরেছিল। তবে এ হার কখনো শতভাগ ছিল না।

সবমিলিয়ে এখন মনে হচ্ছে রাশিয়া হিমার্স ধ্বংসের জন্য উঠেপড়ে লেগেছে। আর যদি দেশটির হিমার্সের বিরুদ্ধে সর্বশেষ সাফল্যের দাবি সত্য হয়, তাহলে বলা যায় তাদের প্রচেষ্টা বৃথা যাচ্ছে না।

Related Topics

টপ নিউজ

হিমার্স / মিসাইল হামলা / রাশিয়া / ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Related News

  • ইউক্রেনকে ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট দিল ফ্রান্স
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • ২০২৬ সালে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ গ্যাস কিনেছে ইইউ, তারপর দিয়েছে নিষেধাজ্ঞা
  • রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশি কর্মীর মধ্যে ৪ জনের মৃত্যু, বাকিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা
  • ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

5
প্রতীকী ছবি: রয়টার্স
খেলা

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

6
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]