Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
বিশ্বকাপের সম্প্রচার বন্ধ সৌদি আরবে, বিরক্ত আরব দেশের ফুটবল ভক্তরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 November, 2022, 11:20 am
Last modified: 27 November, 2022, 11:51 am

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • ইরানকে টাকা দিয়ে হরমুজ পার হচ্ছে কাতারের কিছু ট্যাংকার, ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • শান্তি চুক্তির লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ইরানের শীর্ষ প্রতিনিধিদের বৈঠক
  • কাতারে ‘সবচেয়ে স্পর্শকাতর অমীমাংসিত বিষয়’ নিয়ে আলোচনা করছে ইরানের প্রতিনিধিদল
  • হরমুজ দিয়ে গোপনে প্রধান ক্রেতা দেশগুলোর কাছে এলএনজি পাঠাচ্ছে কাতার

বিশ্বকাপের সম্প্রচার বন্ধ সৌদি আরবে, বিরক্ত আরব দেশের ফুটবল ভক্তরা

সৌদির গণমাধ্যম বিষয়ক মন্ত্রণালয় দর্শকদের জানিয়েছে, স্ট্রিমিং পরিষেবাটি নিয়ম লঙ্ঘন করায় তাদের সম্প্রচার বন্ধ রাখা হয়েছে।
টিবিএস ডেস্ক
27 November, 2022, 11:20 am
Last modified: 27 November, 2022, 11:51 am

এবারের ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছে সৌদি আরব। কিন্তু সেই ম্যাচই দেখতে পারেনি সেদেশের মানুষ। কাতারভিত্তিক একটি স্ট্রিমিং পরিষেবার সম্প্রচার বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। এ কারণেই বিশ্বকাপের কোনো ম্যাচ দেখতে পারছেন না সেদেশের ফুটবল ভক্তরা। খবর বিবিসির।

কাতার-ভিত্তিক সম্প্রচারকারী বিইন স্পোর্টস-এর মালিকানাধীন টড টিভির সৌদি আরবে বিশ্বকাপের ২২টি ম্যাচ ফ্রি-টু-এয়ার সম্প্রচারের কথা রয়েছে। কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ঘন্টাখানেক আগে ওই চ্যানেলের সম্প্রচার সৌদি আরবে বন্ধ হয়ে যায়।

সৌদির গণমাধ্যম বিষয়ক মন্ত্রণালয় দর্শকদের জানিয়েছে, স্ট্রিমিং পরিষেবাটি নিয়ম লঙ্ঘন করায় তাদের সম্প্রচার বন্ধ রাখা হয়েছে।

এদিকে, টড টিভি বিজ্ঞাপনদাতাদের জানিয়েছে, বিভ্রাটের সম্মুখীন হওয়ায় বর্তমানে তাদের পরিষেবাটি বন্ধ রয়েছে। একইসঙ্গে দর্শকদের তারা জানিয়েছে, বর্তমান পরিস্থিতি ও সমস্যাগুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে।

অন্যদিকে, খেলা দেখতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিরক্তি প্রকাশ করছেন সৌদি আরবের ফুটবল ভক্তরা। 

উল্লেখ্য, ২০১৭ সালে কাতারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের। ইরানের কিছু উগ্রবাদী সংগঠনকে মদদ দেওয়ার অভিযোগ তুলে দোহার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে চার আরব দেশ। এই সময়ের কাতারের সম্প্রচারকারী সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু গতবছর সেই নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। তবে নিষেধাজ্ঞা তুলে নিলেও বিশ্বকাপের সম্প্রচার নিয়ে আবারও শুরু হয়েছে সেই বিতর্ক।
 
Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ ফুটবল ২০২২ / কাতার বিশ্বকাপ / সৌদি আরব / কাতার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • ইরানকে টাকা দিয়ে হরমুজ পার হচ্ছে কাতারের কিছু ট্যাংকার, ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • শান্তি চুক্তির লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ইরানের শীর্ষ প্রতিনিধিদের বৈঠক
  • কাতারে ‘সবচেয়ে স্পর্শকাতর অমীমাংসিত বিষয়’ নিয়ে আলোচনা করছে ইরানের প্রতিনিধিদল
  • হরমুজ দিয়ে গোপনে প্রধান ক্রেতা দেশগুলোর কাছে এলএনজি পাঠাচ্ছে কাতার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]