Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
ইমরান খানের ওপর হামলার ঘটনায় অবশেষে মামলা দায়ের

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
08 November, 2022, 12:15 pm
Last modified: 09 November, 2022, 11:53 am

Related News

  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে

ইমরান খানের ওপর হামলার ঘটনায় অবশেষে মামলা দায়ের

তবে, পিটিআইয়ের দিক থেকে চাপের পরেও মামলায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল নাসিরের নাম উল্লেখ করা হয়নি।
টিবিএস রিপোর্ট
08 November, 2022, 12:15 pm
Last modified: 09 November, 2022, 11:53 am
ছবি: কে এম চৌধুরি/এপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনায় এফআইআর (মামলা) নথিভুক্ত করেছে পাঞ্জাব পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে এফআইআর নথিভুক্ত করতে হবে, হাইকোর্টের এমন নির্দেশনার পর সাবেক প্রধানমন্ত্রীর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন। 

হামলার তিনদিন পর অবশেষে সোমবার (৭ নভেম্বর) সাব-ইন্সপেক্টর আমির শাহজাদের অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারা এবং পাকিস্তান দণ্ডবিধির ৩০২, ৩২৪ এবং ৪৪০ ধারার অধীনে মামলা দায়ের করা হয়।

হামলার ঘটনায় আটক সন্দেহভাজন নাভিদকে প্রধান আসামি করা হয়েছে। তবে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর পক্ষ থেকে অব্যাহত চাপ সত্ত্বেও মামলায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল নাসিরের নাম উল্লেখ করা হয়নি। পিটিআই চেয়ারম্যান, তাকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে তিনজনকেই অভিযুক্ত করেছিলেন।

পিটিআই নেতা জুবায়ের খান নিয়াজি মামলা নথিভুক্তিতে ঊর্ধ্বতন সরকারি ও সামরিক ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির আবেদন করেলেও শেষ পর্যন্ত তা কাজে আসেনি।

এর আগে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইমরান খানের ওপর হামলার এজাহার নথিবদ্ধ করতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশের মহাপরিদর্শক (আইজি) ফয়সাল শাহকারকে নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। সোমবার (৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ এ নির্দেশনা দেন। শুনানি চলাকালে প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল হুঁশিয়ার করে বলেন, আদালতের নির্দেশিত সময়ের মধ্যে এজাহার দাখিল না হলে সুয়ো মোটো নোটিশ জারি করা হবে। 

এরপরই মামলা দায়ের হয়। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদ এলাকায় লংমার্চের জনসভায় বন্দুক হামলার হন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এতে পায়ে গুলিবিদ্ধ হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। হামলায় একজন নিহতসহ অন্তত আরও ১৪ জন আহত হন।
 
Related Topics

টপ নিউজ

পাকিস্তান / ইমরান খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]