Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
এক চোখের দৃষ্টিশক্তি হারালেন সালমান রুশদি, এক হাত অবশ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক  
24 October, 2022, 12:30 pm
Last modified: 24 October, 2022, 11:53 pm

Related News

  • ভারতে নিষিদ্ধ রুশদির বই ‘স্যাটানিক ভার্সেস'; বিজ্ঞপ্তি দেখাতে না পারায় নিষেধাজ্ঞা বাতিল আদালতের
  • 'দ্য স্যাটানিক ভার্সেস' মাত্র দুই পৃষ্ঠা পড়েছেন রুশদির হামলাকারী
  • রুশদি বেঁচে যাওয়ায় ‘বিস্মিত’ হামলাকারী
  • হামলার জন্য রুশদি ও তাঁর সমর্থকরাই দায়ী: ইরান
  • ভেন্টিলেটর খুলে নেওয়ায় স্বস্তিতে রুশদির পরিবার

এক চোখের দৃষ্টিশক্তি হারালেন সালমান রুশদি, এক হাত অবশ

রুশদি এখনও হাসপাতালে আছেন কি না সে বিষয়ে কিছু জানাননি তাঁর এজেন্ট। নৃশংস হামলার পরেও লেখক বেঁচে আছেন এটাই সবচেয়ে বড় বিষয় বলে তিনি মন্তব্য করেন।
টিবিএস ডেস্ক  
24 October, 2022, 12:30 pm
Last modified: 24 October, 2022, 11:53 pm

নিউইয়র্কে বক্তব্য প্রদানকালে দুই মাস আগে হামলার শিকার হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন ম্যান বুকারজয়ী লেখক সালমান রুশদি। তাঁর এক হাতও অবশ হয়ে গেছে বলে জানিয়েছে লেখকের এজেন্ট। খবর দ্য গার্ডিয়ানের।

তবে রুশদি এখনও হাসপাতালে আছেন কি না সে বিষয়ে কিছু জানাননি তাঁর এজেন্ট। লেখক বেঁচে আছেন এটাই সবচেয়ে বড় বিষয় বলে তিনি মন্তব্য করেন।

স্পেনের এল পাইস পত্রিকায় দেওয়ার সাক্ষাৎকারে এজেন্ট অ্যন্ড্রু ওয়াইলি জানান, 'সালমান রুশদির আঘাত ছিল গুরুতর। তিনি এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাঁর গলার কাছে তিনটি গভীর আঘাত ছিল। হাতের নার্ভ কেটে যাওয়ায় এক হাত অবশ হয়ে গেছে। এমনকি বুকে ও শরীরের ঊর্ধাঙ্গে আরও ১৫টি আঘাত রয়েছে। নৃশংসভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছিল।'

৭৫ বছর বয়সী এই লেখক ১৯৮৮ সালে তাঁর 'দ্য স্যাটানিক ভার্সেস' প্রকাশিত হওয়ার পর থেকেই হুমকি পেয়ে আসছিলেন। এমনকি, ওই বইয়ের কারণে ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাঁর নামে মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনি। 

গত ১২ আগস্ট নিউইয়র্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শাটাকোয়া ইনস্টিটিউশনের মঞ্চে শিল্পের স্বাধীনতা প্রসঙ্গে এক বক্তব্য প্রদানকালে আক্রমণের শিকার হন রুশদি। কয়েক সেকেন্ডের মধ্যেই ১৫ থেকে ২০ বার ছুরিকাঘাত করা হয় লেখকের ঘাড়ে, বুকে ও পেটে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর পুলিশ এসে হেলিকপ্টারযোগে রুশদিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এর কিছুসময় পরই হাদি মাতার নামে হামলাকারী যুবককে গ্রেপ্তার করা হয়। 

Related Topics

টপ নিউজ

সালমান রুশদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ভারতে নিষিদ্ধ রুশদির বই ‘স্যাটানিক ভার্সেস'; বিজ্ঞপ্তি দেখাতে না পারায় নিষেধাজ্ঞা বাতিল আদালতের
  • 'দ্য স্যাটানিক ভার্সেস' মাত্র দুই পৃষ্ঠা পড়েছেন রুশদির হামলাকারী
  • রুশদি বেঁচে যাওয়ায় ‘বিস্মিত’ হামলাকারী
  • হামলার জন্য রুশদি ও তাঁর সমর্থকরাই দায়ী: ইরান
  • ভেন্টিলেটর খুলে নেওয়ায় স্বস্তিতে রুশদির পরিবার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]