Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
হামলার জন্য রুশদি ও তাঁর সমর্থকরাই দায়ী: ইরান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 August, 2022, 10:40 am
Last modified: 16 August, 2022, 10:46 am

Related News

  • ভারতে নিষিদ্ধ রুশদির বই ‘স্যাটানিক ভার্সেস'; বিজ্ঞপ্তি দেখাতে না পারায় নিষেধাজ্ঞা বাতিল আদালতের
  • এক চোখের দৃষ্টিশক্তি হারালেন সালমান রুশদি, এক হাত অবশ
  • 'দ্য স্যাটানিক ভার্সেস' মাত্র দুই পৃষ্ঠা পড়েছেন রুশদির হামলাকারী
  • রুশদি বেঁচে যাওয়ায় ‘বিস্মিত’ হামলাকারী
  • ভেন্টিলেটর খুলে নেওয়ায় স্বস্তিতে রুশদির পরিবার

হামলার জন্য রুশদি ও তাঁর সমর্থকরাই দায়ী: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাকস্বাধীনতা কখনোই ধর্মঅবমাননার সমার্থক হতে পারে না। তিনি নিজের লেখার মাধ্যমে নিজেকে এভাবে বিপন্ন করেছেন।
টিবিএস ডেস্ক
16 August, 2022, 10:40 am
Last modified: 16 August, 2022, 10:46 am

শুক্রবার (১২ আগস্ট) হামলার শিকার ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সাহিত্যিক সালমান রুশদির শারীরিক পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। ক্ষত সামলে সেরে উঠতে শুরু করেছেন তিনি। লেখকপুত্র জাফর রুশদি ও বুক এজেন্ট অ্যান্ড্রিউ ওয়াইলির একাধিক টুইট বার্তায় জানা গেছে এ তথ্য। 

প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় উৎকণ্ঠার প্রহর কাটিয়ে শনিবার (১৩ আগস্ট) ভেন্টিলেশন সাপোর্ট থেকে সরানো হয় তাকে। রোববার (১৪ আগস্ট) লেখকের কর্মকর্তা ওয়াইলি জানিয়েছেন, "ভেন্টিলেটর থেকে সরানোর পরেই সুস্থতার দিকে যাত্রা শুরু হয়েছে বর্ষীয়ান এই সাহিত্যিকের। ক্ষত গভীর, তাই সারতে অনেক সময় লাগবে। তবে এটুকু বলা যায়, সুস্থতার পথে এগোচ্ছেন তিনি।" একই কথা টুইট করে জানিয়েছেন লেখকের প্রাক্তন স্ত্রী পদ্মা লক্ষ্মীও।

এদিকে, সোমবার (১৫ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, রুশদির ওপর হামলার জন্য দায়ী রুশদি নিজেই এবং তার অনুরাগী-সমর্থকরা। মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, বাকস্বাধীনতা কখনোই ধর্মঅবমাননার সমার্থক হতে পারে না। সলমন রুশদি নিজের লেখার মাধ্যমে নিজেকে এভাবে বিপন্ন করেছেন। 

১৯৮৮ সালে রুশদির বিতর্কিত বই 'দ্য স্যাটানিক ভার্সেস' প্রকাশিত হওয়ার পর ধর্মদ্রোহের অভিযোগে ইসলামপন্থীদের ব্যাপক রোষের শিকার হন তিনি; মৃত্যুর হুমকিও পেয়েছেন বহুবার। এমনকি, ওই বইয়ের কারণে ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাঁর নামে মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনি। মৃত্যু পরোয়ানা জারির পর অনেকটা সময় আত্মগোপনে ছিলেন লেখক। 

পশ্চিম নিউইয়র্কের শাটাকোয়া ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে শুক্রবার ছুরির হামলার শিকার হন ৭৫ বছরের রুশদি। মঞ্চে উঠে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে হাদি মাতার নামে ২৪ বছরের এক যুবক। এলোপাথাড়ি ছুরির আঘাত বসাতে থাকে লেখকের ওপর। গুরুতর জখম অবস্থায় সঙ্গে সঙ্গেই রুশদিকে নিয়ে যাওয়া হয় নিউইয়র্কের এক হাসপাতালে। দীর্ঘ সময় ধরে চলে অস্ত্রোপচার। শনিবার রাতে লেখকের শারীরিক অবস্থা উন্নতির দিকে যাওয়ার খবরে স্বস্তি ফিরে পান তাঁর অনুরাগীরা। লেখকপুত্র জাফর জানিয়েছেন, অল্প স্বল্প কথাও বলতে পারছেন তিনি। 

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

সালমান রুশদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ভারতে নিষিদ্ধ রুশদির বই ‘স্যাটানিক ভার্সেস'; বিজ্ঞপ্তি দেখাতে না পারায় নিষেধাজ্ঞা বাতিল আদালতের
  • এক চোখের দৃষ্টিশক্তি হারালেন সালমান রুশদি, এক হাত অবশ
  • 'দ্য স্যাটানিক ভার্সেস' মাত্র দুই পৃষ্ঠা পড়েছেন রুশদির হামলাকারী
  • রুশদি বেঁচে যাওয়ায় ‘বিস্মিত’ হামলাকারী
  • ভেন্টিলেটর খুলে নেওয়ায় স্বস্তিতে রুশদির পরিবার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]