Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ইউক্রেনের আরও চারটি এলাকা যুক্ত হচ্ছে রাশিয়ায়, ক্রেমলিন প্রাসাদে অনুষ্ঠান

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
30 September, 2022, 12:45 pm
Last modified: 30 September, 2022, 12:49 pm

Related News

  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

ইউক্রেনের আরও চারটি এলাকা যুক্ত হচ্ছে রাশিয়ায়, ক্রেমলিন প্রাসাদে অনুষ্ঠান

মস্কো বলছে, মানুষ স্বাধীনভাবে তাদের ‘ঐতিহাসিক মাতৃভূমিতে’ ফিরে যাওয়াকেই বেছে নিয়েছে।
হিন্দুস্তান টাইমস
30 September, 2022, 12:45 pm
Last modified: 30 September, 2022, 12:49 pm
ছবি- রয়টার্স

ইউক্রেনের আরও চারটি জায়গাকে নিজেদের এলাকার মধ্য়ে সংযোজিত করার উদ্যোগ নিয়েছে রাশিয়া। শুক্রবার এ নিয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সরকার।

কিন্তু দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলের সংযুক্তি নিয়ে রাশিয়ার এই উদ্যোগকে পুরোপুরি বেআইনি বলে আখ্যা দিচ্ছে ইউক্রেন।

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, চারটি এলাকাকে রাশিয়ায় সংযোজিত করা হবে। ইউক্রেনে যখন এই প্রক্রিয়াটি চলবে তখন ক্রেমলিনে অনুষ্ঠানে অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট।

'রাশিয়ান ফেডারেশনে নতুন অঞ্চলের প্রবেশ' সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের সভাপতিত্ব করবেন পুতিন।

পেসকভ জানিয়েছেন, আজ ক্রেমলিন প্রাসাদে নতুন এলাকা সংযোজন নিয়ে চুক্তিপত্র স্বাক্ষরের অনুষ্ঠান হবে।

এদিকে রাশিয়া দাবি করেছে, যে এলাকাগুলো সংযোজিত করা হচ্ছে সেখানকার সাধারণ মানুষ এই উদ্যোগকে ভীষণভাবে স্বাগত জানিয়েছেন। তাদের সমর্থন রয়েছে এই উদ্যোগে।

তবে আমেরিকা ও তাদের পশ্চিমা মিত্ররা রাশিয়ার এই উদ্যোগ ও এলাকা দখলের জন্য পরিচালিত এই ভোটাভুটিকে একেবারেই মানতে পারছে না। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বাইরবকের দাবি, ভয় দেখিয়ে, গান পয়েন্টে নিয়ে গিয়ে বাড়ি থেকে বা কাজের স্থল থেকে ইউক্রেনের মানুষকে বের করে এনে ভোট দেওয়ানো হয়েছে। কাঁচের ব্যালটবক্সে ভোট দেওয়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিপন্থী।

তিনি আরো বলেন, যদি ইউক্রেনের ওই জায়গায় রাশিয়ার আধিপত্য থাকে তবে কোনো মানুষই নিরাপদ নন। কেউই মুক্ত নন।

এদিকে মস্কো বলছে, মানুষ স্বাধীনভাবে তাদের 'ঐতিহাসিক মাতৃভূমিতে' ফিরে যাওয়াকেই বেছে নিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার পূর্বের আক্রমণ এবং অনুরূপ ভোটের পর ক্রিমিয়া দখল করার আট বছর পরে নতুন চারটি অঞ্চল সংযুক্তি উপলক্ষ্যে গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদের সেন্ট জর্জ হলে বিকেলে অনুষ্ঠিত হবে জমকালো অনুষ্ঠান।

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / পুতিন / ভ্লাদিমি র পুতিন / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]