Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
কেন ভারতে নারী ও মুসলিমরা কম উপার্জন করে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 September, 2022, 08:15 pm
Last modified: 16 September, 2022, 11:01 am

Related News

  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
  • প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর
  • ভারতে ‘গোরক্ষকদের’ সাজা দিয়ে প্রাণনাশের হুমকির মুখে মুসলিম বিচারক
  • প্রথমে ভারতে নিষিদ্ধ, এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকেও উধাও গুম-খুন নিয়ে তৈরি ছবি ‘সাতলুজ’

কেন ভারতে নারী ও মুসলিমরা কম উপার্জন করে

ভারতে নারীদের তুলনায় পুরুষরা মাসে গড়ে ৪ হাজার রুপি বেশি আয় করে। মুসলমানদের চেয়ে অমুসলিমরা মাসে গড়ে ৭ হাজার রুপি বেশি আয় করে। আর জাতিগত ব্যবস্থার নিচের স্তরে থাকা গোষ্ঠী ও উপজাতির মানুষ অন্যদের তুলনায় মাসে গড়ে ৫ হাজার রুপি কম উপার্জন করে।
টিবিএস ডেস্ক
15 September, 2022, 08:15 pm
Last modified: 16 September, 2022, 11:01 am
ভারতের কর্মক্ষেত্রে পুরুষদের সংখ্যা বেশি। ছবি: সংগৃহীত

নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে, ভারতীয় নারীরা চাকরির বাজারে বৈষম্যের শিকার হচ্ছেন। এছাড়া সমান যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নারীরা পুরুষদের তুলনায় কম বেতন পান।

অক্সফাম ইন্ডিয়াস ডিসক্রিমিনেশন রিপোর্ট ২০২২–এ নারীদের কম মজুরির জন্য 'সামাজিক ও নিয়োগদাতাদের কুসংস্কার'কে দায়ী করা হয়েছে।

অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীও চাকরির বাজারে বৈষম্যের শিকার হচ্ছে বলে অক্সফামের প্রতিবেদনে উঠে এসেছে।

এর মধ্যে বর্ণপ্রথার সবচেয়ে নিচের স্তরের উপজাতি ও মুসলিম সম্প্রদায়ের সদস্যরাও আছে।

অক্সফাম ইন্ডিয়ার সিইও অমিতাভ বেহার বলেন, সমান যোগ্যতা থাকা সত্ত্বেও পরিচয় বা সামাজিক অবস্থানের কারণে কারও প্রতি ভিন্ন আচরণ করাটাই শ্রমবাজারের বৈষম্য।

তিনি আরও বলেন, 'শুধু শিক্ষা বা কাজের অভিজ্ঞতার কারণে নয়, সামাজিকতার কারণেও নারী ও সমাজের অন্যান্য শ্রেণির মানুষ বৈষম্যের শিকার হয়।'

অক্সফামের গবেষকরা ২০০৪ থেকে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন সামাজিক গোষ্ঠীর চাকরি, বেতন, স্বাস্থ্য ও কৃষি ঋণ পাওয়া সম্পর্কিত সরকারি তথ্য খতিয়ে দেখেছেন। তারপর পরিসংখ্যানগত মডেল ব্যবহার করে বৈষম্যের পরিমাণ নির্ণয় করেছেন।

গবেষকরা দেখেছেন, এই সময়কালে নারীদের তুলনায় পুরুষরা মাসে গড়ে ৪ হাজার রুপি বেশি আয় করে। মুসলমানদের চেয়ে অমুসলিমরা মাসে গড়ে ৭ হাজার রুপি বেশি আয় করে এবং জাতিগত ব্যবস্থার নিচের স্তরে থাকা গোষ্ঠী ও উপজাতির মানুষ অন্যদের তুলনায় মাসে গড়ে ৫ হাজার রুপি কম উপার্জন করে।

নারীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের জন্য ভারতকে প্রায়ই ঘরে-বাইরে সমালোচনার শিকার হয়। দেশটিতে বছরে কয়েক লক্ষাধিক কন্যাশিশুর ভ্রূণ গর্ভপাত করা হয়। ফলে ভারতে নারী ও পুরুষের অনুপাতে ভয়ানক ভারসাম্যহীনতা বিরাজ করছে। 

এছাড়া জন্মের পর থেকেই ভারতের বেশিরভাগ নারী বৈষম্য, কুসংস্কার, সহিংসতা ও অবহেলার শিকার হয়। সারাজীবন এরকম বৈরিতার মোকাবিলা করতে হয় দেশটির সিংহভাগ নারীকে। 

এছাড়া ভারতের শ্রমশক্তিতে যে লিঙ্গবৈষম্য রয়েছে, তা-ও সুবিদিত। দেশটির সব পর্যায়ের শ্রমশক্তিতেই নারীর সংখ্যা অনেক কম।

বেশিরভাগ কর্মক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা কম বেতন পায়। ছবি: সংগৃহীত

ভারত সরকারের তথ্য অনুসারে, ২০২০-২১ সালে মোট শ্রমশক্তির মাত্র ২৫ দশমিক ১ শতাংশ ছিল নারী। এই হার ব্রাজিল, রাশিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকার মতো অন্যান্য দেশের তুলনায় খুব একটা কম নয়।

শুধু তা-ই নয়, ভারতের শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণ ব্যাপকভাবে কমে গেছে। ২০০৪-০৫ সালে ভারতের শ্রমশক্তিতে নারীর অংশ ছিল ৪২ দশমিক ৭ শতাংশ, বর্তমানে যা কমতে কমতে ২৫ দশমিক ১ শতাংশে এসে ঠেকেছে।

অক্সফাম বলছে, এটি বড় উদ্বেগের কারণ। কেননা এমন এক সময় শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ কমছে, যখন ভারত দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্য দিয়ে যাচ্ছে। মহামারির কারণে গত দুই বছরে কর্মজীবী নারীর সংখ্যা আরও কমতে পারে—কারণ লকডাউনের সময় কর্মসংস্থান কমে যাওয়ায় অনেক নারী শ্রমবাজার থেকে বিদায় নিতে বাধ্য হয়েছেন।

প্রতিবেদনটি বলছে, শ্রমবাজারে লিঙ্গ বৈষম্যের আরেকটি বড় কারণ হতে পারে শিক্ষিত নারীরা ঘর সামলানোর দায়িত্ব ও সামাজিক অবস্থানের কারণে চাকরি করতে করতে চান না।

এতে আরও বলা  হয়, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণেই এমন এক বিশাল নারীগোষ্ঠী গড়ে উঠেছে যারা পুরুষদের সমান বা বেশি যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি করে না। সময়ের পরিক্রমায় এ পরিস্থিতিতে কোনো পরিবর্তন দেখা যায়নি।

অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, নারীরা ছাড়াও 'দলিত (আগে অচ্ছুৎ নামে পরিচিত ছিল), উপজাতি ও ধর্মীয় সংখ্যালঘুর (যেমন, মুসলমান) মতো ঐতিহাসিকভাবে নিপীড়িত গোষ্ঠীগুলো চাকরি, জীবিকা ও কৃষিঋণ পাওয়ার ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছে।

এতে আরও বলা হয়, 'করোনা মহামারির প্রথম মাসগুলোতে বেকারত্বের হার সবচেয়ে বেশি—১৭ শতাংশ—বাড়ে  মুসলমানদের মধ্যে।'

অমিতাভ বেহার বলেন, 'ভারতীয় সমাজে বৈষম্যের কারণ কেবল সামাজিক বা নৈতিক নয়, বরং অর্থনৈতিকও। বৈষম্যের এই হার সামাজিক অবনতির দিকে ইঙ্গিত করে।'

ভারতকে বৈষম্যমুক্ত করার জন্য সরকার, রাজনৈতিক দল, নীতিনির্ধারক ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।


  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

ভারত / আয় / বৈষম্য / লিঙ্গ বৈষম্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
  • প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর
  • ভারতে ‘গোরক্ষকদের’ সাজা দিয়ে প্রাণনাশের হুমকির মুখে মুসলিম বিচারক
  • প্রথমে ভারতে নিষিদ্ধ, এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকেও উধাও গুম-খুন নিয়ে তৈরি ছবি ‘সাতলুজ’

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]