Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পুরো কোম্পানি দান করলেন মার্কিন বিলিয়নেয়ার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 September, 2022, 11:20 am
Last modified: 15 September, 2022, 11:30 am

Related News

  • পরিবেশ রক্ষায় ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠন করা যেতে পারে: ডা. জুবাইদা রহমান
  • পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় টাঙ্গুয়ার হাওরের কিছু এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা
  • সংযুক্ত আরব আমিরাতের ব্লু ভিসা পেলেন বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান
  • শূন্য থেকে শুরু করে অতিধনী হয়েছেন যে ১০ বিলিয়নেয়ার
  • গড় মানুষের তুলনায় বিলিয়নেয়ারদের গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের হার কয়েক লাখ গুণ বেশি

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পুরো কোম্পানি দান করলেন মার্কিন বিলিয়নেয়ার

আমেরিকান রিটেইল আউটফিট কোম্পানি প্যাটাগোনিয়া ইনকরপোরেশনের ৩০০ কোটি ডলার মূল্যের মালিকানা একটি বিশেষ ট্রাস্ট ও অলাভজনক সংস্থায় স্থানান্তর করেছে চৌনার্ড পরিবার। বাৎসরিক প্রায় ১০০ মিলিয়ন ডলারের মুনাফা যেন জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও বিশ্বজুড়ে অব্যবহৃত ভূমি সংরক্ষণে ব্যয় করা হয় তা এই সংস্থার মাধ্যমে নিশ্চিত করা হবে।
টিবিএস ডেস্ক
15 September, 2022, 11:20 am
Last modified: 15 September, 2022, 11:30 am
ইভন চৌনার্ড। ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজের পুরো প্রতিষ্ঠানই দান করে দিলেন আমেরিকান রিটেইল আউটফিট কোম্পানি প্যাটাগোনিয়া ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা ইভন চৌনার্ড।

আউটডোর পোশাকের জন্য বিখ্যাত প্যাটাগোনিয়ার ব্যবসা থেকে বিলিয়নেয়ার হন ইভন। ৪৯ বছর বয়সী প্রতিষ্ঠানটির মালিকানা ত্যাগ করে বুধবার একে ট্রাস্ট ও অলাভজনক সংস্থায় স্থানান্তর করে চৌনার্ড পরিবার। প্যাটাগোনিয়ার ভবিষ্যৎ মুনাফাকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে কাজে লাগানোর অঙ্গীকার করেন তারা।

ইভন ও তাঁর স্ত্রী মেলিন্ডা এবং তাদের চলিশোর্ধ্ব দুই সন্তান ফ্লেচার চৌনার্ড এবং ক্লেয়ার চৌনার্ড প্যাটাগনিয়ার ৩০০ কোটি ডলার মূল্যের মালিকানা একটি বিশেষ ট্রাস্ট ও অলাভজনক সংস্থায় স্থানান্তর করেছেন। কোম্পানির স্বতন্ত্রতা রক্ষা করে বাৎসরিক প্রায় ১০০ মিলিয়ন ডলারের মুনাফা যেন জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও বিশ্বজুড়ে অব্যবহৃত ভূমি সংরক্ষণে ব্যয় করা হয় তা এই সংস্থার মাধ্যমে নিশ্চিত করা হবে।

ইলন মাস্কের মতো বিলিয়নেয়াররা যখন পৃথিবীকে আরও ভালো একটি জায়গা হিসেবে গড়ে তুলতে বাগাড়ম্বরে ব্যস্ত তখন চৌনার্ড পরিবার বাস্তবেই সাহসী এই উদ্যোগ নিয়েছে।

ছবি: নিউ ইয়র্ক টাইমস

রক ক্লাইম্বার হিসেবে সুপরিচিত ৮৩ বছর বয়সী ইভন এক সাক্ষাৎকারে জানান, 'আশা করছি এর মাধ্যমে এক নতুন ধারার পুঁজিবাদ গঠিত হবে যেখানে অজস্র গরীব মানুষের মাঝে স্রেফ গুটিকয়েক ধনী ব্যক্তি রাজত্ব করবেন না।'

'পৃথিবীকে বাঁচাতে যারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের অধিকাংশ অর্থই আমরা তাদের দান করে দিচ্ছি', বলেন তিনি।

প্যাটাগোনিয়া ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি বেসরকরি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে তাদের ব্যবসা চালিয়ে যাবে। প্রতি বছর প্রায় এক বিলিয়ন ডলার সমমূল্যের জ্যাকেট, হ্যাট এবং স্কাই প্যান্ট বিক্রি করে প্যাটাগোনিয়া। তবে চৌনার্ড পরিবার এখন আর কোম্পানির মালিক থাকবে না।

কোম্পানির সমস্ত ননভোটিং শেয়ার অথবা মোট শেয়ারের ৯৮ শতাংশ এখন হোল্ডফাস্ট কালেক্টিভ নামে একটি নতুন সংস্থার মালিকানাধীন হবে। কোম্পানিতে পুনঃবিনিয়োগ না করা প্রতিটি ডলার এখন থেকে প্রকৃতি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশগত সংকটের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহৃত হবে।

অন্যদিকে কোম্পানির ভোটিং শেয়ারগুলো এখন প্যাটাগোনিয়া পারপাস ট্রাস্ট নামে অপর একটি সংস্থার মালিকানাধীন হবে। এই ট্রাস্টের উদ্দেশ্য হবে প্যাটাগোনিয়ার মূল্যবোধ ধারণ এবং নতুন ধারার একটি পুঁজিবাদের মাধ্যমে কীভাবে পৃথিবীকে রক্ষার উদ্দেশ্যে কাজ করা যায় তার উদাহরণ হয়ে ওঠা।

  • সূত্র: ফোর্বস ও নিউ ইয়র্ক টাইমস

Related Topics

টপ নিউজ

বিলিয়নেয়ার / পরিবেশ রক্ষা / জলাবায়ু পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • পরিবেশ রক্ষায় ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠন করা যেতে পারে: ডা. জুবাইদা রহমান
  • পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় টাঙ্গুয়ার হাওরের কিছু এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা
  • সংযুক্ত আরব আমিরাতের ব্লু ভিসা পেলেন বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান
  • শূন্য থেকে শুরু করে অতিধনী হয়েছেন যে ১০ বিলিয়নেয়ার
  • গড় মানুষের তুলনায় বিলিয়নেয়ারদের গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের হার কয়েক লাখ গুণ বেশি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]