Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
১৪০ টাকা মজুরির প্রস্তাব প্রত্যাখ্যান, ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা চা শ্রমিকদের

বাংলাদেশ

রিপন দে
18 August, 2022, 07:40 pm
Last modified: 18 August, 2022, 07:43 pm

Related News

  • মজুরি কমছে, বাড়ছে বৈষম্য: মার্কিন নাগরিকদের ক্রমবর্ধমান অসন্তোষের নেপথ্যে যে কারণ
  • সিলেটে কেন্দ্রে ভোটার আনা বিএনপির বড় চ্যালেঞ্জ
  • ন্যায্যমূল্য ও মজুরি নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর বাস্তবধর্মী পরিকল্পনার তাগিদ
  • মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলছে না মজুরির, ক্রয়ক্ষমতা কমছে
  • যে কারণে সমতলে চা উৎপাদন এতো কমে গেছে

১৪০ টাকা মজুরির প্রস্তাব প্রত্যাখ্যান, ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা চা শ্রমিকদের

‘চা শ্রমিকরা বলেছেন প্রয়োজনে আমরা এক মাস না খেয়ে থাকব, তবুও আমরা তিনশ টাকা মজুরি বৃদ্ধির দাবি থেকে সরে আসব না।’
রিপন দে
18 August, 2022, 07:40 pm
Last modified: 18 August, 2022, 07:43 pm
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য চলমান শ্রমিক ধর্মঘট ষষ্ঠ দিনেও সমাধান আসেনি। দৈনিক ১৪০ টাকা মজুরির প্রস্তাব প্রত্যাখ্যান করে আজও সকাল থেকেই দেশের প্রতিটি চা বাগানে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেন শ্রমিকরা।

দুপুরে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে তাদের সেখান থেকে সরে যেতে অনুরোধ করলে শ্রমিকরা বাগানে ফিরে যান। 

মৌলভীবাজারের কুলাউড়ায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চা শ্রমিকরা।

মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রামসহ দেশের সবগুলো বাগানে দশম দিনের মতো চলছে আন্দোলন, আর ধর্মঘটের পেরিয়ে গেছে ছয় দিন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে চায়ের এই ভরা মৌসুমে চা বাগানগুলোতে বিরাজ করছে শূন্যতা। কারখানাগুলো বন্ধ, সবুজ কচি পাতাগুলোও রয়ে গেছে গাছেই। শ্রমিকরা দল বেঁধে একজায়গায় বসে স্লোগান দিচ্ছেন, মালিকদের কাছে দাবি জানাচ্ছেন তাদের মজুরি বৃদ্ধির।

এদিকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে চলমান ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে জানান, 'আমরা আজ চা বাগানের সাতটি ভ্যালির সভাপতি, সম্পাদক ও বাগান পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠকে বসেছিলাম। গতকাল ঢাকায় ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে আমরা তাদের জানিয়েছি। চা শ্রমিকরা বলেছেন প্রয়োজনে আমরা এক মাস না খেয়ে থাকব, তবুও আমরা তিনশ টাকা মজুরি বৃদ্ধির দাবি থেকে সরে আসব না।'

এদিকে গতকালকের ত্রিপক্ষীয় বৈঠকের ব্যাপারে জানাতে চা শ্রমিক ইউনিয়ন সাত ভ্যালির সঙ্গে আজ দুপুরে মৌলভীবাজারের চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে। সেখানে গতকাল ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিদল গতকালের বৈঠকের ব্যাপারে বাগান পঞ্চায়েত কমিটিগুলোকে অবহিত করে।

বৈঠকে বালিশিরা ভ্যালির ৬৪টি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিভিন্ন বাগানের পঞ্চায়েত প্রধানরা বক্তব্য দেন।

পারকুল চা বাগানের পঞ্চায়েত সভাপতি রিপন দেব বৈঠকে বলেন, 'সাধারণ চা শ্রমিকরা আমাদের দিকে চেয়ে বসে আছে। আমরা ২০ টাকা মজুরি বৃদ্ধির দাবি মেনে নিয়ে চা শ্রমিকদের সাথে বেইমানি করতে পারব না।'

এদিকে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে সরকার, চা বাগান মালিকপক্ষ ও চা শ্রমিক ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকটি গতকাল রাতে কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।

গতকাল বিকেলে ঢাকায় শ্রম অধিদপ্তর কার্যালয়ে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরীর মধ্যস্থতায় এই বৈঠক শুরু হয়। ছয় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে সমঝোতায় পৌঁছাতে পারেনি কোনো পক্ষই।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ জানান, 'শ্রম অধিদপ্তরের ডিজি মহোদয়ের মধ্যস্থতায় আমরা বসেছিলাম। কিন্তু আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেটি হয়নি। তবে আলোচনার দুয়ার খোলা থাকবে আমাদের পক্ষ থেকে। পাশাপাশি আমাদের আন্দোলন কর্মসূচিও চলমান থাকবে।' 

তিনি বলেন, 'মালিকপক্ষ বৈঠকে যে মজুরি প্রস্তাব করেছে সেটি তিনশ টাকার ধারেকাছেও না, তাই আমাদের কাছে এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়।'

চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা জানান, 'গতকাল সারাদিনব্যাপী আমরা বৈঠক করেছি। মালিকপক্ষ শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা প্রস্তাব করেছিল। আমরা এই মুহূর্তে এই প্রস্তাবটি প্রত্যাখান করছি।'

বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান শাহ আলম বলেন, 'শ্রমিকপক্ষ ২ দিনের সময় নিয়েছে, তারপর তারা তাদের সিদ্ধান্ত জানাবে।'

তবে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, 'আমরা কোনো সময় নিইনি কারো থেকে। আমাদেরকে আন্দোলন প্রত্যাহার করতে বলা হয়েছিল এবং ১৪০ টাকা মজুরি দেওয়ার কথা বলেছিলেন। আমরা বলেছি সরকারের ডাকে আমরা এখানে এসেছি, আমরা আলোচনা করতে পারি, কিন্তু আমাদের আন্দোলন চলমান থাকবে।' 

শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী  বলেন, 'মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সাথে আমাদের আলোচনা অব্যাহত আছে। ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। ওনারা (শ্রমিকপক্ষ) একদিন সময় চেয়েছেন, আজ ওনারা স্থানীয় নেতাদের সাথে বসে একটা সিদ্ধান্ত জানাবেন।'
 

Related Topics

টপ নিউজ

চা শ্রমিক / মজুরি / চা শ্রমিক আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • মজুরি কমছে, বাড়ছে বৈষম্য: মার্কিন নাগরিকদের ক্রমবর্ধমান অসন্তোষের নেপথ্যে যে কারণ
  • সিলেটে কেন্দ্রে ভোটার আনা বিএনপির বড় চ্যালেঞ্জ
  • ন্যায্যমূল্য ও মজুরি নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর বাস্তবধর্মী পরিকল্পনার তাগিদ
  • মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলছে না মজুরির, ক্রয়ক্ষমতা কমছে
  • যে কারণে সমতলে চা উৎপাদন এতো কমে গেছে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]