Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
সেপ্টেম্বর থেকে স্পেনে বিনামূল্যে রেল ভ্রমণ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 July, 2022, 02:55 pm
Last modified: 25 July, 2022, 03:10 pm

Related News

  • স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের বিতর্কের রেশ না কাটতেই অবসরে রেফারি ভিনচিচ
  • ফ্রান্স ও স্পেনে বিশাল দাবানল: ঘর ছেড়ে পালিয়েছেন দুই লাখ ২০ হাজারেরও বেশি মানুষ
  • স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • বিশ্বকাপে স্পেনের কাছে আর্জেন্টিনার হার, ইসরায়েলকে ইঙ্গিত করে ফিলিস্তিনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ব্যঙ্গাত্মক পোস্ট

সেপ্টেম্বর থেকে স্পেনে বিনামূল্যে রেল ভ্রমণ

তবে দূরপাল্লার যাত্রায় এই নিয়ম কার্যকর হবে না।
টিবিএস ডেস্ক
25 July, 2022, 02:55 pm
Last modified: 25 July, 2022, 03:10 pm
ছবি-সংগৃহীত

ক্রমবর্ধমান জ্বালানি সংকট এবং মূল্যস্ফীতির কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন গণপরিবহনের ভাড়া স্পেনে আগেই অর্ধেক কমানো হয়েছিল। এবার দেশটির সরকার ঘোষণা দিল ১০০% ছাড়ের।

বার্তা সংস্থা সিএনএনের প্রতিবেদনে এক বলা হয়েছে, আসছে সেপ্টেম্বরে যাত্রীরা স্পেনের পাবলিক ট্রেন নেটওয়ার্ক রেনফ দ্বারা চালিত কয়েকটি ট্রেনে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণায় বলেছেন, নেটওয়ার্কের পাবলিক সার্ভিস সার্কানিয়াস, রোডালিস এবং মাঝারি দূরত্বে পরিচালিত ট্রেনের টিকিটে ১লা সেপ্টেম্বর থেকে বিনামূল্যে ভ্রমণ করা যাবে। এটি একেবারে এ বছরের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।

তবে সিঙ্গেল-জার্নি টিকিট এবং দূরপাল্লার যাত্রায় এই নিয়ম কার্যকর হবে না; নিতে হবে মাল্টি-জার্নি টিকিট। সেক্ষেত্রে অন্তত ১০ বার রিটার্ন ট্রিপ বা পাল্টা ভ্রমণ দিতে হবে।  

এক বিবৃতিতে স্প্যানিশ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, শক্তি ও জ্বালানি মূল্যের ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির এ পরিস্থিতিতে নিরাপদ, নির্ভরযোগ্য, স্বাচ্ছন্দ্যকর, সাশ্রয়ী এবং টেকসই পরিবহনের মাধ্যমে প্রয়োজনীয় দৈনিক যাতায়াতে গণপরিবহন ব্যবহারের নিশ্চয়তা দিতেই এই উদ্যোগ। 

রাষ্ট্রায়ত্ত্ব পরিবহনের জন্য পাবলিক ট্রান্সপোর্ট ফি ৫০ শতাংশ হ্রাসের প্রতিশ্রুতি দেওয়ার পরপরই এই রেনফে স্কিমের ঘোষণা এলো স্প্যানিশ সরকারের পক্ষ থেকে।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্পেনই একমাত্র দেশ নয় যে গণপরিবহনের ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে।

গত মাসেই জার্মানি গণপরিবহনের জন্য মাসিক ভিত্তিতে ৯ ইউরো মূল্যমানের একটি টিকিট চালু করে; এর মাধ্যমে পুরো মাসজুড়ে ইচ্ছেমত সারা দেশে স্থানীয় এবং আঞ্চলিক পরিবহনে ভ্রমণ করা যাবে।

তাছাড়া গত বছরের শেষের দিকে, অস্ট্রিয়া বিপুল ছাড় সম্বলিত একটি 'ক্লাইমেট টিকিট' চালু করে। মানুষ যেন নিজেদের ব্যক্তিগত গাড়ি ছেড়ে গণপরিবহন ব্যবহারে উৎসাহী হয়, সে লক্ষ্যেই ছিল সে টিকিট।  

Related Topics

টপ নিউজ

বিনামূল্যে ভ্রমণ / রেল ভ্রমণ / স্পেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের বিতর্কের রেশ না কাটতেই অবসরে রেফারি ভিনচিচ
  • ফ্রান্স ও স্পেনে বিশাল দাবানল: ঘর ছেড়ে পালিয়েছেন দুই লাখ ২০ হাজারেরও বেশি মানুষ
  • স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • বিশ্বকাপে স্পেনের কাছে আর্জেন্টিনার হার, ইসরায়েলকে ইঙ্গিত করে ফিলিস্তিনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ব্যঙ্গাত্মক পোস্ট

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]