Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
এক সপ্তাহের মধ্যে তিন চলচ্চিত্র নির্মাতাকে গ্রেপ্তার করলো ইরান

বিনোদন

টিবিএস ডেস্ক   
14 July, 2022, 05:45 pm
Last modified: 14 July, 2022, 06:10 pm

Related News

  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • ওমান উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি ইরানের, ‘মিথ্যা’ বলল সেন্টকম
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের
  • ট্রাম্পের জন্য বড় ধাক্কা, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প

এক সপ্তাহের মধ্যে তিন চলচ্চিত্র নির্মাতাকে গ্রেপ্তার করলো ইরান

চলচ্চিত্র নির্মাতা রসুলফ ও তার সহকর্মী মোস্তফা আলিআহমাদকে গ্রেপ্তার করা হয় শুক্রবার। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা জনসাধারণের মানসিক নিরাপত্তা বিঘ্নিত করছেন এবং উস্কানি দিচ্ছেন।
টিবিএস ডেস্ক   
14 July, 2022, 05:45 pm
Last modified: 14 July, 2022, 06:10 pm
মোহাম্মদ রসুলফ ও জাফর পানাহী। ছবি: সংগৃহীত

ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহীকে প্রসিকিউটরের কার্যালয় থেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এর মাধ্যমে মাত্র এক সপ্তাহেরও কম সময়ে তিনজন চলচ্চিত্র নির্মাতাকে গ্রেপ্তার করলো ইরান। ২০১৫ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ারজয়ী, ৬২ বছর বয়সী নির্মাতা পানাহীকে সোমবার তেহরান থেকে গ্রেপ্তার করে পুলিশ।  

সোমবার পানাহী প্রসিকিউটরের কার্যালয়ে যান আরেক চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রসুলফের খোঁজ নিতে, সেখানেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। রসুলফও ২০২০ সালে 'দেয়ার ইজ নো ইভিল' সিনেমার জন্য গোল্ডেন বিয়ার জেতেন। রসুলফ ও তার সহকর্মী মোস্তফা আলিআহমাদকে গ্রেপ্তার করা হয় শুক্রবার। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা জনসাধারণের মানসিক নিরাপত্তা বিঘ্নিত করছেন এবং উস্কানি দিচ্ছেন।

গত ২৩ মে ইরানের আবাদান শহরে একটি দশতলা ভবন ধ্বসে পড়ার ঘটনায় শহরে যে প্রতিবাদ আরম্ভ হয়, সেখানে গুলি না চালাতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করে একটি চিঠি স্বাক্ষর করা হয়। এই স্বাক্ষরকারীদের মধ্যে যেসব চলচ্চিত্র নির্মাতা ছিলেন, তাদের দুজন হলেন রসুলফ ও আলিআহমাদ।

মোস্তফা আলিআহমাদ। ছবি: সংগৃহীত

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ইরানের অর্থনৈতিক পরিস্থিতির ক্রমাবনতির মধ্যেই শুধুমাত্র ভিন্নমত পোষণের কারণে পুলিশ শান্তিপূর্ণ মানুষের উপর ধরপাকড় চালাচ্ছে। এমতাবস্থায়, ইরানের সাথে আন্তর্জাতিক গোষ্ঠীর পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে অচলাবস্থা সৃষ্টি হতে পারে।

এদিকে হিউম্যান রাইটস ওয়াচ রসুলফকে একজন স্পষ্টভাষী সমালোচক হিসেবে উল্লেখ করে জানিয়েছে, এর আগেও ইরানের আদালত তাকে এক বছরের জেল ও চলচ্চিত্র নির্মাণে দুই বছরের নিষেধাজ্ঞা দেয়। সেসময় তার বিরুদ্ধে অভিযোগ ছিল- তিনি তার চলচ্চিত্রের আধেয়র মাধ্যমে দেশের সিস্টেমের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।

চলচ্চিত্র নির্মাতাদের গ্রেপ্তার করার ঘটনায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। পানাহী, রসুলফ ও আলিআহমাদের তাৎক্ষণিক মুক্তি চেয়ে একটি বিবৃতি দিয়েছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। কান কর্তৃপক্ষের ভাষ্যে, এই চলচ্চিত্র নির্মাতারা দেশের বেসামরিক নাগরিকদের উপর সহিংসতার প্রতিবাদ করেছেন।'

পানাহীর নির্মিত সিনেমা 'থ্রি ফেসেস' ২০১৮ সালে কানে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে। অন্যদিকে, ২০১১ সাল থেকে নিজের সিনেমার মাধ্যমে কান চলচ্চিত্র উৎসবে একাধিক পুরস্কার জিতে নিয়েছেন রসুলফ।

সূত্র: সিএনএন            
         

Related Topics

টপ নিউজ

ইরান / চলচ্চিত্র নির্মাতা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • ওমান উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি ইরানের, ‘মিথ্যা’ বলল সেন্টকম
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের
  • ট্রাম্পের জন্য বড় ধাক্কা, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]