Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
ঈদের দিন সাড়ে ৩ লাখ কাঁচা চামড়া সংগ্রহ ট্যানারিগুলোর

বাংলাদেশ

নোমান মাহমুদ
11 July, 2022, 06:15 pm
Last modified: 11 July, 2022, 06:17 pm

Related News

  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

ঈদের দিন সাড়ে ৩ লাখ কাঁচা চামড়া সংগ্রহ ট্যানারিগুলোর

এ বছর চামড়া প্রক্রিয়াজাতকরণে প্রয়োজনের অতিরিক্ত পানির ব্যবহার রোধে প্রতিটি কারখানায় ফ্লো-মিটার স্থাপন করে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
নোমান মাহমুদ
11 July, 2022, 06:15 pm
Last modified: 11 July, 2022, 06:17 pm
ছবি: টিবিএস

সাভারের চামড়া শিল্প নগরী ট্যানারিতে ঈদের দিন রাত পর্যন্ত সাড়ে ৩ লাখ কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সালমা ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত উল্লাহ।

গতকাল (১০ জুলাই) ঈদুল আজহার চলতি এই মৌসুমের প্রথম দিনে এই চামড়া সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। এই মৌসুমে গরু, ছাগল, ভেড়া, মহিষ মিলিয়ে সর্বমোট ১ কোটি পিস কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে তাদের।

অন্যদিকে সাভারের চামড়া শিল্প নগরীর বাইরে গড়ে ওঠা কাঁচা চামড়ার আড়তগুলোতে কথা বলে জানা যায়, অন্যান্য বছরের তুলনায় ঈদের দিন তুলনামূলক কম পরিমাণ চামড়া পেয়েছেন তারা।

সততা ট্রেডার্স নামে স্থানীয় এক আড়তের ব্যবস্থাপক মো. মোতাহার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অন্যান্য বছর যেখানে অন্তত ২৫০০ থেকে ৩৫০০ কাঁচা চামড়া আমরা ঈদের দিন সংগ্রহ করে থাকি, এ বছর সেখানে মাত্র ১,৫০০ চামড়া সংগ্রহ করতে পেরেছি।'

চামড়াপ্রতি বিক্রেতাদের ৭০০ থেকে ৯০০ টাকা দাম দেয়া হচ্ছে বলে জানান তিনি। 

সোমবার (১১ জুলাই) সকালে সাভারের চামড়া শিল্প নগরী ঘুরে দেখা যায়, গতকাল দুপুরের পর হতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা চামড়া সংগ্রহ করে প্রাথমিকভাবে তা লবণজাত করে রাখা হয়েছে। ট্যানারিগুলো জানায়, চামড়া সংগ্রহ শেষে আগামী ২ বা ৩ দিন পর থেকে এসব চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু করবেন তারা।

এ সময় চামড়া শিল্প নগরীর অভ্যন্তরীণ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ট্যানারির সামনে কিংবা সড়কের উপর কোনো চামড়া বর্জ্য স্তূপ না করতে ট্যানারি মালিকদের আহ্বান জানিয়ে শিল্প নগরী কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকিং করতে দেখা যায়।

কয়েকটি ট্যানারি কর্তৃপক্ষ জানায়, এ বছর চামড়া প্রক্রিয়াজাতকরণে প্রয়োজনের অতিরিক্ত পানির ব্যবহার রোধে প্রতিটি কারখানায় ফ্লো-মিটার স্থাপন করে তা পর্যবেক্ষণ করছে ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্লান্ট কোম্পানি লি. কর্তৃপক্ষ।

'প্রয়োজনের অতিরিক্ত পানি যেন ব্যবহৃত না হয় সেই লক্ষ্যে আমাদের প্রতিটি ট্যানারিতে ফ্লো-মিটার স্থাপন করা হয়েছে। সেই হিসাবেই আমরা পানি ব্যবহার করছি। যদিও এখনো পুরোপুরি চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজ আমাদের শুরু হয়নি, তবে সেই হিসাবেই আমরা কাজ করব। তাছাড়া আদালতের নির্দেশনা অনুযায়ী দুই দিনের পানি ধরে রাখার মতো সেডিমেন্টেশন ট্যাংকও আমরা স্থাপন করেছি, যা আগে আমাদের ছিলো না,' টিবিএসকে বলছিলেন সিটি লেদারের ব্যবস্থাপক মো. রুবেল।

অপরদিকে, পার্শ্ববর্তী ধলেশ্বরী নদী সংলগ্ন চামড়া শিল্প নগরীর ডাম্পিং স্টেশনে গিয়ে দেখা যায়, বিভিন্ন ট্যানারী থেকে ট্রলিতে করে সেখানকার কাঁচা চামড়ার বিভিন্ন অংশ, বর্জ্য ও কাটিং সেখানে স্তূপ করা হচ্ছে।

কঠিন বর্জ্য পরিবহনের কাজে নিয়োজিত সোহেল নামে এক শ্রমিক টিবিএসকে বলেন, 'কর্তৃপক্ষ বর্জ্য ফেলার জন্য এখানে গর্ত করে দিয়েছে। নির্দেশনা মেনে এখানেই বর্জ্য স্তূপ করছি আমরা।'

তবে ট্যানারিগুলোতে প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার নিয়ন্ত্রণ, তরল বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ রোধে নেওয়া উদ্যোগগুলো সর্ম্পকে জানতে ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্লান্ট কোম্পানি লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদের মুঠোফোনে একাধিকবার কল ও খুদেবার্তা পাঠালেও ফোন রিসিভ না করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চামড়া শিল্প নগরী বিসিকের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান রিজোয়ান টিবিএসকে বলেন, 'প্রতিটি ট্যানারিতে অতিরিক্ত পানি ব্যবহার ট্যানারিগুলোর ড্রামের সংখ্যা অনুপাতে পানি ব্যবহারের সীমা বেধে দেওয়া হয়েছে। ফ্লো-মিটার স্থাপন করে তা পর্যবেক্ষণ করছে সিইটিপি কর্তৃপক্ষ। মিটার দেখে কোথাও অতিরিক্ত পানির ব্যবহার পাওয়া গেলে অতিরিক্ত পানির জন্য সারচার্জ আরোপ করা হবে। তবে বিষয়গুলো যেহেতু সিইটিপি কর্তৃপক্ষ তথা ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্লান্ট কোম্পানি লি.-এর আওতাধীন, তারাই এগুলো দেখভাল করে, সেহেতু তারাই এ বিষয়ে ভালো বলতে পারবে।'

তিনি আরও বলেন, 'আমাদের সিইটিপির যে সক্ষমতা রয়েছে, ট্যানারিগুলো যদি অতিরিক্ত পানি ব্যবহার না করে, তাহলে ওভার ফ্লো হওয়ার যে সমস্যা, সেটি কিন্তু আর থাকে না। সেটি নিয়ন্ত্রণ করতেই এবার ফ্লো মিটারগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।'

মিটারগুলো আরও দু-বছর আগে স্থাপন করা হলেও এ বছর থেকে এগুলোর কার্যকর ব্যবহার শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

চামড়া / চামড়া শিল্প / ট্যানারি বর্জ্য / ট্যানারি শিল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]