Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 May, 2026, 05:35 pm
Last modified: 29 May, 2026, 05:46 pm

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

অব্যবস্থাপনার ফলাফল তুলে ধরে তিনি আরও বলেন, ‘ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার কারণে বর্জ্য শোধনাগারটি (সিইটিপি) তার নির্ধারিত সক্ষমতায় কার্যকর নেই।’
টিবিএস রিপোর্ট
29 May, 2026, 05:35 pm
Last modified: 29 May, 2026, 05:46 pm
ছবি: টিবিএস

হাজারীবাগ থেকে ঢাকার সাভারে চামড়া শিল্পকে স্থানান্তরের সিদ্ধান্ত সঠিক হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়াটি ছিল অব্যবস্থাপনার একটি আদর্শ উদাহরণ। এমন মন্তব্য করেছেন সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।  

আজ শুক্রবার (২৯ মে) দুপুরে সাভারের চামড়া শিল্প নগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 'উচ্চমাত্রার বর্জ্য তৈরি হয় এমন শিল্প এমন স্থানে হওয়া উচিত যেখানে পর্যাপ্ত বর্জ্য পরিশোধনের ব্যবস্থা বা সেন্ট্রাল এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) সুবিধা আছে। সেই বিবেচনায় হাজারীবাগ থেকে সাভারে এই শিল্পকে স্থানান্তরের সিদ্ধান্তটি সঠিক ছিল। কিন্তু যেভাবে এটি স্থানান্তর করা হয়েছে, সেই ব্যবস্থাপনাটি ছিল 'অ্যা ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট'।'

অব্যবস্থাপনার ফলাফল তুলে ধরে তিনি আরও বলেন, 'ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার কারণে বর্জ্য শোধনাগারটি (সিইটিপি) তার নির্ধারিত সক্ষমতায় কার্যকর নেই। ফলে এখানে আসা অনেক শিল্প প্রতিষ্ঠান টিকে থাকতে পারেনি, অনেকগুলো মাঝপথেই হারিয়ে গেছে।'

চামড়া শিল্পের উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপের কথা জানিয়ে মন্ত্রী বলেন, এখন মূল গুরুত্ব দেওয়া হচ্ছে সিইটিপির সক্ষমতা বৃদ্ধিতে। দৈনিক ২৫ হাজার কিউবিক মিটার বর্জ্য শোধনের যে লক্ষ্যমাত্রা ছিল, তা অর্জনে প্রয়োজনীয় পরিবর্তন এবং ক্রোমিয়াম রিকোভারির জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

এছাড়া স্থানান্তরের সময় যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে লোকসানে পড়েছে বা অচল হয়ে গেছে, সেগুলোকে পুনরায় লাভজনক করার উপায় খোঁজা হচ্ছে। যারা সক্ষমতা হারিয়েছে, সেখানে নতুন বিনিয়োগকারী আনার পরিকল্পনাও রয়েছে সরকারের।

মন্ত্রী আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে একটি ইটালিয়ান কোম্পানির অ্যাসেসমেন্ট রিপোর্ট অল্প সময়ের মধ্যে পাওয়া যাবে। যারা নিজস্ব ইটিপি স্থাপন করতে চান, তাদের কারিগরি সহায়তার পাশাপাশি প্রয়োজনে আর্থিক ও পলিসি সাপোর্ট দেবে সরকার। তিনি আশা প্রকাশ করেন, এই খাতকে পূর্ণ বিকশিত করতে পারলে বছরে ১০ থেকে ১২ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব।

কোরবানির পশুর কাঁচা চামড়ার দর নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ব্যবসায়ীরা লাভের জন্যই ব্যবসা করেন। চামড়া একটি পচনশীল পণ্য। তিনি বলেন, 'লবণ মাখানো চামড়ার মূল্য আছে, কিন্তু লবণ ছাড়া চামড়ার স্থায়িত্ব নেই। লবণ না মাখানো চামড়া ব্যবসায়ীরা কেন নেবেন? তাই আমি সকলকে আহ্বান জানাব, নির্ধারিত সময়ের মধ্যে চামড়ায় লবণ দিয়ে তা সংরক্ষণ করুন।'

উল্লেখ্য, কোরবানির ঈদের প্রথম দিন থেকেই শিল্প নগরীতে প্রচুর কাঁচা চামড়া আসতে শুরু করেছে। গতকাল দুপুর থেকে আজ সকাল ১১টা পর্যন্ত মোট ৪ লক্ষ ৯১ হাজার ৯৪৯টি চামড়া শিল্প নগরীতে প্রবেশ করেছে, যার বড় অংশই লবণহীন। 

সাভার শিল্প নগরী ও হেমায়েতপুর চামড়া আড়ত অভিমুখে আসা চামড়াবাহী ট্রাক থেকে স্লিপ দিয়ে এক হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। তথ্যপ্রমাণসহ রিপোর্ট প্রকাশ হলে বা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট দপ্তর অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে।'
 

Related Topics

টপ নিউজ

সাভার / ট্যানারি / ট্যানারি শিল্প / ট্যানারি বর্জ্য / হাজারীবাগ / চামড়া শিল্প / চামড়া ব্যবসায়ী / বাণিজ্যমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]