Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
হরমুজে আবার জাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

অ্যাক্সিওস; আল জাজিরা
07 July, 2026, 10:10 am
Last modified: 07 July, 2026, 10:29 am

Related News

  • হরমুজ প্রণালির ভবিষ্যৎ কোন দিকে: তিন সম্ভাব্য সমীকরণ
  • হরমুজ নিয়ে ইরান-আমেরিকার যুদ্ধ: ঝুঁকিতে ফেলেছে বিশ্বের অন্যান্য নৌপথকেও
  • হরমুজের পর এবার ইরানের নতুন হাতিয়ার ‘বাব আল-মান্দেব’, হুতি মিত্রদের দিয়ে প্রণালি বন্ধের সম্ভাবনা
  • হরমুজে পণ্যবাহী জাহাজে ২০% শুল্কের হুমকি প্রত্যাহার করলেন ট্রাম্প
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজে আবার জাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের দাবি, ‘বারবার সতর্কবার্তা উপেক্ষা করার পর জাহাজটিতে হামলা চালানো হয়’।
অ্যাক্সিওস; আল জাজিরা
07 July, 2026, 10:10 am
Last modified: 07 July, 2026, 10:29 am
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স

দুইজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, সোমবার রাতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর দিকে ইরানের সামরিক বাহিনী অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

প্রতিবেদনে উল্লেখিত এই হামলাগুলো তিন সপ্তাহেরও কম সময় আগে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারককে কার্যত ভেস্তে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। ওই সমঝোতার আওতায় ইরান হরমুজ প্রণালিতে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছিল।

এ হামলাগুলো এমন এক সময় ঘটল, যখন প্রণালিতে হামলা বন্ধ রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এক সপ্তাহের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, তারা একটি প্রতিবেদন পেয়েছে, যেখানে বলা হয়েছে যে হরমুজ প্রণালির উপকূল ঘেঁষে ওমানের কাছে দক্ষিণমুখী একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে জাহাজটিতে আগুন ধরে যায়।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দ্বিতীয় একটি বাণিজ্যিক জাহাজও ইরানের একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন ওই কর্মকর্তা বলেন, দুটি জাহাজই উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে হামলার বিষয়ে ভিন্ন দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেলবাহী জাহাজটি 'মার্কিন নৌবাহিনীর সহায়তায় হরমুজ প্রণালির ওমানি নৌপথ দিয়ে অতিক্রম করার পরিকল্পনা করছিল'।

তাদের দাবি, 'বারবার সতর্কবার্তা উপেক্ষা করার পর জাহাজটিতে হামলা চালানো হয়'।

তবে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, এ প্রতিবেদনটি এখন পর্যন্ত কোনো ইরানি কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিতও করেননি, আবার অস্বীকারও করেননি।

এর আগে ইরান ওমানের জলসীমার দক্ষিণ দিকের পথ ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রম না করার জন্য জাহাজগুলোকে সতর্ক করেছিল। একই সঙ্গে দেশটি জোর দিয়ে বলেছে, এই জলপথ দিয়ে সব ধরনের চলাচল তাদের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করেই করতে হবে।

অন্যদিকে, গত সপ্তাহে কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ বৈঠকের একটি দফা হরমুজ প্রণালি–সংক্রান্ত বিষয়ে তেমন কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

মার্কিন কর্মকর্তা / হরমুজ প্রণালি / ইরানের হামলা / জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা / দাবি যুক্তরাষ্ট্রের / সমঝোতা চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • হরমুজ প্রণালির ভবিষ্যৎ কোন দিকে: তিন সম্ভাব্য সমীকরণ
  • হরমুজ নিয়ে ইরান-আমেরিকার যুদ্ধ: ঝুঁকিতে ফেলেছে বিশ্বের অন্যান্য নৌপথকেও
  • হরমুজের পর এবার ইরানের নতুন হাতিয়ার ‘বাব আল-মান্দেব’, হুতি মিত্রদের দিয়ে প্রণালি বন্ধের সম্ভাবনা
  • হরমুজে পণ্যবাহী জাহাজে ২০% শুল্কের হুমকি প্রত্যাহার করলেন ট্রাম্প
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]