Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
ইরান যুদ্ধে প্রায় ৩ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে

আন্তর্জাতিক

আল জাজিরা
02 May, 2026, 11:15 am
Last modified: 02 May, 2026, 11:16 am

Related News

  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • হরমুজে বাণিজ্যিক জাহাজের ওপর সার্ভিস ফি বসাচ্ছে ইরান, বন্ধুরাষ্ট্ররা পাবে বিশেষ সুবিধা
  • যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল

ইরান যুদ্ধে প্রায় ৩ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে

ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) এক পরিসংখ্যানে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২.৩ থেকে ২.৮ বিলিয়ন ডলার সমমূল্যের মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।
আল জাজিরা
02 May, 2026, 11:15 am
Last modified: 02 May, 2026, 11:16 am
২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স নূর সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলায় ধ্বংস হওয়া একটি ই-৩ সেন্ট্রি অ্যাওয়াকস বিমান। ছবি: সিএনএন

২৬ মার্চ টেলিভিশনে প্রচারিত এক ক্যাবিনেট মিটিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে দেশটির প্রতিরক্ষা সচিব পিথ হেগসেথ বেশ গর্ব করে বলেছিলেন, ইতিহাসের কোনো দেশ এত দ্রুত এবং কার্যকরভাবে অন্য কোনো দেশের সামরিক বাহিনীকে পরাস্ত করতে পারেনি। 

তার পরদিনই (২৭ মার্চ) সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হন এবং একটি অত্যাধুনিক রাডার নজরদারি বিমান ধ্বংস হয়। এর বাজারমূল্য ছিল প্রায় ৭০০ মিলিয়ন ডলার।

এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) এক পরিসংখ্যানে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২.৩ থেকে ২.৮ বিলিয়ন ডলার সমমূল্যের মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ছাড়াও যুক্তরাষ্ট্রের নিজেদের ভুল গোলাবর্ষণে হওয়া বড় একটি ক্ষয়ক্ষতির ঘটনাও এই হিসাবে অন্তর্ভুক্ত রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর এটিই কোনো আন্তর্জাতিক গবেষণা সংস্থার পক্ষ থেকে দেওয়া মার্কিন সামরিক ক্ষয়ক্ষতির প্রথম বিস্তারিত পরিসংখ্যান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা প্রথম এই প্রতিবেদনটি প্রকাশ করেছে।

গবেষণা সংস্থাটি জানিয়েছে, এই আর্থিক ক্ষতির হিসাবটি কেবল ধ্বংস হওয়া যন্ত্রপাতির ওপর ভিত্তি করে করা হয়েছে। এর মধ্যে ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর সরাসরি ক্ষয়ক্ষতি, বিশেষায়িত সরঞ্জাম বা নৌ-সম্পদের (জাহাজ বা সাবমেরিন) ক্ষয়ক্ষতির হিসাব ধরা হয়নি।

সিএসআইএস-এর জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান এই হিসাবটি তৈরি করেছেন। তিনি জানান, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির বিষয়টিও খতিয়ে দেখছেন তারা।

তবে এই কাজ বর্তমানে বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে কারণ, মার্কিন সরকারের অনুরোধে উপগ্রহ চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবস গত ২৮ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের জন্য সব ধরণের স্যাটেলাইট চিত্র বন্ধ রেখেছে। তবে ইরানের পক্ষ থেকে সরবরাহ করা স্যাটেলাইট চিত্রগুলো এখনো পাওয়া যাচ্ছে।

মার্ক ক্যানসিয়ান মার্কিন ঘাঁটির ছবিগুলো বিশ্লেষণ করে বলেন, 'ওপর থেকে তোলা ছবিগুলো দেখে আমরা বুঝতে পারছি কোন কোন ভবন আক্রান্ত হয়েছে। কিন্তু ওই ভবনগুলোর ভেতরে ঠিক কী ধরণের সরঞ্জাম ছিল, তা নিশ্চিত হওয়া কঠিন।'

কী কী ক্ষয়ক্ষতি হয়েছে?

ক্ষয়ক্ষতির একটি অংশ ছিল নিজেদের ভুল গোলাবর্ষণের ফলাফল। মার্চ মাসের শুরুর দিকে কুয়েতে এমন এক ঘটনায় যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল।

তবে যুদ্ধে ধ্বংস হওয়া বেশিরভাগ মার্কিন বিমান ও রাডার ছিল ইরানের হামলার লক্ষ্যবস্তু। এর মধ্যে দুটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। গত ১ মার্চ যুক্তরাষ্ট্র অন্তত একটি অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার হারায়, যা থাড সিস্টেমের মাধ্যমে ক্ষেপণাস্ত্র এবং কিছু হাইপারসনিক হুমকি শনাক্ত করতে ব্যবহৃত হয়।

কিছু প্রতিবেদন অনুযায়ী এমন দুটি রাডার ধ্বংস হয়েছে, যার মোট আর্থিক মূল্য প্রায় ৪৮৫ মিলিয়ন থেকে ৯৭০ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। তবে রাডারগুলো ঠিক কোথায় ছিল, তা জানানো হয়নি। উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশে এই থাড সিস্টেম মোতায়েন রয়েছে।

অন্য বড় ঘটনাটি ঘটে গত ২৭ মার্চ সৌদি আরবের পূর্বাঞ্চলের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বক্তব্যের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ইরানের হামলায় ৭০০ মিলিয়ন ডলার মূল্যের একটি ই-৩ সেন্ট্রি অ্যাওয়াকস/ই-৭ রাডার নজরদারি বিমান ধ্বংস হয়। এটি মূলত আকাশে একটি ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার হিসেবে কাজ করে, যা শত শত কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র ও শত্রুবিমান শনাক্ত করার পাশাপাশি আকাশে যুদ্ধ সমন্বয়ে ভূমিকা রাখে।

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের নিরাপত্তা ও সামরিক বিদ্যা বিভাগের অধ্যাপক ওমর আশুর বলেন, যুক্তরাষ্ট্র কিছু তথ্য প্রকাশ করলেও রাজনৈতিক কারণে পুরোপুরি স্বচ্ছতা দেখাতে পারছে না। তিনি আল জাজিরাকে বলেন, 'এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন চাবে না যে তাদের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম বা সেনা হারানোর বিষয়টি জনসমক্ষে আসুক। কারণ, এর জন্য আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে তাদের বড় ধরণের রাজনৈতিক মূল্য চুকাতে হতে পারে।'

আশুর আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা সংঘাতে দেখা গেছে যুক্তরাষ্ট্র লড়াইয়ে জিতলেও শেষ পর্যন্ত কৌশলগতভাবে ব্যর্থ হয়। তিনি বলেন, 'ভিয়েতনাম এবং আফগানিস্তানে তারা অনেক লড়াইয়ে জিতেছিল, কিন্তু শেষ পর্যন্ত কৌশলগত পরাজয় বরণ করতে হয়েছে। কারণ রণক্ষেত্রে জয় সবসময় চূড়ান্ত লক্ষ্য অর্জনে সহায়তা করে না।'

বর্তমান সংঘাতের ক্ষেত্রে আমেরিকার লক্ষ্য হলো ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন এবং পারমাণবিকভাবে নিরস্ত্রীকরণ—যা পুরোপুরি একটি রাজনৈতিক বিষয় বলে মনে করেন আশুর।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনী ২০০৩ সালের ইরাক আক্রমণের সময়কার বাহিনীর দশ ভাগের এক ভাগও নয়। এমনকি ইরাক যুদ্ধের সময় যে সংখ্যক বিমানবাহী রণতরী ব্যবহার করা হয়েছিল, এখন তাও নেই।

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / যুক্তরাষ্ট্র / মার্কিন সামরিক সরঞ্জামাদি / ক্ষয়ক্ষতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • হরমুজে বাণিজ্যিক জাহাজের ওপর সার্ভিস ফি বসাচ্ছে ইরান, বন্ধুরাষ্ট্ররা পাবে বিশেষ সুবিধা
  • যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]