Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
মার্কিন অবরোধের পর কত জাহাজ হরমুজ পেরোল? 

আন্তর্জাতিক

বিবিসি
16 April, 2026, 09:10 am
Last modified: 16 April, 2026, 09:17 am

Related News

  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • হামলা বন্ধে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান, এ সপ্তাহে হবে পরের বৈঠক: মার্কিন কর্মকর্তা
  • হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা ‘উত্তেজনাকে উসকে’ দেবে: ইরান  
  • হরমুজের পশ্চিমে রাস তানুরায় সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

মার্কিন অবরোধের পর কত জাহাজ হরমুজ পেরোল? 

মূলত জাহাজের অবস্থান নির্ভুলভাবে সম্প্রচারের ওপরই ট্র্যাকিং নির্ভর করে। তবে কিছু জাহাজ হয়তো তাদের ট্র্যাকার বন্ধ করে রাখছে অথবা ভুয়া অবস্থান দেখাচ্ছে। এই কৌশলকে 'স্পুফিং' বলা হয়। বিশেষজ্ঞরা বিবিসিকে জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্পৃক্ত ও নিষেধাজ্ঞার আওতায় থাকা ট্যাংকারগুলোর জন্য এমন কাজ করা খুবই সাধারণ বিষয়। 
বিবিসি
16 April, 2026, 09:10 am
Last modified: 16 April, 2026, 09:17 am
যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হচ্ছে একটি জাহাজ। ৮ এপ্রিল ২০২৬। ছবি: শ্যাডি আলাসার/আনাদোলু

গত সোমবার থেকে হরমুজ প্রণালিতে অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকে এই নৌপথ দিয়ে ১৫টি জাহাজ পার হয়েছে। এর মধ্যে নয়টি জাহাজের সঙ্গেই ইরানের সম্পৃক্ততা রয়েছে। জাহাজের অবস্থান শনাক্তকারী (ট্র্যাকিং) উপাত্তের বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে বিবিসির তথ্য যাচাইকারী দল 'বিবিসি ভেরিফাই'।  

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে যাওয়া-আসা করা সব জাহাজের ক্ষেত্রেই এই অবরোধ প্রযোজ্য। গত মঙ্গলবার সেন্টকম জানায়, অবরোধের প্রথম ৩৬ ঘণ্টায় কোনো জাহাজই এই পথ পাড়ি দিতে পারেনি। উল্টো নির্দেশনা মেনে ছয়টি জাহাজ ফিরে গেছে। 

তবে ট্র্যাকিং ডেটা বলছে, হরমুজ দিয়ে পার হওয়া ছয়টি জাহাজ আগেই ইরানের কোনো না কোনো বন্দরে নোঙর করেছিল। এর বাইরে আরও দুটি জাহাজ শনাক্ত করা হয়েছে, যেগুলো ইরানের একটি বন্দরের কাছ থেকে রওনা হয়েছিল।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রণালিটি খুলে দিতে ইরান 'ইচ্ছাকৃতভাবে ব্যর্থ' হওয়ায় এই অবরোধ দেওয়া হয়েছে। 

মূলত জাহাজের অবস্থান নির্ভুলভাবে সম্প্রচারের ওপরই এই ট্র্যাকিং নির্ভর করে। তবে কিছু জাহাজ হয়তো তাদের ট্র্যাকার বন্ধ করে রাখছে অথবা ভুয়া অবস্থান দেখাচ্ছে। এই কৌশলকে 'স্পুফিং' বলা হয়। বিশেষজ্ঞরা বিবিসিকে জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্পৃক্ত ও নিষেধাজ্ঞার আওতায় থাকা ট্যাংকারগুলোর জন্য এমন কাজ করা খুবই সাধারণ বিষয়। 

ছয়টি জাহাজ ফিরে যাওয়ার বিষয়ে মার্কিন দাবিটি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি। তবে ট্র্যাকিং ডেটা বলছে, প্রণালি পার হওয়া অন্তত একটি জাহাজ মাঝপথ থেকে ফিরে এসেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা ট্যাংকার 'রিচ স্টারি' সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্ব দিকে প্রণালির ভেতর দিয়ে যাচ্ছিল। কিন্তু গত বুধবার সেটি দিক পরিবর্তন করে আবার উপসাগরে ফিরে আসে।

এ ছাড়া অবরোধ শুরুর পর ইরানের পতাকাবাহী দুটি জাহাজকে চাবাহার বন্দরের কাছ থেকে ছেড়ে যেতে দেখা গেছে। বন্দরটি হরমুজ প্রণালির পূর্বে ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত। 

অর্থনীতিতে ধাক্কা ও সংঘাতের প্রেক্ষাপট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত বন্ধ করে রেখেছে ইরান। ফলে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠে এসেছে প্রণালিটি। জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি এই সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ এই প্রণালি দিয়ে যাতায়াত করত। 

এদিকে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ইরানি মার্কিন নৌবাহিনীর ওপর হামলা চালালে তাদের 'নরকে পাঠানো হবে'। সেই সঙ্গে ইরানকে ট্রানজিট ফি দেওয়া যেকোনো জাহাজের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

গত ছয় সপ্তাহ ধরে চলা এই সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। জ্বালানির বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। উপসাগরের সঙ্গে ভারত মহাসাগরকে যুক্ত করা এই নৌপথটির ওপর আন্তর্জাতিক সরবরাহ কতটা নির্ভরশীল, তা এই সংকটে স্পষ্ট হয়ে উঠেছে। 

জাহাজ মালিকদের সংগঠন 'বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিল'-এর জ্যাকব লারসেন বিবিসিকে বলেন, মার্কিন অবরোধের কারণে জাহাজের ওপর সরাসরি হামলার ঝুঁকি বাড়ছে। 

আটকে আছে প্রায় ৮০০ জাহাজ

মেরিটাইম সংবাদমাধ্যম লয়েডস লিস্টের প্রধান সম্পাদক রিচার্ড মিড বলেন, 'সেখানে কয়েক সপ্তাহ ধরে প্রায় ৮০০ জাহাজ আটকে আছে। এর বেশির ভাগই এখন মালবোঝাই। তাই এগুলোকে বের করে আনাই হবে মূল অগ্রাধিকার।'

বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, যেসব জাহাজ প্রণালি পার হয়েছে, সেগুলো ইরানের উপকূল ঘেঁষে উত্তরাঞ্চলীয় পথ ধরে তাদের জলসীমার ভেতর দিয়ে গেছে। অথচ সংঘাতের আগে জাহাজগুলো সাধারণত প্রণালির মাঝখান দিয়ে দক্ষিণাঞ্চলীয় পথ ব্যবহার করত। 

ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিংয়ের মহাসচিব থমাস কাজাকোস বলেন, সাগরে পেতে রাখা মাইন নিয়েও একধরনের অনিশ্চয়তা রয়েছে। তিনি বলেন, 'জাহাজ ও নাবিকদের জন্য পথটি কতটা নিরাপদ, সে বিষয়ে আমাদের স্পষ্ট নিশ্চয়তা দরকার।'

এদিকে সাগরে পেতে রাখা মাইনের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে প্রণালি পার হওয়ার জন্য কিছু 'অনুমোদিত পথ'-এর ম্যাপ প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা। তারা প্রণালির মাঝখানের একটি অংশকে 'বিপজ্জনক এলাকা' হিসেবে চিহ্নিত করেছে এবং তা এড়িয়ে চলতে বলেছে। 

এর আগে সেন্টকম জানিয়েছিল, আইআরজিসির পেতে রাখা মাইনগুলো অপসারণ করতে ওই এলাকায় ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসেন এবং ইউএসএস মাইকেল মারফি নামের দুটি মার্কিন ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) কাজ করছে। 

 

Related Topics

টপ নিউজ

হরমুজ অবরোধ / হরমুজ প্রণালি / মার্কিন অবরোধ / হরমুজ জাহাজ চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • হামলা বন্ধে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান, এ সপ্তাহে হবে পরের বৈঠক: মার্কিন কর্মকর্তা
  • হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা ‘উত্তেজনাকে উসকে’ দেবে: ইরান  
  • হরমুজের পশ্চিমে রাস তানুরায় সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]