Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
ইরানে অভিযান চালিয়ে ১ হাজার পাউন্ড ইউরেনিয়াম ছিনিয়ে আনার পরিকল্পনা ট্রাম্পের

আন্তর্জাতিক

বিবিসি
30 March, 2026, 11:15 am
Last modified: 30 March, 2026, 11:15 am

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে নয়, জব্দ অর্থ ছাড়ের দাবিতে দোহা যাচ্ছেন কর্মকর্তরা: ইরান
  • কাতারে ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের, আলোচনার পরিকল্পনা নেই বলছে তেহরান
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • ট্রাম্প নেতানিয়াহু ও ইসরায়েলকে ‘নজিরবিহীন অপমানের’ মুখোমুখি করেছেন: সাবেক ইসরায়েলি মন্ত্রী
  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প

ইরানে অভিযান চালিয়ে ১ হাজার পাউন্ড ইউরেনিয়াম ছিনিয়ে আনার পরিকল্পনা ট্রাম্পের

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়ালস্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও এই পরিকল্পনার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন।
বিবিসি
30 March, 2026, 11:15 am
Last modified: 30 March, 2026, 11:15 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে ১,০০০ পাউন্ড ইউরেনিয়াম বের করে আনার লক্ষে একটি সামরিক অভিযানের কথা বিবেচনা করছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়ালস্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই অভিযানের জন্য মার্কিন বাহিনীকে সম্ভবত কয়েক দিন বা তারও বেশি সময় ইরানের অভ্যন্তরে অবস্থান করতে হতে পারে। ট্রাম্প এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে তিনি এই পরিকল্পনার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন। মূলত ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে—সেই লক্ষ্য অর্জন করতেই তিনি এমন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস এবং পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

এদিকে আরেক মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনাদের ইসফাহান পারমাণবিক কেন্দ্রে মজুত থাকা উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের অভিযানে ব্যবহার করা হতে পারে। এছাড়া, তাদের খারগ দ্বীপ দখল অথবা হরমুজ প্রণালি রক্ষার কাজেও লাগানো হতে পারে।

এর আগে চলতি মাসের শুরুতে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ট্রাম্প ইসফাহানের একটি পাহাড়ের নিচে মাটির গভীরে মজুত থাকা পারমাণবিক সরঞ্জামগুলো জব্দ ও ধ্বংস করার বিষয়টি স্পষ্টভাবেই বিবেচনা করছেন।

তবে উভয় সংবাদমাধ্যমই সতর্ক করে দিয়ে বলেছে, এ ধরনের সামরিক অভিযান অত্যন্ত জটিল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ হবে।

এছাড়া, মার্কিন সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের তেল সম্পদ কবজা করতে চান এবং দেশটির প্রধান জ্বালানি কেন্দ্র খারগ দ্বীপ দখল করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছেন। 

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / ট্রাম্প / ইউরেনিয়াম / সামরিক অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে নয়, জব্দ অর্থ ছাড়ের দাবিতে দোহা যাচ্ছেন কর্মকর্তরা: ইরান
  • কাতারে ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের, আলোচনার পরিকল্পনা নেই বলছে তেহরান
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • ট্রাম্প নেতানিয়াহু ও ইসরায়েলকে ‘নজিরবিহীন অপমানের’ মুখোমুখি করেছেন: সাবেক ইসরায়েলি মন্ত্রী
  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]