Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
চলমান যুদ্ধের মাঝেও ইরানের তেল রপ্তানি দৈনিক ১৫ লাখ ব্যারেল

আন্তর্জাতিক

মিডলইস্ট মনিটর
27 March, 2026, 05:35 pm
Last modified: 27 March, 2026, 05:38 pm

Related News

  • ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • এরদোয়ান ও নেতানিয়াহু ‘অসাধারণ’ নেতা, আমিই তুরস্ককে ইরান যুদ্ধে জড়ানো থেকে বিরত রেখেছিলাম: ট্রাম্প
  • ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল
  • আমেরিকার এআই যুদ্ধযন্ত্রে মানুষের লাগাম টানার কোনো নিয়ম নেই

চলমান যুদ্ধের মাঝেও ইরানের তেল রপ্তানি দৈনিক ১৫ লাখ ব্যারেল

বিগত রমজান মাসে ইরানের প্রতিদিনের তেল রপ্তানির পরিমাণ ১৫ লাখ ব্যারেল ছাড়িয়ে গেছে। এর মানে হলো, যুদ্ধ শুরুর আগের তুলনায় তাদের তেল বিক্রি প্রায় ৫০ শতাংশ বেড়েছে।
মিডলইস্ট মনিটর
27 March, 2026, 05:35 pm
Last modified: 27 March, 2026, 05:38 pm
পারস্য উপসাগরে ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের বন্দর নগরী বুশেহরের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারকে দেখা যাচ্ছে, ২৯ এপ্রিল ২০২৪ [ছবি:মোর্তেজা নিকুবাজল]

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক সংঘাত সত্ত্বেও ইরানের দৈনিক তেল রপ্তানি প্রায় ১৫ লাখ ব্যারেলে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, বিগত রমজান মাসে ইরানের প্রতিদিনের তেল রপ্তানির পরিমাণ ১৫ লাখ ব্যারেল ছাড়িয়ে গেছে। এর মানে হলো, যুদ্ধ শুরুর আগের তুলনায় তাদের তেল বিক্রি প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

সংস্থাটি আরও জানায়, ইরান এখন আগের চেয়ে অনেক বেশি পরিমাণ তেল বিক্রি করছে এবং দামও পাচ্ছে বৈশ্বিক বাজারের কাছাকাছি। এতে সরাসরি দেশটির তেল থেকে আয় বাড়ছে।

তেল রপ্তানির এই উন্নতি এমন এক সময়ে এল, যখন চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নিষেধাজ্ঞার কারণে বিশ্ব জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা বিরাজ করছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন রুট দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি (২০ মিলিয়ন) ব্যারেল তেল পারাপার হয়। ইরানের এই নিষেধাজ্ঞার কারণে জাহাজ ভাড়া এবং বিমার খরচ বেড়ে গেছে, যা বিশ্বজুড়ে তেলের দাম ও মূল্যস্ফীতির ওপর চাপ ফেলছে।

ব্লুমবার্গের সহযোগী প্রতিষ্ঠান 'আশারক বিজনেস'-এর বিশ্লেষণ অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সম্ভবত কয়েকশ মিলিয়ন ডলার বাড়তি আয় করেছে।

হরমুজ প্রণালিতে অন্যান্য রপ্তানিকারকদের প্রবেশ সীমিত থাকার সুযোগে অপরিশোধিত তেলের এই বাড়তি দাম থেকে ইরান আর্থিকভাবে লাভবান হচ্ছে।

এদিকে বিশ্ববাজারের এই ক্রমাগত অনিশ্চয়তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। উপসাগরীয় দেশগুলো এবং ইরানের জ্বালানি স্থাপনাগুলো যেকোনো সময় হামলার শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের জ্বালানি অবকাঠামোতে সরাসরি হামলা চালায়, তবে তার অর্থনৈতিক ও পরিবেশগত পরিণতি ভয়াবহ হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং অন্যদিকে ইরানের মধ্যে সামরিক সংঘাত চলছে। এই পরিস্থিতির কারণে বিশ্ব জ্বালানি বাজারের ওপর চাপ আরও বেড়েই চলেছে।

Related Topics

টপ নিউজ

যুদ্ধ / ইরান যুদ্ধ / তেল রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • এরদোয়ান ও নেতানিয়াহু ‘অসাধারণ’ নেতা, আমিই তুরস্ককে ইরান যুদ্ধে জড়ানো থেকে বিরত রেখেছিলাম: ট্রাম্প
  • ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল
  • আমেরিকার এআই যুদ্ধযন্ত্রে মানুষের লাগাম টানার কোনো নিয়ম নেই

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]