Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
মার্কিন সামরিক শক্তির সমাবেশ সত্ত্বেও ইরান কেন ‘নতিস্বীকার’ করছে না, জানতে চান ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স 
22 February, 2026, 10:30 pm
Last modified: 22 February, 2026, 10:35 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
  • হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের

মার্কিন সামরিক শক্তির সমাবেশ সত্ত্বেও ইরান কেন ‘নতিস্বীকার’ করছে না, জানতে চান ট্রাম্প

শনিবার ফক্স নিউজের এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, “আমি ‘হতাশ’ শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ প্রেসিডেন্টের সামনে অনেক বিকল্প রয়েছে। তবে তিনি কৌতূহলী—কেন তারা এখনো আত্মসমর্পণ বা নতিস্বীকার করেনি।”
রয়টার্স 
22 February, 2026, 10:30 pm
Last modified: 22 February, 2026, 10:35 pm
আরব সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে অবতরণ করতে আসছে একটি এফ-১৮ সুপার হরনেট যুদ্ধবিমান। ছবি: মার্কিন নৌবাহিনী/ ভায়া রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে চেয়েছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সক্ষমতা জোরদার করার পরও কেন ইরান এখনো "আত্মসমর্পণ" করেনি বা তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয়নি। একথা জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

শনিবার ফক্স নিউজের এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, "আমি 'হতাশ' শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ প্রেসিডেন্টের সামনে অনেক বিকল্প রয়েছে। তবে তিনি কৌতূহলী—কেন তারা এখনো আত্মসমর্পণ বা নতিস্বীকার করেনি।"

ট্রাম্পের পুত্রবধূ লরা ট্রাম্পের উপস্থাপনায় 'মাই ভিউ উইথ লরা ট্রাম্প' শীর্ষক ওই অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি আরও বলেন, "এত চাপের মধ্যে, সেখানে বিপুল সমুদ্রশক্তি ও নৌবাহিনীর উপস্থিতি থাকার পরও কেন তারা আমাদের কাছে এসে বলেনি—'আমরা ঘোষণা করছি যে আমরা কোনো (পারমাণবিক) অস্ত্র চাই না, বা আমরা এমনটা করতে চাই'। অথচ তাদের সেই অবস্থানে আনা বেশ কঠিন হয়ে পড়ছে।"

ট্রাম্প মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক শক্তি সমাবেশের নির্দেশ দিয়েছেন এবং ইরানের ওপর সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী বিমান হামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের ওপর হামলা হলে তারা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে।

পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাওয়ার অভিযোগ অস্বীকার করেছে তেহরান

যুক্তরাষ্ট্রের দাবি, ইরান যে মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে— তা বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। উইটকফের ভাষ্য, সমৃদ্ধকরণের মাত্রা ৬০ শতাংশে পৌঁছেছে, যা বোমা তৈরির সক্ষমতার কাছাকাছি।

তবে তেহরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে কিছু সীমাবদ্ধতা মানতে তারা প্রস্তুত, কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের মতো বিষয়কে আলোচনার সঙ্গে যুক্ত করতে রাজি নয়।

উইটকফ বলেন, "তারা বেসামরিক পারমাণবিক ব্যবহারের প্রয়োজনীয় মাত্রার চেয়েও অনেক বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এটি ৬০ শতাংশ (ফিসাইল বিশুদ্ধতা) পর্যন্ত পৌঁছেছে। তারা সম্ভবত শিল্প পর্যায়ের বোমা তৈরির উপযোগী উপাদান পেতে এক সপ্তাহ দূরে রয়েছে—এটি অত্যন্ত বিপজ্জনক।"

রোববার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে।

উইটকফ আরও জানান, ট্রাম্পের নির্দেশে তিনি ইরানের বিরোধী নেতা রেজা পাহলভির সঙ্গে কথা বলেছেন। পাহলভি হলেন ১৯৭৯ সালের ইরানের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের পুত্র। তবে এই বৈঠক নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

নির্বাসিত জীবনে থাকা পাহলভি গত মাসের সরকারবিরোধী বিক্ষোভে ইরানের একটি অংশের কাছে প্রতীকী নেতৃত্বের ভূমিকায় ছিলেন। ওই বিক্ষোভে হাজারো মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হয়, যা ইরানের ইসলামী বিপ্লব-পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে ফেব্রুয়ারির শুরুর দিকে পাহলভি বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বিক্ষোভকারীদের প্রাণ বাঁচাবে। একই সঙ্গে তিনি ওয়াশিংটনকে তেহরানের ইসলামী শাসকদের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে দীর্ঘসময় ধরে আলোচনায় না জড়ানোর আহ্বান জানান।

 

Related Topics

টপ নিউজ

ইরান / যুক্তরাষ্ট্র / মধ্যপ্রাচ্য / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
  • হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]