Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
এপ্রিলে নতুন মালিকানায় যাচ্ছে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা, বিক্রি হচ্ছে ৪৮২ মিলিয়ন ডলারে

আন্তর্জাতিক

রয়টার্স
25 December, 2025, 12:45 pm
Last modified: 25 December, 2025, 01:09 pm

Related News

  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে

এপ্রিলে নতুন মালিকানায় যাচ্ছে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা, বিক্রি হচ্ছে ৪৮২ মিলিয়ন ডলারে

রয়টার্স
25 December, 2025, 12:45 pm
Last modified: 25 December, 2025, 01:09 pm
ছবি: রয়টার্স

অবশেষে বেসরকারি মালিকানায় যেতে চলেছে পাকিস্তানের ধুঁকতে থাকা জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। ১৩৫ বিলিয়ন পাকিস্তানি রুপির (প্রায় ৪৮২ মিলিয়ন ডলার) বিনিময়ে সংস্থাটির নিয়ন্ত্রণ নিচ্ছে আরিফ হাবিব কর্পোরেশনের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম বা জোট।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের (২০২৬) এপ্রিল মাসেই নতুন মালিকের হাতে পিআইএ-এর চাবি তুলে দেওয়া হবে বলে আশা করছে পাকিস্তান সরকার।

গত মঙ্গলবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক নিলামে পিআইএ-এর ৭৫ শতাংশ শেয়ারের জন্য সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয় আরিফ হাবিব গ্রুপ। গত বছর পিআইএ বিক্রির চেষ্টা ব্যর্থ হলেও এবার সরকারের বেঁধে দেওয়া ১০০ বিলিয়ন রুপির ন্যূনতম মূল্য টপকে ১৩৫ বিলিয়ন রুপির প্রস্তাব আসে, যা ইসলামাবাদ একে বড় সাফল্য হিসেবে দেখছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বেসরকারিকরণ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ আলী রয়টার্সকে বলেন, 'আমরা এমন কোনো পরিস্থিতি চাইনি যেখানে সরকার বিমান সংস্থাটি বিক্রি করে টাকা পকেটে ভরল, আর কিছুদিন পর কোম্পানিটি ধসে পড়ল। তাই চুক্তির কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে এয়ারলাইন্সে নতুন মূলধন যুক্ত হয়।'

চুক্তি অনুযায়ী, সরকার নগদ ১০ বিলিয়ন রুপি পাবে। আর বাকি ২৫ শতাংশ শেয়ার নিজেদের হাতে রাখবে, যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪৫ বিলিয়ন রুপি।

পিআইএ-এর নতুন মালিকানা জোটে আরিফ হাবিব কর্পোরেশন ছাড়াও রয়েছে সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাতিমা, শিক্ষাপ্রতিষ্ঠান চেইন 'সিটি স্কুলস' এবং রিয়েল এস্টেট কোম্পানি লেক সিটি হোল্ডিংস। এছাড়া পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনী পরিচালিত ফৌজি ফার্টিলাইজার কোম্পানি সরাসরি নিলামে অংশ না নিলেও, তারা অংশীদার হিসেবে এই জোটে যুক্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুহাম্মদ আলী। এমনকি বিদেশি কোনো এয়ারলাইন্সকেও কারিগরি অংশীদার হিসেবে যুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

লোকসানি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বোঝা কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে চাপ দিয়ে আসছে। পিআইএ-এর এই বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়াটি আইএমএফের কাছে পাকিস্তান সরকারের সংস্কারের সদিচ্ছার বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

মুহাম্মদ আলী জানান, আগামী কয়েক দিনের মধ্যে মন্ত্রিসভা ও প্রাইভেটাইজেশন বোর্ডের চূড়ান্ত অনুমোদন মিলবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে ৯০ দিনের মধ্যে আর্থিক লেনদেন সম্পন্ন হবে। কর্মীদের স্বার্থ রক্ষায় মালিকানা বদলের পর এক বছর পর্যন্ত কাউকে ছাঁটাই না করার শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স / পাকিস্তান / বিমান ক্রয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]