Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
ইরানে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গ্রেপ্তার, দাবি সমর্থকদের

আন্তর্জাতিক

বিবিসি
13 December, 2025, 10:05 am
Last modified: 13 December, 2025, 10:05 am

Related News

  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ইরাকে ইরানি ড্রোন হামলায় মার্কিন সেনা নিহত, জর্ডানে মিসাইল হামলায় নিহত আরও একজনের দেহাবশেষ উদ্ধার
  • নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • পশু হাটের ইজারাদারের অফিসে গুলি: গ্রেপ্তার ৫, বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

ইরানে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গ্রেপ্তার, দাবি সমর্থকদের

এই ‘নৃশংস গ্রেপ্তারের’ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নোবেল কমিটি। তারা অবিলম্বে নার্গিসের অবস্থান পরিষ্কার করার দাবি জানিয়েছে। একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বানও জানিয়েছে তারা। তবে ইরান সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
বিবিসি
13 December, 2025, 10:05 am
Last modified: 13 December, 2025, 10:05 am
নার্গিস মোহাম্মদী। ছবি :এএফপি

ইরানি নিরাপত্তা বাহিনী আবারও চড়াও হয়েছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীর ওপর। তাকে 'সহিংসভাবে' গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তার ফাউন্ডেশন।

নার্গিস ফাউন্ডেশন জানায়, ৫৩ বছর বয়সী এই মানবাধিকার কর্মীকে ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ থেকে আটক করা হয়েছে। তার সঙ্গে আরও কয়েকজন কর্মীকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে।

এই 'নৃশংস গ্রেপ্তারের' ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নোবেল কমিটি। তারা অবিলম্বে নার্গিসের অবস্থান পরিষ্কার করার দাবি জানিয়েছে। একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বানও জানিয়েছে তারা। তবে ইরান সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং মানবাধিকার রক্ষার জন্য ২০২৩ সালে নার্গিস মোহাম্মদীকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল।

২০২১ সাল থেকে তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে তিন সপ্তাহের জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। তবে তার আবারও জেলে ফিরে যাওয়ার কথা ছিল। সেখানে তার বিরুদ্ধে একাধিক সাজার মেয়াদ চলছে।

খসরু আলিকর্দি নামের এক আইনজীবীর মরদেহ গত সপ্তাহে তার অফিসে পাওয়া যায়। নরওয়েভিত্তিক সংস্থা 'ইরান হিউম্যান রাইটস' তার মৃত্যুকে 'সন্দেহজনক' বলছে এবং স্বাধীন তদন্ত দাবি করেছে। এই আইনজীবীর স্মরণসভায় যোগ দিতে গিয়েই আবারও গ্রেপ্তার হন নার্গিস।

ওই অনুষ্ঠানে আরও বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়। শোনা গেছে, সেখানে তারা 'স্বৈরাচারের পতন হোক' এবং 'ইরান জিন্দাবাদ' বলে স্লোগান দিচ্ছিলেন।

বিবিসি পার্সিয়ানকে নার্গিসের স্বামী তাঘি রহমানি বলেন, 'নার্গিসকে খুব বাজেভাবে ও সহিংস কায়দায় গ্রেপ্তার করা হয়েছে। ওই আইনজীবীর ভাই স্মরণসভায় এই গ্রেপ্তারের দৃশ্য নিজে দেখেছেন।'

তিনি আরও বলেন, 'এই কাজ মানবাধিকার আইনের লঙ্ঘন এবং এক ধরণের প্রতিশোধ। মাশহাদে আজ যা ঘটল তা সত্যিই উদ্বেগের। কারণ সম্প্রতি সরকারের দমন-পীড়ন অনেক বেড়েছে।'

ইসরায়েলের সঙ্গে জুনে যুদ্ধবিরতির পর থেকে ইরান সরকার দমন-পীড়ন বাড়িয়েছে বলে সম্প্রতি অভিযোগ করেছিলেন নার্গিস।

গত সপ্তাহে টাইম ম্যাগাজিনে লেখা এক নিবন্ধে তিনি বলেন, ইরানের রাষ্ট্রযন্ত্র মানুষের ব্যক্তিগত ও জনজীবনের সব দিক নিয়ন্ত্রণ করছে।

তিনি লেখেন, 'নজরদারি, সেন্সরশিপ, যখন-তখন গ্রেপ্তার, নির্যাতন এবং সহিংসতার ভয়ে মানুষের শান্তি নষ্ট হচ্ছে।'

নোবেল কমিটিকেও তিনি জানিয়েছিলেন যে শাসকগোষ্ঠীর লোকেরা পরোক্ষভাবে এবং আইনজীবীর মাধ্যমে তাকে সতর্কবার্তা পাঠাচ্ছে।

নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, 'নার্গিস মোহাম্মদীকে হুমকি দিয়ে বলা হয়েছে, তিনি যদি গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কথা বলা বন্ধ না করেন, তবে তার নিরাপত্তা বিঘ্নিত হবে।'

কিন্তু গত এক বছর ধরে তিনি ছিলেন অনড়। তিনি বাধ্যতামূলক হিজাব পরতে অস্বীকার করেছেন এবং সারা দেশে কর্মীদের সঙ্গে দেখা করেছেন।

তার ফাউন্ডেশনের তথ্যমতে, জীবদ্দশায় নার্গিস মোহাম্মদীকে এ নিয়ে ১৩ বার গ্রেপ্তার করা হয়েছে। তাকে মোট ৩৬ বছরের বেশি কারাদণ্ড এবং ১৫৪টি দোররা মারার সাজা দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

গ্রেপ্তার / ইরান / নোবেল বিজয়ী / নার্গিস মোহাম্মদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ইরাকে ইরানি ড্রোন হামলায় মার্কিন সেনা নিহত, জর্ডানে মিসাইল হামলায় নিহত আরও একজনের দেহাবশেষ উদ্ধার
  • নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • পশু হাটের ইজারাদারের অফিসে গুলি: গ্রেপ্তার ৫, বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]