Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
এআইয়ে বিনিয়োগ বাড়াতে ২০২৮ সালের মধ্যে ৬ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি

আন্তর্জাতিক

সিএনএন
27 November, 2025, 11:10 am
Last modified: 27 November, 2025, 11:13 am

Related News

  • কৃত্রিম বুদ্ধিমত্তা কি শিগগিরই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে?
  • আপনার সব কথা মনে রাখে চ্যাটবট; কিন্তু এই ‘স্মৃতিই’ যখন বিড়ম্বনার কারণ
  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা

এআইয়ে বিনিয়োগ বাড়াতে ২০২৮ সালের মধ্যে ৬ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি

এর আগে গত ফেব্রুয়ারিতেও কর্মী ছাঁটাই করেছিল এইচপি। তখন পূর্বঘোষিত পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে ১ হাজার থেকে ২ হাজার কর্মীদের বিদায় জানায় প্রতিষ্ঠানটি।
সিএনএন
27 November, 2025, 11:10 am
Last modified: 27 November, 2025, 11:13 am
ছবি: এএফপি

২০২৮ সালের মধ্যে বিশ্বজুড়ে ৪ হাজার থেকে ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচপি ইনকরপোরেশন। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানো এবং পরিচালন খরচ কমানোর লক্ষ্যে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে প্রতিষ্ঠানটি।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এইচপি জানায়, প্রতিষ্ঠানের কার্যক্রম সহজ করা, পণ্য উন্নয়ন দ্রুত করা এবং উৎপাদনশীলতা বাড়াতেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধান নির্বাহী কর্মকর্তা এনরিকে লোরেস বলেন, পণ্য উন্নয়ন, অভ্যন্তরীণ কার্যক্রম ও গ্রাহকসেবা বিভাগে কর্মরত কর্মীরাই মূলত ছাঁটাইয়ের আওতায় পড়বেন। তিনি বলেন, 'আমরা আশা করছি, এই উদ্যোগের ফলে আগামী তিন বছরে প্রতিষ্ঠানটির ১০০ কোটি ডলার সাশ্রয় হবে।'

এর আগে গত ফেব্রুয়ারিতেও কর্মী ছাঁটাই করেছিল এইচপি। তখন পূর্বঘোষিত পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে ১ হাজার থেকে ২ হাজার কর্মীদের বিদায় জানায় প্রতিষ্ঠানটি।

এদিকে এআই–সংবলিত কম্পিউটারের বাজার চাহিদা বাড়ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩১ অক্টোবর শেষ হওয়া চতুর্থ প্রান্তিকে তাদের মোট কম্পিউটার চালানের ৩০ শতাংশই ছিল এআই–ফিচারযুক্ত।

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন এআই অবকাঠামো গড়ে তোলায় জোর দিচ্ছে। এতে সার্ভার বাজারে প্রতিযোগিতা বাড়ায় ডায়নামিক র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি (ডিআরএএম) ও ন্যানড—বহুল ব্যবহৃত এই দুই ধরনের মেমোরি চিপের দাম বেড়ে গেছে।

এইচপির প্রধান নির্বাহী কর্মকর্তা এনরিকে লরেস জানিয়েছেন, চিপের এই বাড়তি দামের প্রভাব ২০২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধে তাদের ওপর পড়তে পারে। তবে অর্থবছরের প্রথমার্ধের জন্য তাদের হাতে পর্যাপ্ত চিপ মজুত রয়েছে।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরে এইচপির শেয়ারপ্রতি আয় (অ্যাডজাস্টেড ইপিএস) ২.৯০ থেকে ৩.২০ ডলার হতে পারে বলে ধারণা করছে কোম্পানিটি। যদিও বিশ্লেষকদের পূর্বাভাস ছিল গড়ে ৩.৩৩ ডলার। অর্থাৎ আয় প্রত্যাশার চেয়ে কম হতে পারে।

এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ৭৩ থেকে ৮১ সেন্ট হতে পারে বলে জানিয়েছে এইচপি। এই আয়ের গড়ও বিশ্লেষকদের পূর্বাভাসের (৭৯ সেন্ট) চেয়ে নিচে।

তবে আয়ের পূর্বাভাসের চিত্র হতাশাজনক হলেও গত চতুর্থ প্রান্তিকে এইচপির আয় বেড়েছে। এ সময় তাদের আয় হয়েছে ১ হাজার ৪৬৪ কোটি (১৪.৬৪ বিলিয়ন) ডলার, যা বিশ্লেষকদের ১ হাজার ৪৪৮ কোটি ডলারের পূর্বাভাসের চেয়ে বেশি।

Related Topics

টপ নিউজ

এআই / কর্মী ছাঁটাই / এইচপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • কৃত্রিম বুদ্ধিমত্তা কি শিগগিরই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে?
  • আপনার সব কথা মনে রাখে চ্যাটবট; কিন্তু এই ‘স্মৃতিই’ যখন বিড়ম্বনার কারণ
  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]