Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
এক্স-এ ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ প্রচারণা চালান; কিন্তু তাদের অনেকেই রুশ কিংবা ভারতীয়

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
25 November, 2025, 09:00 am
Last modified: 25 November, 2025, 09:04 am

Related News

  • অবৈধভাবে সীমানা অতিক্রম, জুনে বিজিবির হাতে আটক ৩৩২ জন
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

এক্স-এ ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ প্রচারণা চালান; কিন্তু তাদের অনেকেই রুশ কিংবা ভারতীয়

ইলন মাস্কের মালিকানাধীন এই প্ল্যাটফর্মে গত শুক্রবার ‘অ্যাবাউট দিস অ্যাকাউন্ট’ নামে একটি নতুন ফিচার চালু হয়েছে। এই টুলের মাধ্যমে এখন যে কেউ দেখতে পারবেন, নির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট আসলে কোন স্থান থেকে পরিচালিত হচ্ছে।
দ্য গার্ডিয়ান
25 November, 2025, 09:00 am
Last modified: 25 November, 2025, 09:04 am
ছবি: নুরফটো

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ 'মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন' (এমএজিএ) আন্দোলনের বহু প্রভাবশালী ব্যক্তিত্ব আসলে যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করছেন। এক্স-এর নতুন স্বচ্ছতা টুলের মাধ্যমে প্রকাশিত হয়েছে এই চাঞ্চল্যকর তথ্য। দেখা গেছে, এসব ইনফ্লুয়েন্সারের অনেকেই রাশিয়া, নাইজেরিয়া এবং ভারতে অবস্থান করছেন।

ইলন মাস্কের মালিকানাধীন এই প্ল্যাটফর্মে গত শুক্রবার 'অ্যাবাউট দিস অ্যাকাউন্ট' নামে একটি নতুন ফিচার চালু হয়েছে। এই টুলের মাধ্যমে এখন যে কেউ দেখতে পারবেন, নির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট আসলে কোন স্থান থেকে পরিচালিত হচ্ছে। পাশাপাশি অ্যাকাউন্টটি কবে খোলা হয়েছে, কতবার ব্যবহারকারীর নাম [ইউজার নেম] পরিবর্তন করা হয়েছে এবং অ্যাপটি কীভাবে ডাউনলোড করা হয়েছে—এসব তথ্যও এখন সবার জন্য উন্মুক্ত।

ফিচারটি চালুর পর ব্যবহারকারীরা লক্ষ্য করেন, নিজেদের 'দেশপ্রেমিক আমেরিকান' দাবি করা বহু 'এমএজিএ' ও ডানপন্থী ইনফ্লুয়েন্সার মূলত বিদেশ থেকেই তাদের কার্যক্রম পরিচালনা করছেন।

এই ঘটনাকে ডেমোক্র্যাটদের দীর্ঘদিনের দাবির সত্যতা হিসেবে দেখছেন অনেকেই। উদারপন্থী ইনফ্লুয়েন্সার হ্যারি সিসন মন্তব্য করেছেন, 'এটি নিঃসন্দেহে এই প্ল্যাটফর্মের অন্যতম সেরা দিন।'

তিনি আরও বলেন, 'এমএজিএ অ্যাকাউন্টগুলো যে বিদেশি শক্তির মাধ্যমে পরিচালিত এবং তারা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা করছে—তা আজ হাতেনাতে ধরা পড়ল। আমি এবং আমার মতো অনেক ডেমোক্র্যাট দীর্ঘদিন ধরে এ বিষয়ে সতর্ক করে আসছিলাম, আজ আমাদের কথাই সত্য প্রমাণিত হলো।'

সংবাদমাধ্যম ডেইলি বিস্ট-এর তথ্য অনুযায়ী, 'এমএজিএনেশন এক্স' নামের একটি অ্যাকাউন্টের প্রায় ৪ লাখ অনুসারী রয়েছে। অ্যাকাউন্টটির পরিচিতি বা বায়োতে লেখা আছে— 'প্যাট্রিয়ট ভয়েস ফর উই দ্য পিপল' ['উই দ্য পিপল'-এর দেশপ্রেমিক কণ্ঠস্বর]। অথচ এটি বাস্তবে পরিচালিত হচ্ছে পূর্ব ইউরোপ থেকে।

একইভাবে 'ইভাঙ্কা নিউজ' নামের আরেকটি জনপ্রিয় প্রোফাইল নাইজেরিয়া থেকে চালানোর তথ্যও সামনে এসেছে। ইভাঙ্কা ট্রাম্পের ভক্তদের এই অ্যাকাউন্টটির ফলোয়ার সংখ্যা প্রায় ১০ লাখ। এখান থেকে নিয়মিত অবৈধ অভিবাসন, ইসলাম এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নানা ধরনের পোস্ট করা হতো।

আরও কয়েকটি অ্যাকাউন্টের তথ্য ব্যবহারকারীরা অনুসন্ধানের মাধ্যমে বের করেছেন। যেমন, 'ডার্ক এমএজিএ' নামের প্রায় ১৫ হাজার ফলোয়ারের একটি অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে থাইল্যান্ড থেকে। ৫১ হাজারের বেশি ফলোয়ার থাকা 'এমএজিএ স্কোপ' পরিচালনা করা হচ্ছে নাইজেরিয়া থেকে। অন্যদিকে, 'এমএজিএ বিকন' নামের অ্যাকাউন্টটির ভিত্তি দক্ষিণ এশিয়ায়।

এই সত্য উন্মোচনে যোগ দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট-এর ব্যবহারকারীরাও। তারা এমন বহু অ্যাকাউন্টের উদাহরণ শেয়ার করছেন, যারা নিজেদের প্রকৃত উৎস গোপন রেখেছে। এক রেডিট ব্যবহারকারী উদাহরণ হিসেবে এমন এক নারীর অ্যাকাউন্টের স্ক্রিনশট প্রকাশ করেন, যিনি নিজেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা দাবি করলেও তার অবস্থান দেখাচ্ছিল রাশিয়ায়। অবশ্য রোববার নাগাদ ওই অ্যাকাউন্টের অবস্থান আবার যুক্তরাষ্ট্রে ফিরে আসে। মন্তব্যের ঘরেও অনেকে এমন আরও উদাহরণ তুলে ধরছেন।

টুইটারে বট বা স্বয়ংক্রিয় অ্যাকাউন্টের মাধ্যমে ভুল তথ্য ও অপপ্রচার ছড়ানোর সমস্যা দীর্ঘদিনের। তবে ২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক মালিকানা নেওয়ার পর এবং নাম পরিবর্তন করে 'এক্স' রাখার পর থেকে এই সমস্যা আরও প্রকট হয়েছে। এছাড়া এক্স-এর নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট 'গ্রোক'-এর বিরুদ্ধেও প্রায়ই মিথ্যা দাবি করা ও তা প্রচারের অভিযোগ উঠেছে।

Related Topics

টপ নিউজ

এক্স / ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ / প্রচারণা / ইলন মাস্ক / রুশ / ভারতীয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • অবৈধভাবে সীমানা অতিক্রম, জুনে বিজিবির হাতে আটক ৩৩২ জন
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]