Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতির পেতে শরণার্থীদের ২০ বছর অপেক্ষা করতে হবে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 November, 2025, 12:25 pm
Last modified: 16 November, 2025, 12:25 pm

Related News

  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • ব্যবসা পরিচালনা সহজ করতে লাইসেন্স, অনুমোদন ও করসেবা সহজ হচ্ছে আসন্ন বাজেটে
  • ভুয়া দাবি খণ্ডন করতেই মেজাজ হারিয়ে মাঝপথে সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প
  • ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ট্রাম্পের ‘নিষেধ’ অমান্য করে ইসরায়েলের পাল্টা হামলা
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতির পেতে শরণার্থীদের ২০ বছর অপেক্ষা করতে হবে

বর্তমানে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীরা পাঁচ বছরের জন্য শরণার্থী মর্যাদা পেয়ে থাকেন। এরপর তারা স্থায়ীভাবে থাকার (ইনডেফিনিট লিভ টু রিমেইন) জন্য আবেদন করতে পারেন।
টিবিএস ডেস্ক
16 November, 2025, 12:25 pm
Last modified: 16 November, 2025, 12:25 pm
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। ছবি: পিএ মিডিয়া

যুক্তরাজ্যে আশ্রয় প্রাপ্তদের স্থায়ীভাবে বসবাসের আবেদন করতে ২০ বছর অপেক্ষা করতে হবে। আজ সোমবার এ ঘোষণা দিতে পারেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। খবর বিবিসির।

সরকার ছোট নৌকায় করে আসা অভিবাসী সংখ্যা ও আশ্রয়প্রার্থীদের আবেদন কমানোর চেষ্টার অংশ হিসেবে আশ্রয় নীতিতে এ পরিবর্তন আনছে।

পরিকল্পনা অনুযায়ী, আশ্রয়প্রাপ্তদের দেশটিতে কেবল অস্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া হবে। তাদের শরণার্থী মর্যাদা নিয়মিতভাবে পর্যালোচনা করা হবে। তাছাড়া তাদের মূল দেশ পরবর্তীতে নিরাপদ হিসেবে বিবেচিত হলে, তাদের সেখানে ফিরে যেতে বলা হবে।

বর্তমানে আশ্রয়প্রার্থীরা পাঁচ বছরের জন্য শরণার্থী মর্যাদা পেয়ে থাকেন। এরপর তারা স্থায়ীভাবে থাকার (ইনডেফিনিট লিভ টু রিমেইন) জন্য আবেদন করতে পারেন।

এখন স্বরাষ্ট্রমন্ত্রী চান শরণার্থী মর্যাদার প্রাথমিক মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে দুই বছর ছয় মাস করতে এবং দুই বছর পর পর এ মর্যাদা নিয়মিতভাবে পর্যালোচনা করা হবে।

তবে তিনি যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য অনুমোদনের সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করতে চান।

মাহমুদ সানডে টাইমস–কে বলেন, এসব সংস্কারের মাধ্যমে মূলত 'অবৈধ অভিবাসী হিসেবে এই দেশে আসবেন না, নৌকায় উঠবেন না'—এ বার্তা দিতে চাই।

তিনি আরও বলেন, 'অবৈধ অভিবাসন আমাদের দেশকে বিভক্ত করে দিচ্ছে। দেশকে ঐক্যবদ্ধ করা সরকারের দায়িত্ব।'

তিনি পত্রিকাটিকে বলেন, 'যদি আমরা এ সমস্যার সমাধান না করি, তবে আমার মনে হয় আমাদের দেশ আরও বেশি বিভক্ত হয়ে পড়বে।'

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডেনমার্ককে অনুসরণ করে। বামপন্থি সোশ্যাল ডেমোক্র্যাট সরকারের নেতৃত্বাধীন ডেনমার্কে আশ্রয় ও অভিবাসন ব্যবস্থা ইউরোপের মধ্যে সবচেয়ে কঠোর।

ডেনমার্কে শরণার্থীদের সাধারণত দুই বছরের জন্য অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয় এবং মেয়াদ শেষ হলে কার্যত তাদের আবার আশ্রয়ের আবেদন করতে হয়।

তবে মাহমুদের নতুন এই পদ্ধতির বিরুদ্ধে লেবার পার্টির কিছু সংসদ সদস্য অবশ্য আপত্তি তুলতে পারেন।

লিবারেল ডেমোক্র্যাটদের হোম অ্যাফেয়ার্স মুখপাত্র ম্যাক্স উইলকিনসন বলেন, কনজারভেটিভদের তৈরি এলোমেলো আশ্রয় ব্যবস্থা ঠিক করতে নতুন উপায় খোঁজা সরকারের জন্য 'সঠিক সিদ্ধান্ত'।

তিনি আরও বলেন, লেবারপার্টির নিজেদের এভাবে বিভ্রান্ত করা উচিত না। এ পদক্ষেপগুলো দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার বিকল্প হতে পারে। এর মাধ্যমে এখানে থাকার অধিকার নেই এমন ব্যক্তিদের আমরা ফিরিয়ে দিতে পারবো।'

যদিও রিফিউজি কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সোলোমন সরকারের এ পরিকল্পনাকে 'কঠোর ও অপ্রয়োজনীয়' বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যারা নির্যাতনের শিকার, যন্ত্রণা ভোগ করছে ও নৃশংস যুদ্ধে পরিবারের সদস্যদের হারিয়েছে তাদের এসব পদক্ষেপে ঠেকানো যাবে না।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / আশ্রয়প্রার্থী / শরণার্থী / আশ্রয় নীতি / সংস্কার / স্থায়ী বসবাসের আবেদন / অনুমোদন / ২০ বছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • ব্যবসা পরিচালনা সহজ করতে লাইসেন্স, অনুমোদন ও করসেবা সহজ হচ্ছে আসন্ন বাজেটে
  • ভুয়া দাবি খণ্ডন করতেই মেজাজ হারিয়ে মাঝপথে সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প
  • ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ট্রাম্পের ‘নিষেধ’ অমান্য করে ইসরায়েলের পাল্টা হামলা
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]