Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
'ভেনেজুয়েলা নিয়ে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কী তা এখনই বলব না': ট্রাম্প

আন্তর্জাতিক

সিবিএস
16 November, 2025, 12:15 pm
Last modified: 16 November, 2025, 12:16 pm

Related News

  • ইরানে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর কথা ভাবছিলেন ট্রাম্প, শেষ পর্যন্ত কূটনীতিতেই জোর: প্রতিবেদন
  • ১ বছরে ক্রিপ্টো খাত থেকে ট্রাম্পের আয় ১.৪ বিলিয়ন ডলার ছাড়াল
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে নয়, জব্দ অর্থ ছাড়ের দাবিতে দোহা যাচ্ছেন কর্মকর্তরা: ইরান
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর বাবা-ছেলে জীবিত উদ্ধার

'ভেনেজুয়েলা নিয়ে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কী তা এখনই বলব না': ট্রাম্প

হোয়াইট হাউসে টানা তৃতীয় দিনের মতো ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক ও জ্যেষ্ঠ কর্মীরা এক বৈঠকে ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে আলোচনা করেন। 
সিবিএস
16 November, 2025, 12:15 pm
Last modified: 16 November, 2025, 12:16 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: দ্য হিল টাইমস

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে হোয়াইট হাউসে টানা তৃতীয় দিনের মতো উচ্চপর্যায়ের বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ বিষয়ে তিনি 'মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন'।

শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ভেনেজুয়েলা নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে আমি প্রায় মনস্থির করে ফেলেছি, তবে কী সিদ্ধান্ত নিয়েছি তা এ মুহূর্তে বলব না'।

বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে জানা গেছে, হোয়াইট হাউসে টানা তৃতীয় দিনের মতো ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক ও জ্যেষ্ঠ কর্মীরা এক বৈঠকে ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে আলোচনা করেন। 

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান ড্যান কেইন এবং সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও শুক্রবার ট্রাম্পের সঙ্গে কথা বলেন। এর আগে গত বুধবার প্রেসিডেন্টের গোয়েন্দা ব্রিফিংয়ের অংশ হিসেবেও ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। 

সিবিএস নিউজের খবর অনুযায়ী, হেগসেথ, কেইন এবং অন্যান্য সামরিক কর্মকর্তারা বুধবার ট্রাম্পকে ভেনেজুয়েলায় সম্ভাব্য অভিযানের বিভিন্ন বিকল্প উপস্থাপন করেছিলেন, যার মধ্যে স্থলভাগে সম্ভাব্য হামলার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। কেইনসহ অন্যান্য কর্মকর্তারা বৃহস্পতিবারও প্রেসিডেন্টকে ব্রিফ করেন। শুক্রবারের বৈঠকে আরও বড় পরিসরে আলোচনা হয়।

তবে ভেনেজুয়েলা নিয়ে নিজেদের সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে যুক্তরাষ্ট্র এখনও মিত্র দেশগুলোকে জানায়নি। 

যুক্তরাষ্ট্র বরাবরই দাবি করে আসছে যে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপরাধী চক্রের সঙ্গে জড়িত, যারা যুক্তরাষ্ট্রে মাদক পাচার করে। যদিও মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন। 

গত দুই মাসে মার্কিন সামরিক বাহিনী অন্তত ২১টি জাহাজে হামলা চালিয়েছে, যাদের বিরুদ্ধে দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে মাদক পরিবহনের অভিযোগ আনা হয়েছিল। এসব হামলায় অন্তত ৮০ জন নিহত হন। 

কিন্তু কিছু পশ্চিম ইউরোপীয় দেশের দাবি, মাদুরোকে সরাসরি অভিযুক্ত করার সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই। যদিও ২০২০ সালের একটি ফেডারেল অভিযোগপত্রে মাদুরোকে শীর্ষ মাদক পাচারকারী হিসেবে উল্লেখ করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো। চলতি সপ্তাহের শুরুর দিকে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে তিনি বলেন, 'ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান আমরা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি, কারণ এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।' 

এদিকে, চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড স্ট্রাইক গ্রুপ ইউএস সাউদার্ন কমান্ডের কার্যনির্বাহী অঞ্চলে প্রবেশ করেছে। ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকায় সামরিক অভিযানের জন্য সাউদার্ন কমান্ড হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাথমিক যুদ্ধ ইউনিট। 

ফোর্ড ইতিমধ্যেই ওই অঞ্চলে মোতায়েন করা ডেস্ট্রয়ার, যুদ্ধবিমান এবং বিশেষ অভিযান বাহিনীর একটি বহরের সঙ্গে যোগ দিয়েছে।

Related Topics

টপ নিউজ

ভেনেজুয়েলা / ট্রাম্প / সামরিক অভিযান / মাদুরো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
    বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ছবি: সংগৃহীত
    এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

Related News

  • ইরানে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর কথা ভাবছিলেন ট্রাম্প, শেষ পর্যন্ত কূটনীতিতেই জোর: প্রতিবেদন
  • ১ বছরে ক্রিপ্টো খাত থেকে ট্রাম্পের আয় ১.৪ বিলিয়ন ডলার ছাড়াল
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে নয়, জব্দ অর্থ ছাড়ের দাবিতে দোহা যাচ্ছেন কর্মকর্তরা: ইরান
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর বাবা-ছেলে জীবিত উদ্ধার

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
খেলা

বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

3
ছবি: সংগৃহীত
খেলা

এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?

4
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]