Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ডার্ক চকলেট কি সত্যিই স্বাস্থ্যের জন্য উপকারী?

আন্তর্জাতিক

দি ইকোনমিস্ট
07 October, 2025, 04:05 pm
Last modified: 07 October, 2025, 04:06 pm

Related News

  • মুঠোর শক্তি: ১০০ বছর বাঁচবেন কি-না জানার এক সহজ পরীক্ষা
  • 'জড়িয়ে ধরার' জাদুকরী ক্ষমতা: মানুষের স্পর্শের রয়েছে যেসব উপকারিতা
  • কফি পান কি সত্যিই হজমে সাহায্য করে?
  • ব্যাংকে টাকা জমানোর মতো ঘুমও কি ‘জমিয়ে’ রাখা যায়?
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে

ডার্ক চকলেট কি সত্যিই স্বাস্থ্যের জন্য উপকারী?

ডার্ক চকলেট থেকে পর্যাপ্ত পরিমাণে উপকারী ফ্ল্যাভানল পেতে হলে আপনাকে একইসাথে খেতে হবে প্রচুর পরিমাণে চিনি আর স্যাচুরেটেড ফ্যাট, যা হৃদপিণ্ডের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ধমনীতে কোলেস্টেরল জমিয়ে দেয়।
দি ইকোনমিস্ট
07 October, 2025, 04:05 pm
Last modified: 07 October, 2025, 04:06 pm
ইলাস্ট্রেশন: ক্রিস্টিনা স্প্যানো

চকলেট যে একটি বিশেষ মুহূর্তে খাওয়ার মজার খাবার, তা ছোট শিশুরাও জানে। কিন্তু যখনই 'ডার্ক' চকলেটের কথা আসে, যেখানে কোকোয়ার পরিমাণ বেশি, তখনই একে স্বাস্থ্যকর, এমনকি স্বাস্থ্যের জন্য ঊপকারী হিসেবে প্রচার করা হয়। বলা হয়, ডার্ক চকলেট নাকি উচ্চ রক্তচাপ থেকে শুরু করে বিষণ্ণতা—সবই সারিয়ে তোলে, এমনকি মস্তিষ্কের শক্তিও বাড়িয়ে দেয়! অনেক গবেষণায় এমন ইঙ্গিতও পাওয়া যায়, যদিও সেগুলোর পেছনে প্রায়ই কলকাঠি নাড়ে বড় বড় চকলেট কোম্পানিগুলো। কিন্তু দুঃখের বিষয় হলো, সবচেয়ে নির্ভরযোগ্য গবেষণাগুলো এই ধারণাকে স্রেফ উড়িয়ে দিয়েছে।

ডার্ক চকলেটের এই কথিত জাদুকরী ক্ষমতার পেছনের নায়ক হিসেবে ফ্ল্যাভানল (flavanols) নামক একটি যৌগকে কৃতিত্ব দেওয়া হয়, যা কোকোতে প্রচুর পরিমাণে থাকে। সবচেয়ে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক পরীক্ষাগুলোতে গবেষকরা ফ্ল্যাভানল-সমৃদ্ধ ক্যাপসুল, এমনকি কোকো, কফি, চা, বেরি, আঙ্গুর ও আপেলের মতো খাবার মানুষের ওপর পরীক্ষা করে দেখেছেন। কিছু ক্ষেত্রে রক্তচাপের ওপর সামান্য ইতিবাচক প্রভাব দেখা গেলেও, সামগ্রিক ফলাফল ছিল অসামঞ্জস্যপূর্ণ। তার ওপর, এই পরীক্ষাগুলো ছিল স্বল্পমেয়াদী, তাই নিয়মিত ডার্ক চকলেট খেলে কী হবে, তার কোনো স্পষ্ট চিত্র পাওয়া যায়নি।

কিছু গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ডার্ক চকলেট বা ফ্ল্যাভানল-যুক্ত খাবার খান, তারা তুলনামূলকভাবে স্বাস্থ্যবান হন এবং তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও কম থাকে। কিন্তু এর পেছনের কারণ হতে পারে অন্যকিছু। যেমন, যাদের আয় বেশি, তারাই ডার্ক চকলেটের মতো দামী খাবার কেনার সামর্থ্য রাখেন এবং তাদের জীবনযাত্রাও উন্নত। এমনকি ২০২৪ সালের একটি গবেষণায় দেখা গেছে, যারা বেশি ডার্ক চকলেট খান, তাদের মধ্যে ধূমপানের প্রবণতাও কম।

কিছু ডার্ক চকলেটে ফ্ল্যাভানল কম থাকে, আবার কিছু মিল্ক চকলেটেও বেশি থাকতে পারে।

এই ধোঁয়াশা দূর করতে ২০১৫ সালে আমেরিকায় 'কসমস' (COSMOS) নামে একটি বড় গবেষণা চালানো হয়। এতে অংশগ্রহণকারীদের টানা প্রায় সাড়ে তিন বছর ধরে প্রতিদিন ৫০০ মিলিগ্রাম ফ্ল্যাভানলযুক্ত ক্যাপসুল খাওয়ানো হয়। এই পরিমাণ ফ্ল্যাভানল পেতে আপনাকে প্রায় অর্ধেক বার থেকে শুরু করে প্রায় তিনটি ডার্ক চকলেট বার খেতে হতে পারে। ফলাফল? ফ্ল্যাভানল গ্রহণে ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার বা মানসিক স্বাস্থ্যের ওপর কোনো প্রভাবই পড়েনি! তবে একটি ইতিবাচক দিক হলো, হৃদরোগে মৃত্যুর হার প্রায় ২৭% কমে গিয়েছিল।

কিন্তু এই সামান্য সাফল্যই ডার্ক চকলেটকে স্বাস্থ্যকর প্রমাণ করার জন্য যথেষ্ট নয়। কারণ, ডার্ক চকলেট থেকে পর্যাপ্ত পরিমাণে উপকারী ফ্ল্যাভানল পেতে হলে আপনাকে একইসাথে খেতে হবে প্রচুর পরিমাণে চিনি আর স্যাচুরেটেড ফ্যাট, যা হৃদপিণ্ডের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ধমনীতে কোলেস্টেরল জমিয়ে দেয়। তাই ফ্ল্যাভানল পেতে চাইলে কোকো পাউডার বা গুঁড়ো করা কোকো বিনস্ খাওয়া ভালো বিকল্প হতে পারে।

আসলে, ফ্ল্যাভানল খাবার সবচেয়ে স্বাস্থ্যকর উপায় হলো ফল, শাকসবজি, বাদাম ও মটরশুঁটি জাতীয় খাবার খাওয়া। মাত্র দুটি আপেল, একমুঠো বাদাম আর এক বাটি স্ট্রবেরি থেকেই আপনি প্রয়োজনীয় ৫০০ মিলিগ্রাম ফ্ল্যাভানল পেয়ে যাবেন। অথবা পান করতে পারেন দুই থেকে তিন কাপ গ্রিন টি।

তাই, যদি নিতান্তই চকলেট খেতে ইচ্ছে করে, তবে সবচেয়ে তেতো বা ডার্ক চকলেটটিই খুঁজতে হবে—এমন কোনো কথা নেই। কারণ কিছু ডার্ক চকলেটে ফ্ল্যাভানল কম থাকে, আবার কিছু মিল্ক চকলেটেও বেশি থাকতে পারে। চকলেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো, ডার্ক চকলেটের স্বাস্থ্যকর ভাবমূর্তিটি মূলত আমাদের মনের ইচ্ছা এবং কোম্পানিগুলোর চতুর বিপণনের ফসল, এর পেছনে শক্ত কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

Related Topics

টপ নিউজ

ডার্ক চকলেট / চকলেট / স্বাস্থ্যকর / সুস্থতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • মুঠোর শক্তি: ১০০ বছর বাঁচবেন কি-না জানার এক সহজ পরীক্ষা
  • 'জড়িয়ে ধরার' জাদুকরী ক্ষমতা: মানুষের স্পর্শের রয়েছে যেসব উপকারিতা
  • কফি পান কি সত্যিই হজমে সাহায্য করে?
  • ব্যাংকে টাকা জমানোর মতো ঘুমও কি ‘জমিয়ে’ রাখা যায়?
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]