Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
ধর্ম নিয়ে মন্তব্যের জেরে প্রধান বিচারপতিকে জুতা ছুড়ে মারলেন আইনজীবী

আন্তর্জাতিক

বিবিসি
07 October, 2025, 12:00 pm
Last modified: 07 October, 2025, 12:01 pm

Related News

  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতে ট্রাম্পের নামে সড়কের নামকরণ, ধন্যবাদ জানালেন আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট
  • ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

ধর্ম নিয়ে মন্তব্যের জেরে প্রধান বিচারপতিকে জুতা ছুড়ে মারলেন আইনজীবী

মধ্যপ্রদেশের একটি মন্দিরে ভগবান বিষ্ণুর একটি মূর্তি পুনঃস্থাপনের আবেদন খারিজ করে দেওয়ার সময় প্রধান বিচারপতির এক মন্তব্যের পর অনেকে তার বিরুদ্ধে হিন্দুদের বিশ্বাসকে উপহাস করার অভিযোগ তোলেন।
বিবিসি
07 October, 2025, 12:00 pm
Last modified: 07 October, 2025, 12:01 pm
ছবি: এএনআই

হিন্দুধর্ম নিয়ে এক মন্তব্যের জেরে ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাইকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন এক আইনজীবী। সোমবার দিল্লির আদালতে এই ঘটনা ঘটান রাকেশ কিশোর নামের ওই আইনজীবী।

আদালতে উপস্থিত তিনজন আইনজীবী বিবিসিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাদের একজন জানান, জুতাটি 'প্রধান বিচারপতি এবং আরেকজন বিচারপতির গা ঘেঁষে পেছনে গিয়ে পড়ে।'

ঘটনার পর নিরাপত্তা কর্মকর্তারা রাকেশ কিশোরকে আদালত কক্ষ থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করে বলেন, 'সনাতন ধর্মের অপমান ভারত সহ্য করবে না।' পরে তার লাইসেন্স স্থগিত করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য প্রিন্ট'-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাকেশ কিশোর জানান, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি বেঞ্চ সম্প্রতি হিন্দু দেবতা বিষ্ণুকে নিয়ে একটি মন্তব্য করে এক আবেদন খারিজ করে দেয়, যা তাকে ক্ষুব্ধ করে।

গত মাসে মধ্যপ্রদেশের একটি মন্দিরে ভগবান বিষ্ণুর সাত ফুট লম্বা একটি মূর্তি পুনঃস্থাপনের আবেদন খারিজ করে দেওয়ার সময় প্রধান বিচারপতি বলেছিলেন, 'এটি পুরোপুরি প্রচারের স্বার্থে করা মামলা... যান এবং দেবতাকে নিজেই কিছু করতে বলুন।' 

এই মন্তব্যের পর তীব্র বিতর্ক শুরু হয় এবং অনেকে তার বিরুদ্ধে হিন্দু বিশ্বাসকে উপহাস করার অভিযোগ তোলেন। পরে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, সমালোচনার বিষয়টি উল্লেখ করে বিচারপতি গাভাই বলেন, তিনি 'সব ধর্মকে শ্রদ্ধা করেন'।

রাকেশ কিশোর বলেন, 'তিনি (বিচারপতি) কেবল আবেদনটিই প্রত্যাখ্যান করেননি, ভগবান বিষ্ণুকে নিয়ে উপহাসও করেছেন।' জুতা নিক্ষেপের ঘটনার পর তিনি বলেন, গত ১৬ সেপ্টেম্বর বিচারপতি গাভাই ওই মন্তব্য করার পর থেকে তিনি 'ঘুমাতে পারছিলেন না।' 

ঘটনার সময় আদালতে উপস্থিত আইনজীবী আনাস তানভির জানান, পুরোটা সময় প্রধান বিচারপতি গাভাই শান্ত ছিলেন। আরেকজন আইনজীবী রবি শঙ্কর ঝা বলেন, রাকেশ কিশোরকে ধরে নিয়ে যাওয়ার পর প্রধান বিচারপতি অন্য আইনজীবীদের বিচলিত না হয়ে তাদের যুক্তিতর্ক চালিয়ে যেতে বলেন।

প্রধান বিচারপতি এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। পরে ভারতীয় কর্তৃপক্ষ জানায় যে রাকেশ কিশোরের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হবে না। 

এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, মোদি বিচারপতি গাভাইয়ের সঙ্গে কথা বলেছেন এবং জানান যে এই হামলায় প্রত্যেক ভারতীয় ক্ষুব্ধ। প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের সমাজে এই ধরনের জঘন্য কাজের কোনো স্থান নেই।' রাজনৈতিক অঙ্গনের অন্য নেতারাও এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

ধর্ম নিয়ে মন্তব্য / ভারতের প্রধান বিচারপতি / বি আর গাভাই / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতে ট্রাম্পের নামে সড়কের নামকরণ, ধন্যবাদ জানালেন আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট
  • ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]