Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
মাদাগাস্কারে তিন সপ্তাহ ধরে চলছে 'জেন জি' বিক্ষোভ; নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

আন্তর্জাতিক

আল জাজিরা
07 October, 2025, 10:00 am
Last modified: 07 October, 2025, 10:09 am

Related News

  • ৫ দফা দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ 
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮

মাদাগাস্কারে তিন সপ্তাহ ধরে চলছে 'জেন জি' বিক্ষোভ; নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

সোমবার (৬ অক্টবোর) নিয়োগ পাওয়া নতুন প্রধানমন্ত্রী রুফিন ফোর্টুনাত জাফিসাম্বো একজন সামরিক জেনারেল। 
আল জাজিরা
07 October, 2025, 10:00 am
Last modified: 07 October, 2025, 10:09 am
ছবি: এপি

মাদাগাস্কারে আবারো সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর রুফিন ফোর্টুনাত জাফিসাম্বোকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। 

মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নেওয়ার পর প্রেসিডেন্ট রাজোয়েলিনা তার সরকার ভেঙে দেন। ২৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি।

সোমবার (৬ অক্টবোর) নিয়োগ পাওয়া নতুন প্রধানমন্ত্রী জাফিসাম্বো একজন সামরিক জেনারেল। 

তবে, বিক্ষোভকারীরা এখন রাজোয়েলিনার পদত্যাগের দাবি তুলছেন। সোমবার রাজধানী আন্তানানারিভোতে রাস্তায় পুলিশ বিক্ষোভকারীদের দিকে কাঁদানে গ্যাস ছুঁড়েছে। এই নিয়ে টানা তৃতীয় সপ্তাহের শুরুমতো বিক্ষোভ চলছে।

দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। স্থানীয় টিভি স্টেশনগুলো দেখিয়েছে, টোলিয়ারা ও আনসিরানানা (ডিয়েগো সুয়ারেজ) শহরে বিক্ষোভকারীরা পুলিশের বাধার মুখে পড়ছে।

আন্তানানারিভো থেকে বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রতিবেদক জানিয়েছেন, বেশিরভাগ বিক্ষোভকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং পুলিশের কাঁদানে গ্যাসের মুখোমুখি হয়েছেন।

জাতিসংঘ সোমবার জানিয়েছে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ২২ জন মারা গেছে এবং ১০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। তবে সরকার এই তথ্য অস্বীকার করেছে।

রাজোয়েলিনার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ২৫ সেপ্টেম্বর শুরু হয় রাজধানীতে। হাজার হাজার মানুষ রাস্তায় নামে এবং পাথর ও টায়ার দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে।

মাদাগাস্কারে বিক্ষোভের আয়োজন করেছে 'জেন-জি মাদাগাস্কার' নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের যুব সংগঠন। তারা নিজেদের আন্দোলনকে 'শান্তিপূর্ণ নাগরিক আন্দোলন' হিসেবে বর্ণনা করেছে। সংগঠকরা জানিয়েছেন, নেপাল ও মরক্কোর যুব আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়েছেন তারা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, মাদাগাস্কারের ৩০ মিলিয়ন মানুষের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ আছে। দেশে দৈনন্দিন বিদ্যুৎ সরবরাহ প্রায়শই আট ঘণ্টার বেশি বন্ধ থাকে। সরকারি বিদ্যুৎ সংস্থা জিরামার দুর্নীতি ও অপব্যবস্থার অভিযোগ জনরোষ আরও বাড়িয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের গ্লোবাল ভাইস চেয়ারম্যান কেটাকান্দ্রিয়ানা রাফিটোসন রয়টার্সকে বলেছেন, 'মানুষের কাছে ঔষধ রাখার ফ্রিজ নেই, পানি নেই এবং তার ওপর বড় ধরনের দুর্নীতি চলছে। এই সমস্যার কারণে বিক্ষোভের সূত্রপাত।'

আন্তানানারিভোতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করার পর বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। দোকানপাট লুট করা হয় এবং কয়েকজন সংসদ সদস্যের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

Related Topics

টপ নিউজ

মাদাগাস্কার / জেন-জি আন্দোলন / প্রধানমন্ত্রী নিয়োগ / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • ৫ দফা দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ 
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]